/indian-express-bangla/media/media_files/2025/12/21/sreenivasan-death-news-movies-directed-movies-actor-2025-12-21-13-13-39.png)
জেনে নিন আপডেট...
Sreenivasan passes away: প্রবীণ মালয়ালম চলচ্চিত্র ব্যক্তিত্ব শ্রীনিবাসন আর নেই। শনিবার ৬৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই বহুমুখী শিল্পী। উদয়মপেরুরে নিজের বাসভবনে চিকিৎসাধীন থাকাকালীন, অবস্থার অবনতি হলে, তাঁকে ত্রিপ্পুনিথুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক- চারটি পরিচয়েই মালয়ালম সিনেমার ইতিহাসে তিনি রেখে গেলেন এক অনন্য ছাপ।
- Dec 21, 2025 19:19 IST
কোলে নয়, ক্যাঙ্গারু ব্যাগে সন্তান, দেবের কোলে কে এই খুদে?
বাবারা সন্তানের ভাল থাকার জন্য সবকিছুই করতে পারেন। তাঁরা নিজেদের ভাল থাকার পরোয়া না করে, সন্তানের মুখ চেয়ে সবকিছুই করতে পারেন। আর দেবের নতুন ছবি প্রজাপতি ২, ঠিক সেই গল্পই বলবে।
- Dec 21, 2025 18:32 IST
Lagnajita Chakraborty Update: ‘আমি ওখানে মার খেতে যাইনি’, অতিরিক্ত টাকার অভিযোগ উড়িয়ে কড়া জবাব লগ্নজিতার
১১ বছরের শিল্পী জীবন, তাঁর ওপর এমন যে এমন আক্রমণ হতে পারে, লগ্নজিতা নিজেই কল্পনা করতে পারেননি। কিন্তু, তাঁর সঙ্গে এহেন কাণ্ড হয়েছে। মেদিনীপুরে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন। গায়িকা তার অভিযোগ পত্রে লিখেছেন, প্রকাশ্যে স্টেজে উঠে তাঁকে মেরে ফেলার মত হুমকি দেন সেই জনৈক ব্যক্তি। এমনকি, তাঁকে ভবিষ্যতের কথা ভেবেই এই অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিতে হয়েছে।
- Dec 21, 2025 17:39 IST
Dhurandhar-Ranveer Singh: '২৬/১১ দৃশ্য দর্শককে কাঁপিয়ে', রণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে স্পষ্ট বক্তব্য দানিশের
‘ধুরন্ধর’ ছবিতে কুখ্যাত গ্যাংস্টার উজাইর বালোচের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন, অভিনেতা দানিশ প্যান্ডর। সম্প্রতি ছবিটি নিয়ে হৃতিক রোশনের মন্তব্য ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সে প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দানিশ। তিনি স্পষ্ট করেছেন, সিনেমা নিয়ে মতামত সবসময়ই ব্যক্তিগত বা বিষয়গত হয়, তবে ‘ধুরন্ধর’ কোনওভাবেই হালকা ভাবে তৈরি নয়; বরং বিস্তৃত গবেষণার উপর ভিত্তি করেই ছবিটি নির্মিত হয়েছে।
- Dec 21, 2025 16:58 IST
Lagnajita Chakraborty: লগ্নজিতার ওপর আক্রমণ, প্রকাশ্যে মেরে ফেলার হুমকি! মঞ্চে কোন গান নিয়ে আলোচনা চলছিল?
অনুষ্ঠান করতে গিয়ে শিল্পী যে এভাবে সমস্যার শিকার হবেন, কল্পনা করা যায়? গায়িকা লগ্নজিতা চক্রবর্তী তিনি ভগবানপুর থানায় একটি কমপ্লেন দায়ের করেছেন। এবং, পুলিশ সুত্রে খবর, যে গায়িকা একেবারেই এই ঘটনার পর, মানসিকভাবে বিধ্বস্ত। যে অভিযোগ তিনি দায়ের করেছেন সেখানে, কোন ব্যক্তি, কী ঘটনা ঘটিয়েছেন, সবটাই জানিয়েছেন শিল্পী।
- Dec 21, 2025 15:25 IST
Actor Sreenivasan: চলে গেলেন মালয়ালম সিনেমার কিংবদন্তি, শ্রীনিবাসনের প্রয়াণে স্তব্ধ চলচ্চিত্রজগৎ
প্রায় পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবনে শ্রীনিবাসন অভিনয় করেছেন, ২২৫টিরও বেশি ছবিতে। তীক্ষ্ণ সামাজিক ব্যঙ্গ, সূক্ষ্ম হাস্যরস ও মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্র তুলে ধরার অসাধারণ ক্ষমতার জন্য তিনি দর্শক ও সমালোচকদের কাছে সমানভাবে প্রশংসিত ছিলেন। চিত্রনাট্যকার হিসেবে, ‘ওদারুথাম্মাভা আলারিয়াম’, ‘নাদোদিক্কাট্টু’, ‘সন্দেশম’, ‘নজান প্রকাশন’-এর মত, বহু কালজয়ী ছবির নেপথ্যে ছিলেন তিনি। পরিচালক হিসেবেও ‘ভাদাক্কুনোক্কিয়ানথ্রাম’ ও ‘চিন্তাভিষ্টায়া শ্যামালা’র মতো সংবেদনশীল ও মানবিক সিনেমা উপহার দিয়েছেন।
Actor Sreenivasan: চলে গেলেন মালয়ালম সিনেমার কিংবদন্তি, শ্রীনিবাসনের প্রয়াণে স্তব্ধ চলচ্চিত্রজগৎ
- Dec 21, 2025 13:32 IST
Nora Fatehi: মদ্যপ চালকের ধাক্কা! গুরুতর বিপদের শিকার নোরা ফাতেহি
Nora Fatehi Accident:শুক্রবার বিকেলে মুম্বইয়ে একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বিকেল আনুমানিক ৪টা নাগাদ, সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়ার সময়, তাঁর গাড়িটি একটি ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ে। মুম্বই পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক মদ্যপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে নোরার গাড়িতে ধাক্কা মারেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us