/indian-express-bangla/media/media_files/2026/03/03/live-news-2026-03-03-11-46-22.jpg)
জেনে নিন আপডেট...
গতকাল ছিল ন্যাড়াপোড়া আর আজকে হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দোল। দোল মানেই বসন্তের উদযাপন। প্রকৃতি তখন প্রাকৃতিক রঙে সেজে উঠেছে। দোল পূর্ণিমার আগের দিনই রঙে ভূত হলেন দেব এবং রুক্মিণী। বাইকে অ্যাম্বুলেন্স দাদার শুটিংয়ে উত্তরবঙ্গে ছিলেন অভিনেতা। সেখানেই গোটা টিমের সঙ্গে রং খেলতে দেখা গেল অভিনেতাকে। আহ্লাদে আটখানা দেব এবং তার টিমের সদস্যরা।
- Mar 03, 2026 17:58 IST
Holi Special Scenes: রঙের আড়ালে চমক: সিনেমায় হোলির দৃশ্যগুলি আজও ঝলমলে
হোলি ভারতের অন্যতম প্রিয় উৎসব। রঙ, আনন্দ আর মিলনের এই দিনে মানুষ একে অপরকে রঙে রাঙিয়ে উদযাপন করেন বসন্তের আগমন। বলিউড বা টলিউডও বরাবরই এই উৎসবকে পর্দায় বিশেষ গুরুত্ব দিয়েছে। শুধু গান বা নাচের জন্য নয়, অনেক পরিচালক হোলির আবহকে ব্যবহার করেছেন গল্পে গুরুত্বপূর্ণ মোড় আনার জন্য। হোলি ২০২৬ উপলক্ষে ফিরে দেখা যাক বলিউডের পাঁচটি স্মরণীয় হোলি দৃশ্য, যেগুলি কাহিনিতে বড় পরিবর্তন এনেছিল।
- Mar 03, 2026 16:50 IST
Sunny Leone: ১০ বছরেই ইনভেনশন! মেয়ের আইডিয়ায় গর্বিত সানি লিওন
কথোপকথনের সময় সানি জানান, তাঁদের দত্তক নেওয়া মেয়ে নিশা মাত্র ১০ বছর বয়সেই নিজের উপার্জন শুরু করেছে। মেয়েকে নিয়ে গর্বের সঙ্গে সানি বলেন, “সে জানে যে সে দত্তক নেওয়া সন্তান, আর সে খুবই ভালো মেয়ে।” তখন মজা করে ফারাহ বলেন, “সে সত্যিই খুব ভাগ্যবান মেয়ে।”
- Mar 03, 2026 16:01 IST
Sonakashi Sinha: হেলমেটের ভেতর রং! স্কুটিতে পালালেন জহির, ধাওয়া সোনাক্ষীর
রঙের উৎসব হোলি মানেই আনন্দ, দুষ্টুমি আর রঙিন মুহূর্ত। এবছর হোলির তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও বলিউডের তারকারা ইতিমধ্যেই উৎসবের মেজাজে মেতে উঠেছেন। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের একটি মজার হোলি প্র্যাঙ্ক ভিডিও, যা দেখে ভক্তরা হাসিতে ফেটে পড়ছেন।
- Mar 03, 2026 14:56 IST
Ammy Vrik: ‘মেয়ের কথা শুনে মন ভেঙেছে’, মধ্যপ্রাচ্যে সংকটকালে আবেগঘন পোস্ট অ্যামির
ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত-সহ গোটা অঞ্চলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের, পরিবারগুলির মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়েছে। পাঞ্জাবি অভিনেতা-গায়ক অ্যামি ভির্কও প্রকাশ্যে জানিয়েছেন তাঁর মানসিক দুশ্চিন্তার কথা। তাঁর স্ত্রী এবং ছয় বছরের কন্যা, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, আর সেই কারণেই এই সংকট তাঁর কাছে নিছক খবরের শিরোনাম নয়, একেবারেই ব্যক্তিগত বাস্তবতা।
- Mar 03, 2026 13:42 IST
Ahan Pandey: “নড়াচড়া করাও কঠিন ছিল”, সাইয়ারার সাফল্যের পরেই বড় বিপদের মধ্যে আহান?
স্বাস্থ্যসংক্রান্ত এই অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে আহান বলেন, “আমি জানি না এটা বলা উচিত কিনা, কিন্তু ‘সাইয়ারা’ মুক্তির পর গত বছর, আমার একটি বড় অস্ত্রোপচার হয়। এটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং দীর্ঘ সময়সাপেক্ষ।” তাঁর কথায় স্পষ্ট, পর্দার সাফল্যের আড়ালে ব্যক্তিগত লড়াই ছিল অনেক গভীর।
- Mar 03, 2026 12:40 IST
Ranbir Kapoor: চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি! যেভাবে সামাল দিলেন রণবীর...
সম্প্রতি Indian Super Gaming League- এর এক জনসমক্ষে উপস্থিতি অনুষ্ঠানে অভিনেতা রণবীর কাপুর- কে ঘিরে তৈরি হয় এক হালকা অথচ মজার মুহূর্ত। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় স্বভাবতই তাঁকে ঘিরে ধরেন অসংখ্য আলোকচিত্রী। প্রত্যেকেই চেয়েছিলেন তারকার নিখুঁত ছবি ক্যামেরাবন্দি করতে। সেই ভিড় ও কোলাহলের মধ্যেই ঘটে যায় ঘটনাটি।
- Mar 03, 2026 11:49 IST
দোলের রঙে রাঙা দেব-রুক্মিণী, নর্থ বেঙ্গল শুটিং শেষে উচ্ছ্বাস
নিজের দায়িত্ব নিয়ে টিমে অন্যান্য সদস্যদের রঙে ভূত করলেন অভিনেতা। কাছের বন্ধু রুক্মিণীকে জড়িয়ে ধরে তুললেন ছবিও। রং খেলার সঙ্গে সঙ্গে বড়দের কেও ছাড়লেন না দেব এবং রুক্মিণী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us