Entertainment Latest Highlights: স্বামী হিরণের বিরুদ্ধে মামলা দায়ের অনিন্দিতার

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
hiran

জেনে নিন আপডেট

অভিযোগে অনিন্দিতা দাবি করেছেন, ২০০০ সাল থেকেই তিনি হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁর কাছে বিয়ের বৈধ শংসাপত্র রয়েছে বলেও তিনি জানান। তাঁদের মধ্যে কোনো আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। অনিন্দিতা আরও বলে, “খাতায়-কলমে আমি এখনও হিরণের স্ত্রী। আমাদের মধ্যে আইনগত বিচ্ছেদ হয়নি। তাহলে কীভাবে উনি আবার বিয়ে করলেন?”

Advertisment

  • Jan 22, 2026 19:08 IST

    Sourav Ganguly Biopic: বেহালার বাড়ি হুবহু সেটে তৈরি, সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিক ঘিরে জোর প্রস্তুতি

    সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত বায়োপিক অবশেষে বাস্তব রূপ নিতে চলেছে। ছবির প্রাক-প্রযোজনার কাজ জোরকদমে শুরু হয়েছে, আর তারই অংশ হিসেবে পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে সম্প্রতি কলকাতায় চার দিন কাটালেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল, প্রাক্তন ভারতীয় অধিনায়কের শৈশব ও পারিবারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বেহালার ঐতিহাসিক বাসভবনটি কাছ থেকে পর্যবেক্ষণ করা।



  • Jan 22, 2026 18:16 IST

    Big B Work-Life Balance: ‘রাত ৮টার পর শুধু পরিবার’, এক জুতোর জন্য গোয়া থেকে মুম্বই! বিগ বি-র পারফেকশনের গল্প শোনালেন সহ-অভিনেতা

    এক সাক্ষাৎকারে রাজা বুন্দেলা জানান, অমিতাভ বচ্চনের জীবনযাপন অত্যন্ত সুশৃঙ্খল। তাঁর কথায়, “রাত ৮টার পর অমিতাভজি-র বাড়িতে কোনো বলিউড তারকার প্রবেশের অনুমতি থাকত না। কারণ ওই সময়টা পুরোপুরি তাঁর পরিবারের জন্য। তিনি চাইতেন, কাজের জগৎ আর ব্যক্তিগত জীবনের মধ্যে যেন স্পষ্ট সীমারেখা থাকে।” 

    তিনি আরও একটি চমকপ্রদ ঘটনার কথা বলেন, একটি ছবির শুটিং চলাকালীন দেখা যায়, একটি দৃশ্যে অমিতাভ বচ্চনের পরা জুতোর সঙ্গে আগের দৃশ্যের ধারাবাহিকতা মিলছে না। বিষয়টি নজরে আসতেই তিনি কোনো রকম আপস না করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। রাজা বলেন, “অমিতাভজি সঙ্গে সঙ্গে তাঁর স্পটবয়কে গোয়া থেকে মুম্বই পাঠান, শুধুমাত্র সেই নির্দিষ্ট জুতোটি আনানোর জন্য। যাতে ছবির কনটিনিউটি বা ধারাবাহিকতা নষ্ট না হয়।” অনেকের কাছে এই বিষয়টি তুচ্ছ মনে হলেও, বিগ বি-র কাছে এটি ছিল কাজের মান বজায় রাখার প্রশ্ন।



  • Jan 22, 2026 17:29 IST

    Mimi Chakraborty: কেন আজও একা রয়ে গেলেন মিমি? ষড়যন্ত্রের নেপথ্যে কারা?

    ভানুপ্রিয়া ভূতের হোটেলের খাতিরে তিনি গিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতেও। তবে গতকাল মিউজিক লঞ্চে গিয়েই তিনি কেন যে সিঙ্গেল রয়ে গেলেন সেই প্রসঙ্গে জানালেন। অভিনেত্রীর পরনে সবুজ রঙের শাড়ি, তাঁকে দেখা গেল, স্টেজে দাঁড়িয়ে সহ অভিনেতাদের সঙ্গে দিব্যি মজা করছেন। ছবি মুক্তির আগেই তিনি বলে বসলেন মোক্ষম কথা।



  • Jan 22, 2026 16:12 IST

    Sayani Gupta: ‘অভিনেতারা পতিতা’, সায়নী গুপ্তার মা নিজের হাত কেটে ফেলতে চেয়েছিলেন!

    সায়ানি জানান, তাঁর মা এই সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন। অভিনেত্রী হওয়ার ইচ্ছার কথা জানাতেই, মা চরম প্রতিক্রিয়া দেখান। এক আড্ডায় সাইরাস সেস-এর সঙ্গে কথোপকথনে সায়নি বলেন, তাঁর মা বলেছিলেন, “তুমি যদি এফটিআইআই-তে যাও, আমি নিজের কব্জি কেটে ফেলব।” মেয়েকে পুরোপুরি একা বড় করেছেন। মায়ের পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন ছিল। তিনি ভাবতেই পারছিলেন না, মেয়ে এত ভালো বেতনের চাকরি ছেড়ে, অনিশ্চিত অভিনয়জগতে পা রাখতে চাইছে।

    Sayani Gupta: ‘অভিনেতারা পতিতা’, সায়নী গুপ্তার মা নিজের হাত কেটে ফেলতে চেয়েছিলেন!



  • Jan 22, 2026 15:55 IST

    AR Rahman: রামগোপাল ভার্মার মন্তব্যে ফের উসকে উঠল ‘জয় হো’ বিতর্ক!

    অস্কারজয়ী সুরকার এ আর রহমান (AR Rahman)-কে ঘিরে সাম্প্রতিক মন্তব্যে যখন সোশ্যাল মিডিয়া উত্তাল, ঠিক সেই সময়েই নতুন করে আলোচনায় উঠে এসেছে পরিচালক রামগোপাল ভার্মার একটি পুরোনো বক্তব্য। বিশেষ করে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির বিশ্বখ্যাত গান ‘জয় হো’–র আসল সুরকার কে, তা নিয়ে ফের বিতর্ক ছড়িয়েছে বিনোদন মহলে।



  • Jan 22, 2026 15:19 IST

    Hiran Chatterjee Daughter: বাবার বিয়ের ছবি দেখে স্তম্ভিত নিয়াসা, থানার বাইরে বিস্ফোরক মন্তব্য হিরণ-কন্যার

    Hiran Chatterjee Daughter Niyasa: দিন দুয়েক আগেই, বারাণসীতে গঙ্গার ধারে, দ্বিতীয়বারের মতো বিয়ে করে বিতর্কে জড়িয়েছেন হিরন চট্টোপাধ্যায়। বিজেপির তারকা বিধায়ক, তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতাকে ডিভোর্স না দিয়েই, ঋতিকাকে বিয়ে করেন। যদিও গতকাল ঋতিকা জানিয়ে দেন, অনিন্দিতা তাদের সম্পর্কের কথা অনেকদিন আগে থেকেই জানতেন। তাহলে এখন কেন এই সমস্ত প্রশ্ন উঠছে। গতকাল রাত গড়াতেই, হিরন এবং ঋতিকার বিরুদ্ধে মামলা করেন অনিন্দিতা এবং তাঁর মেয়ে। 



  • Jan 22, 2026 14:33 IST

    Aamir Khan: প্রতিশ্রুতি অটুট, গৌরিকে বিয়ে করছেন কবে? বড় সিদ্ধান্ত আমির খানের

     বলিউড সুপারস্টার আমির খান এবং গৌরী স্প্র্যাটের সম্পর্ক, এখন আর গোপন নয়। বেশ কিছুদিন ধরেই তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং গত বছর নিজেই এই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির। এবার সেই সম্পর্ক আরও এক ধাপ এগোতে চলেছে। দু’জনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব শীঘ্রই মুম্বইয়ের একটি নতুন বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, নতুন ঠিকানাটি এমন জায়গাতেই হবে, যেখানে আমিরের পরিবারের অন্যান্য সদস্যরাও কাছাকাছি থাকবেন।



  • Jan 22, 2026 13:38 IST

    Hiran Chatterjee Marriage: “আইন ভেঙে বিয়ে?”, হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলা দায়ের

    তাঁর আরও অভিযোগ, হিরণ হিন্দু ধর্মাবলম্বী এবং তাঁদের বিয়েও হিন্দু রীতিতে সম্পন্ন হয়েছিল। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, কোনো ব্যক্তি বৈধ বিবাহে আবদ্ধ থাকাকালীন দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না। তা করলে সেটি আইনত অপরাধ হিসেবে গণ্য হয়। এই আইনের কথা উল্লেখ করেই অনিন্দিতা মামলা দায়ের করেছেন। 

    অনিন্দিতা জানান, তাঁর কন্যা মানসিকভাবে ভেঙে পড়েছে। বাবার দ্বিতীয় বিয়ে এবং তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক তার উপর গভীর প্রভাব ফেলেছে। মেয়েকে সঙ্গে নিয়েই তিনি থানায় হাজির হন। 



Entertainment News Today