Entertainment Latest highlights: বিয়ে স্থগিত হতেই কই গেলেন পলাশ?

Entertainment Latest highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
palash

কই গেলেন পলাশ...

Entertainment Latest highlights: Smriti Madhana-Palash Wedding: ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং জনপ্রিয় সংগীতকার পলাশ মুছলের বিয়ে স্থগিত হওয়ার খবরে ভক্তদের মধ্যে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বহুদিন ধরে অত্যন্ত আলোচিত এই তারকা-জুটির বিয়ে ২৩ নভেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান গুজব ছড়াতে শুরু করে এবং পলাশকে কেন্দ্র করে নানা জল্পনা-কল্পনা তীব্র হয়ে ওঠে।

Advertisment
  • Dec 03, 2025 19:07 IST

    Premanand Ji Maharaj: প্রেমানন্দজি মহারাজকেও হাসালেন রাজপাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার সরলতা

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব সম্প্রতি বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের আশ্রমে হাজির হয়ে মন জিতে নিয়েছেন সকলের। আশ্রমে তাঁর আগমন থেকেই উষ্ণতা ও হাস্যরস ছড়িয়ে পড়ে, আর মহারাজজীর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    Premanand Ji Maharaj: প্রেমানন্দজি মহারাজকেও হাসালেন রাজপাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার সরলতা

  • Dec 03, 2025 18:45 IST

    Jaya Ahsan: নিষ্ঠুরভাবে প্রাণী নির্যাতনে জয়া আহসানের প্রতিবাদ, রেগে আগুন অভিনেত্রী

  • Advertisment
  • Dec 03, 2025 18:15 IST

    Dharmendra: কড়া নিরাপত্তায় গঙ্গায় ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন, কোথায় হল শেষকৃত্য?

    বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে শেষ বিদায় জানাতে, বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে, গঙ্গার তীরে অস্থি বিসর্জন সম্পন্ন করলেন দেওল পরিবারের সদস্যরা। সানি দেওল, ববি দেওল, করণ দেওল -সহ পরিবারের অন্য সদস্যরা সাদা পোশাক পরে উপস্থিত হন হরিদ্বারের ভিআইপি ঘাটে। চিতাভস্ম বিসর্জনের মুহূর্তে সকলেই গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরে ধীর চিত্তে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা পালন করছেন। 

  • Dec 03, 2025 17:00 IST

    Premanand Ji Maharaj: প্রেমানন্দজি মহারাজকেও হাসালেন রাজপাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার সরলতা

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব সম্প্রতি বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের আশ্রমে হাজির হয়ে মন জিতে নিয়েছেন সকলের। আশ্রমে তাঁর আগমন থেকেই উষ্ণতা ও হাস্যরস ছড়িয়ে পড়ে, আর মহারাজজীর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

  • Dec 03, 2025 15:12 IST

    Taslima Nasrin: 'মানুষই ওদের অত্যাচার করছে', রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন তসলিমা

    শেষ কিছুসময় ধরেই, পথকুকুরদের নিয়ে নানা জলঘোলা হচ্ছে। তাঁদেরকে সরিয়ে দেওয়ার নানা পরিকল্পনা করা হচ্ছে। কারণ, অনেক সময় দেখা গিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে পথকুকুরদের কারণে, বেশ কিছু সমস্যার শিকার হয়েছেন সাধারণ মানুষ। আর এবার সেই নিয়েই আওয়াজ তুলেছেন তসলিমা নাসরিন।

    Taslima Nasrin: 'মানুষই ওদের অত্যাচার করছে', রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন তসলিমা

  • Dec 03, 2025 13:49 IST

    Dhurandhar movie: রেকর্ড দৈর্ঘ্য ও বিতর্কে ঘেরা ‘ধুরন্ধর’, সেন্সরের কাটে নয়া আলোচনার ঝড়

    বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ধুরন্ধর-এর মোট দৈর্ঘ্য ২১৪ মিনিট, অর্থাৎ ৩ ঘন্টা ৩৪ মিনিট। গত ১৭ বছরে বলিউডে এত দীর্ঘ আর কোনও সিনেমা মুক্তি পায়নি। এর আগে ২০০৮ সালে আশুতোষ গোয়ারিকর পরিচালিত এবং হৃতিক রোশন–ঐশ্বর্য রাই অভিনীত ‘যোধা আকবর’ ছিল সর্বশেষ দীর্ঘ সিনেমা। বিশাল কাস্টিং, অ্যাকশন সিকোয়েন্স এবং থ্রিলভরা বর্ণনার জন্য ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই আলোচনার বিষয়।

    Dhurandhar movie: রেকর্ড দৈর্ঘ্য ও বিতর্কে ঘেরা ‘ধুরন্ধর’, সেন্সরের কাটে নয়া আলোচনার ঝড়

  • Dec 03, 2025 12:57 IST

    Taslima Nasrin: 'মানুষই ওদের অত্যাচার করছে', রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন তসলিমা

    শেষ কিছুসময় ধরেই, পথকুকুরদের নিয়ে নানা জলঘোলা হচ্ছে। তাঁদেরকে সরিয়ে দেওয়ার নানা পরিকল্পনা করা হচ্ছে। কারণ, অনেক সময় দেখা গিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে পথকুকুরদের কারণে, বেশ কিছু সমস্যার শিকার হয়েছেন সাধারণ মানুষ। আর এবার সেই নিয়েই আওয়াজ তুলেছেন তসলিমা নাসরিন।

    Taslima Nasrin: 'মানুষই ওদের অত্যাচার করছে', রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন তসলিমা

  • Dec 03, 2025 12:10 IST

    Smriti-Palash: বিয়ে স্থগিত হতেই সব ছেড়ে এ কোথায় পলাশ? এদিকে বোমা ফাটালেন স্মৃতির ভাই শ্রবণ

    বিয়ের তারিখ পিছিয়ে যাওয়ার পর থেকেই, পলাশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ভাইরাল হতে থাকে। কিছু অনলাইন ফোরাম ও সোশ্যাল মিডিয়া পেজ দাবি করা শুরু করে, যে তাদের সম্পর্কে নাকি বড় ধরনের তর্কাতর্কি হয়েছে। এমনকি স্মৃতি মান্ধানা, তার প্রোফাইল থেকে বিয়ে সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট করেছেন। এসব কিছুই নজর এড়ায়নি ভক্তদের। এর সঙ্গে যোগ হয় যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কয়েকজন সদস্যও তাঁদের আগের পোস্ট সরিয়ে দেন। বিষয়টিকে আরও উসকে দেয় সেইসব অভিযোগ যে বিয়ের কোরিওগ্রাফার নন্দিকা দ্বিবেদী এবং গুলনাজ খান নাকি বিতর্কের সঙ্গে যুক্ত। যদিও এ সম্পর্কিত কোনও প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।

    Smriti-Palash: বিয়ে স্থগিত হতেই সব ছেড়ে এ কোথায় পলাশ? এদিকে বোমা ফাটালেন স্মৃতির ভাই শ্রবণ

bollywood Entertainment News Today বিনোদনের খবর