/indian-express-bangla/media/media_files/2025/11/11/smriti-mandhana-and-palash-muchhal-2025-11-11-16-37-43.jpg)
স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল
Palash Muchchal Controversy: আর্থিক প্রতারণার অভিযোগে, ফের একবার বিতর্কের কেন্দ্রে উঠে এলেন সংগীত পরিচালক ও পরিচালক পলাশ মুছল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে সম্পর্ক ভাঙার পর এবার তাঁর বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগ তুলেছেন অভিনেতা-প্রযোজক বিদ্যন মানে। অভিযোগ, একটি অপ্রকাশিত ছবিতে বিনিয়োগের নাম করে এই অর্থ নেওয়া হয়েছিল।
- Jan 26, 2026 20:04 IST
Palash Muchchal Controversy: 'নিজের চোখে দেখেছি, অন্য মহিলার সঙ্গে', বিয়ের আগেই বিশ্বাসঘাতকতা? পলাশ মুছল আরও অস্বস্তিতে?
এছাড়াও মুছল পরিবারের বিরুদ্ধে আর্থিক চাপ সৃষ্টি ও জোরজবরদস্তির অভিযোগ তোলেন তিনি। বিদ্যনের কথায়, “আমাকে বলা হয়েছিল আরও ১০ লক্ষ টাকা বিনিয়োগ না করলে, আমার আগের বিনিয়োগও হারাতে হবে। এমনকি প্রকল্প থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়।” তিনি আরও দাবি করেন, ছবির সঙ্গে যুক্ত বহু শিল্পীকে এখনও পারিশ্রমিক দেওয়া হয়নি।
- Jan 26, 2026 19:40 IST
Prosenjit Chatterjee: পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎ, গর্বে আবেগপ্রবণ বাবা বিশ্বজিৎ, নাতিকে নিয়ে কী বললেন?
বাংলা সিনেমার জ্যেষ্ঠপুত্র তিনি। কখনও মনের মানুষ, আবার কখনও তিনি অ্যান্টনি ফিরিঙ্গি- নানাভাবে তিনি ধরা দিয়েছেন মানুষের মনে। এছাড়াও, ঋতুপর্ণ ঘোষের ছবির মেইন প্রোটাগনিস্ট হিসেবে নানা ভাবে সকলকে তাক লাগিয়েছেন। তাই, এই পুরস্কার পাওয়ার পরেই, অভিনেতা জানান, তাঁর দায়িত্ব যেন আরও বেড়ে গেল। তবে, তাঁর বাবা বর্তমানে ছেলেকে নিয়ে দারুণ গর্ব অনুভব করছেন।
- Jan 26, 2026 19:04 IST
Vikrant Massey: 'আমি ক্ষমা করেছি, কিন্তু ভুলিনি’, পরিচালকের অভব্য আচরণে বিরক্ত বিক্রান্ত
অভিনেতা হিসেবে বিক্রান্ত মাসের পথচলা শুরু হয়েছিল অনেক আগেই, তাও আবার সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। মাত্র ১৬ বছর বয়সে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয়, বারিস্তা হিসেবে কাজ করতেন তিনি। পড়াশোনার খরচ চালানোর জন্যই ছিল এই সংগ্রাম। সেই সময়ই এক টেলিভিশন প্রযোজকের নজরে পড়েন বিক্রান্ত এবং একটি শো-তে মুখ্য চরিত্রের প্রস্তাব পান। যদিও সেই শো কখনও সম্প্রচারিত হয়নি, তবুও সেখান থেকেই অভিনয়ের যাত্রা শুরু।
- Jan 26, 2026 18:09 IST
Waheeda Rehman: ‘ইয়ে মুল্ক হামারা, শান্তি সে রহো’- এ আর রহমান বিতর্কে ওয়াহিদা রহমানের শান্তির বার্তা
বলিউড ‘কমিউনাল’ মন্তব্য ঘিরে এ আর রহমানের বিরুদ্ধে যখন তীব্র বিতর্ক, ঠিক তখনই শান্ত ও সংযত প্রতিক্রিয়া দিলেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইয়ে মুল্ক হামারা হ্যায়, শান্তি সে রহো” - এই দেশ আমাদের, এখানে শান্তিতে থাকতে হবে। তাঁর মতে, এ আর রহমানের কাজ কমে যাওয়ার পিছনে কোনও সাম্প্রদায়িক কারণ নয়, সময়ের পরিবর্তনই বড় ভূমিকা রাখতে পারে।
- Jan 26, 2026 17:31 IST
Prosenjit Chatterjee: পদ্মশ্রী পেয়েই প্রসেনজিতের স্পষ্ট জবাব, 'যারা আমায় এই সম্মান দিয়েছেন...'
এবার পদ্মশ্রী পাচ্ছেন বাংলা ছবির অনন্য অভিনেতা এবং স্তম্ভ প্রসেনজিত চট্টোপাধ্যায়। গতকাল যখন থেকে এই খবর প্রকাশ্যে এসেছে, তখন থেকেই সকলের আনন্দের শেষ নেই। এই জয় যেন ব্যক্তিগত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পুরস্কার যেন, বাংলা ছবির ক্ষেত্রে এক বিশেষ সম্মান। কারণ, শেষ ৪০ বছরের বেশি সময় ধরে একাধিক চরিত্রে নিজেকে দক্ষতার সঙ্গে মেলে ধরেছেন তিনি।
- Jan 26, 2026 16:18 IST
Mimi Chakraborty: বনগাঁয় হেনস্থার শিকার মিমি চক্রবর্তী!
বনগাঁর নয়া গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রবিবার অংশ নিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এই অনুষ্ঠানকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। মিমি চক্রবর্তীর অভিযোগ এবং ক্লাবের আয়োজকদের পাল্টা বক্তব্য দুই পক্ষের কথাতেই উঠে এসেছে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
- Jan 26, 2026 15:37 IST
Border 2: সানি দেওয়লের সিনেমা ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেল
মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছে সানি দেওয়লের ছবি ‘বর্ডার ২’। প্রথম দিন থেকেই ছবিটির আয় ছিল চোখে পড়ার মতো। ‘বর্ডার ২’ পরিচালনা করেছেন অনুরাগ সিং। এটি জে. পি. দত্ত পরিচালিত ১৯৯৭ সালের কালজয়ী ব্লকবাস্টার ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল। সিনেমাটি ইতিমধ্যে সিনেমা ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়াল।
- Jan 26, 2026 15:09 IST
ডিভোর্স কোনও নারীর স্বপ্ন নয়’, বেদনার কথা শোনালেন সোহেলের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহ
সম্প্রতি ঊষা কাকাড়ে প্রোডাকশনের সঙ্গে এক সাক্ষাৎকারে সীমা তাঁর দীর্ঘ দাম্পত্য জীবনের ভাঙন এবং তার পরবর্তী মানসিক যাত্রার কথা অকপটে তুলে ধরেন। তিনি বলেন, “আমরা যখন বিয়ে করেছিলাম, তখন আমরা দু’জনেই খুব ছোট ছিলাম। আমার বয়স ছিল মাত্র ২২। সময়ের সঙ্গে আমরা আলাদা পথে বেড়ে উঠেছি, আমাদের চিন্তাভাবনাও বদলেছে। একসময় বুঝতে পারি, আমরা স্বামী-স্ত্রীর চেয়ে ভালো বন্ধু।”
- Jan 26, 2026 14:17 IST
Palash Muchchal Controversy: 'নিজের চোখে দেখেছি, অন্য মহিলার সঙ্গে', বিয়ের আগেই বিশ্বাসঘাতকতা? পলাশ মুছল আরও অস্বস্তিতে?
এছাড়াও মুছল পরিবারের বিরুদ্ধে আর্থিক চাপ সৃষ্টি ও জোরজবরদস্তির অভিযোগ তোলেন তিনি। বিদ্যনের কথায়, “আমাকে বলা হয়েছিল আরও ১০ লক্ষ টাকা বিনিয়োগ না করলে, আমার আগের বিনিয়োগও হারাতে হবে। এমনকি প্রকল্প থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়।” তিনি আরও দাবি করেন, ছবির সঙ্গে যুক্ত বহু শিল্পীকে এখনও পারিশ্রমিক দেওয়া হয়নি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us