/indian-express-bangla/media/media_files/2025/03/16/h7ru5HvoW93IN4I66AGu.jpg)
কী বললেন রহমান?
সুরকার ও অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান, সম্প্রতি তাঁর মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি আগেই উল্লেখ করেছিলেন, যে গত আট বছরে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ধরনের “পাওয়ার শিফট” ও “সাম্প্রদায়িকতা” বেড়েছে, যার ফলে তিনি আগের তুলনায় কম কাজ পাচ্ছেন। এই মন্তব্য নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ওঠে, তখন রবিবার, রহমান ইনস্টাগ্রামে একটি ভিডিও বিবৃতির মাধ্যমে, তাঁর প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
- Jan 18, 2026 19:38 IST
Dev Viral Video: স্টেজের নিচে বসেই কেঁদে ফেললেন তরুণী, দেবের ভাইরাল ভিডিওতে উন্মাদনা চরমে
গতকাল দেব, কাশীপুরে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে বন্ধু শ্রেয়া পান্ডের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা যায় তাঁকে। আর সেখানেই এক ভক্তের সঙ্গে কী এমন করলেন দেব, যে কেঁদে ভাসালেন সেই ভক্ত। এমনকি, স্টেজের সামনেই বসে পড়লেন সেই তরুণী। এর আগেও সেদিন বর্ধমানে দেবকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেক যুবতী-ই।
- Jan 18, 2026 18:27 IST
Dev: দেবের ডাকটিকিট ঘিরে বিতর্ক, এই স্ট্যাম্প কি আসল?
সোশ্যাল মিডিয়ায় দেবের শেয়ার করা একটি ছবি ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। ছবিতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের পাশে উজ্জ্বলভাবে জায়গা করে নিয়েছে তাঁর মুখ। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়, উচ্ছ্বসিত হন অনুরাগীরা। আবেগপ্রবণ হয়ে দেব লেখেন, “আমি ভীষণভাবে সম্মানিত ও অভিভূত। আমার নামে ডাক টিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে ধন্যবাদ।”
তবে এই ছবি নিয়ে সন্দেহ প্রকাশ করেন অরিত্র দত্ত বণিক। তাঁর দাবি, স্ট্যাম্পে টাকার ডিনমিনেশন নেই, যা সরকারি ডাক টিকিটে অবশ্যই থাকে। পোস্টালের অফিসিয়াল ওয়েবসাইটেও এর কোনো উল্লেখ মেলেনি। ফলে এটি আদৌ সরকারি স্ট্যাম্প কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
- Jan 18, 2026 17:33 IST
Kangana Ranaut-A R Rahman: 'হিংসুটে-ঘৃণার চোটে', কঙ্গনার সঙ্গে দেখাও করতে চাননি, রহমানের বিতর্কিত মন্তব্যে ক্ষেপে আগুন পর্দার কুইন
এই মন্তব্যগুলি প্রকাশ্যে আসতেই কঙ্গনা রানাওয়াত তাকে কঠোরভাবে আক্রমণ করেন। ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন যে, রহমানের মতো “পক্ষপাতদুষ্ট ও ঘৃণাপূর্ণ” মানুষ তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কমই দেখেছেন। তিনি দাবি করেন, নিজের রাজনৈতিক অবস্থানের কারণে, বহু কুসংস্কার ও পক্ষপাতের সম্মুখীন হন তিনি, তবুও রহমানের আচরণ তাকে সর্বাধিক বিস্মিত করেছে।
- Jan 18, 2026 17:16 IST
Govindaa-Sunita Ahuja: ৬৩ বছর বয়সে নতুন বিতর্ক! গোবিন্দার বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী সুনিতা, কোন অভিনেত্রীতে আসক্ত অভিনেতা?
মিস মালিনিকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা জানান, ২০২৫ সাল তাঁর ব্যক্তিগত জীবনের সবচেয়ে অস্থির বছর ছিল। তিনি বলেন, “গোবিন্দা সম্পর্কে যা শুনছিলাম, তাতে আমি ভীষণ হতাশ। ৬৩ বছর বয়সে এরকম আচরণ মানানসই নয়, বিশেষ করে যখন সন্তানরা বড় হয়ে গেছে।” তিনি আশা প্রকাশ করেন- ২০২৬ সালে তাঁর স্বামী “সদ্বুদ্ধি” পাবেন এবং বুঝবেন যে পরিবারই সবচেয়ে বড় শক্তি।
- Jan 18, 2026 15:03 IST
Shubhashree-Dev: ‘দেশু ৭’ ঘিরে মহা সারপ্রাইজ! কী ঘোষণা করতে চলেছেন শুভশ্রী-দেব?
টলিউডে আবারও উন্মাদনার পারদ চড়ালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার পাতায় হঠাৎ করেই আনন্দ, কৌতূহল আর সারপ্রাইজের গন্ধ ছড়িয়ে দিলেন শুভশ্রী (Subhashree Ganguly)। একদিকে দুর্গাপুজোর অপেক্ষা, অন্যদিকে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’-এর উত্তেজনা, সব মিলিয়ে তাঁর একটি পোস্টেই জমে উঠল আলোচনা।
ফেসবুক পোষ্টে শুভশ্রী জানান, আগামীকাল তিনি এবং দেব একসঙ্গে প্রথমবার ফেসবুক লাইভে (Facebook Live) আসতে চলেছেন। টলিউডে এরকম ঘোষণা আগে খুব একটা শোনা যায়নি। তাঁর কথায়,“কাল আমরা একসাথে প্রথমবার ফেসবুক লাইভে আসছি। দেশু প্রথমবার ফেসবুক লাইভে আসছে।” তিনি আরও বলেন, ‘এই লাইভে থাকবে এমন এক অ্যানাউন্সমেন্ট, যা নাকি ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রিতেই আগে কখনও হয়নি।’
- Jan 18, 2026 13:28 IST
A R Rahman: বলিউডে সাম্প্রদায়িকতার ছায়া? এ আর রহমানের মন্তব্যে বিতর্কের ঝড়
বলিউডে সৃজনশীলতা, প্রতিভা আর সাফল্যের কথা উঠলে, এ আর রহমানের নাম আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। দুটি অস্কার জয়, আন্তর্জাতিক স্বীকৃতি, অগণিত কালজয়ী সুর, সব মিলিয়ে তিনি শুধু একজন সঙ্গীত পরিচালক নন, তিনি নিজেই এক প্রতিষ্ঠান। সেই মানুষটির মুখে যখন “সাম্প্রদায়িকতা” শব্দটি শোনা যায়, তখন তা স্বাভাবিকভাবেই আলোড়ন তোলে। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান (A R Rahman) বলেন, গত আট বছরে বলিউডে তাঁর কাজের সুযোগ তুলনামূলকভাবে কমে গেছে এবং এর পেছনে “কিছু সাম্প্রদায়িক কারণ” থাকতে পারে বলে তিনি শুনেছেন। যদিও তিনি স্পষ্ট করে জানান, বিষয়টি নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। কাজের জন্য তিনি কাউকে খুঁজে বেড়ান না, যা আসে, সেটাই গ্রহণ করেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us