/indian-express-bangla/media/media_files/2025/11/10/neha-2025-11-10-18-08-49.jpg)
জেনে নিন আপডেট...
Neha Kakkar Divorce statement: সোমবার গায়িকা নেহা কক্কর হঠাৎ করেই তাঁর একটি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে ভক্তদের উদ্বিগ্ন করে তোলেন। ওই পোস্টে তিনি “দায়িত্ব, সম্পর্ক এবং কাজ” থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানান। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই স্টোরিটি তিনি মুছে ফেলেন, ততক্ষণে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়ে যায়। অনেকেই ধরে নেন, নেহা হয়তো তাঁর স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দাম্পত্য সমস্যার ইঙ্গিত দিচ্ছেন।
- Jan 20, 2026 19:39 IST
Jana Nayagan: আদালতে রায় স্থগিত! বিজয়ের ছবি ‘জন নয়াগণ’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা
বিজয়ের ছবি ‘জন নয়াগণ’ রিলিজে নতুন করে ধাক্কা। মঙ্গলবার আদালতে ছবিটির মামলার বিস্তারিত শুনানি হয়। উভয় পক্ষই নিজেদের যুক্তি তুলে ধরে। তবে দীর্ঘ শুনানির পরও আদালত এদিন কোনো চূড়ান্ত রায় ঘোষণা করেনি। পরিবর্তে, ডিভিশন বেঞ্চ আপাতত এই বিষয়ে তাদের রায় স্থগিত রেখেছে। ফলে ছবিটির সার্টিফিকেশন সংক্রান্ত জটিলতা এখনও কাটেনি, আর মুক্তির তারিখ নিয়েও তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা।
- Jan 20, 2026 18:31 IST
Anirban Bhattacharya: স্বরূপ বিশ্বাসের মন্তব্যে অনির্বাণের সংযত প্রতিক্রিয়া!
টলিউডের অন্দরমহলে এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে—অনির্বাণ ভট্টাচার্য। মতের অমিলের মূল্য দিতে হচ্ছে একজন শিল্পীকে! ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে গত ছ’মাস ধরে কাজের বাইরে থাকা অনির্বাণকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন গোটা ইন্ডাস্ট্রির বিবেককে নাড়া দিচ্ছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর বক্তব্য, “উনি কি আগ্রহী? নিজে কিছুই তো বলছেন না!”
এই প্রসঙ্গে 'ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা'কে অনির্বাণ ভট্টাচার্যের সংক্ষিপ্ত কিন্তু গভীর উত্তর, “ছোটবেলায় এক মাস্টারমশাই শিখিয়েছিলেন—পরিহাসের উত্তর দিতে নেই।”
- Jan 20, 2026 16:05 IST
Anirban Bhattacharya: ‘আমি মুরগী হলাম’ অনির্বাণের পোস্টে তোলপাড়, দেশু ৭ জল্পনার মাঝেই বার্তা?
শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘রঘু ডাকাত’ ছবিতে। তারপর থেকে নতুন সিনেমা, ওয়েব সিরিজ কিংবা পরিচালনার কাজে তাঁকে দেখা যায়নি। যদিও পুজোর সময় নিজের ব্যান্ড ‘হুলিগানইজম’-কে সঙ্গে নিয়ে আমেরিকায় একাধিক শো করে তিনি আবার খবরের শিরোনামে উঠে আসেন। কিন্তু, দেবের ওই ছবিতে তিনি প্রসংশা পেলেও, ফেডারেশনের সঙ্গে অসন্তোষ বেজায় বিপদে ফেলে। এদিকে গতকাল দেব লাইভে জানিয়ে দেন অনির্বাণের মত অভিনেতা বাংলার গর্ব। তিনি কাজ না করা মানে খুবই ক্ষতি।
- Jan 20, 2026 14:51 IST
Parambrata Chatterjee: সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে পরমব্রতের আবেগঘন শ্রদ্ধার্ঘ্য
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে স্মৃতির পাতায় ফিরে গিয়ে সোমবার আবেগে ভাসলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় গুরু ও প্রেরণার মানুষটিকে স্মরণ করে তিনি লেখেন, “আজ থেকে বছর কয়েক আগের কথা। এমনই এক ১৯শে জানুয়ারি সেদিন। তাঁর সামনে ঝুঁকে আছে মাথা। যদিও এটাই তো হয়ে এসেছে বারবার। কত কী শিখেছি, শিখতে চেয়েছি মনপ্রাণ দিয়ে। ‘অভিযান’ ছবিটি সে সুযোগ আরও বেশি করে এনে দেয় আমার জীবনে। তাঁর থেকে শিখছি তো এখনও। হ্যাঁ তিনি তো আছেন, এখনও, ভীষণভাবে। আমাদের অপু অপরাজিত। আজ তিনি একানব্বইয়ে। জন্মদিনে আমার প্রণাম।”
- Jan 20, 2026 13:49 IST
Musician Murdered: বেহালায় নৃশংসভাবে খুন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনিতা ঘোষ
বেহালার পর্ণশ্রী আবাসনে ঘটে গেল এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা, যা স্তব্ধ করে দিয়েছে গোটা কলকাতাকে। নিজের বাড়ির ঘর থেকেই উদ্ধার হয়েছে প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনিতা ঘোষের রক্তাক্ত দেহ। ৬৫ বছর বয়সি এই শিল্পীর শরীরে ছিল একের পর এক আঘাতের চিহ্ন। পরিবারের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাঁকে খুন করা হয়েছে।
- Jan 20, 2026 12:56 IST
AR Rahman controversy: সাম্প্রদায়িক বিতর্কে জর্জরিত, রহমানের পাশে আদৌ দাঁড়ালেন ইমতিয়াজ?
হিন্দি চলচ্চিত্র জগতে গত আট বছরে, তুলনামূলকভাবে কম কাজ পাওয়া নিয়ে, এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এক সাক্ষাৎকারে তিনি শিল্পে ক্ষমতার কাঠামোর পরিবর্তনের কথা উল্লেখ করে ইঙ্গিত দেন, এই পরিস্থিতির পেছনে “একটি সাম্প্রদায়িক বিষয়ও থাকতে পারে।” তাঁর এই বক্তব্য ঘিরে যেমন সমালোচনার ঝড় উঠেছে, তেমনই অনেকেই প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন অস্কারজয়ী এই সুরকার।
- Jan 20, 2026 11:32 IST
Mrunal Thakur: ম্রুনাল ঠাকুর–ধনুশের বিয়ের গুঞ্জন বাড়ালেন নায়িকা! রহস্যময় ভিডিওতে নতুন জল্পনা
শনিবার ইনস্টাগ্রামে ম্রুনাল একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সূর্যাস্তের সময় নৌকাভ্রমণ উপভোগ করতে দেখা যায় তাঁকে। বাতাসে চুল এলোমেলো হয়ে যাচ্ছে, আর তিনি গভীর মনোযোগে জলের দিকে তাকিয়ে রয়েছেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “মাটিতে, উজ্জ্বল এবং অটল!” এই পোস্টে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ড গান- তামিল ছবি আয়িথা এঝুথু–র জনপ্রিয় গান ইয়াক্কাই থিরি। ভক্তরা সঙ্গে সঙ্গেই খেয়াল করেন বিষয়টি। কেউ লিখেছেন, “আপনি একটি তামিল গান ব্যবহার করেছেন!” আবার কেউ পোস্ট করেছেন ধনুশের উত্তেজিত প্রেমিকা। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us