Entertainment Latest Highlights: কী এমন হল রাজের সঙ্গে?

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Raj Chakraborty

জেনে নিন আপডেট...

একটি নতুন সিনেমা বানিয়ে যেকোনও পরিচালক আশা করেন, সেই ছবি যতক্ষণ না রিলিজ করছে, তাঁকে সকলের আড়ালে রাখতে। সেই ভাবনাতেই ছেদ পড়েছে রাজ চক্রবর্তীর। তাঁর নতুন ছবির দৃশ্যপট লিক হতেই নড়েচড়ে বসলেন তিনি। রাজ সকলকে সতর্ক পর্যন্ত করলেন। 

Advertisment

বর্তমানে বেশ ব্যস্ত তিনি। নানা ধরণের কাজ শুরু করেছেন তিনি। আব আবার প্রলয় ২ এর সঙ্গে সঙ্গে হোক কলরবের কাজ চলছে দ্রুত গতিতে। সেই ছবিতে অভিনয় করেছেন জন ভট্টাচার্য থেকে রোহণ ভট্টাচার্য এবং শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও অনেকেই। আর এবার, সেই ছবি নিয়েই বিপাকে রাজ। সমাজ মাধ্যমে দর্শকদের কাছে আর্জি জানালেন তিনি। কী বলছেন পরিচালক? আর হলই বা কী?

  • Dec 28, 2025 19:40 IST

    Brigitte Bardot: বিতর্কের মধ্যেই থেকেছেন আজীবন, প্রয়াত ব্রিজিট বারডোট

    ব্রিজিট বারডোট ফাউন্ডেশন ফর দ্য প্রোটেকশন অব অ্যানিম্যালস-এর পক্ষ থেকে, ব্রুনো জ্যাকলিন অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, রবিবার দক্ষিণ ফ্রান্সে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বারডোট। গত মাসে অসুস্থতার কারণে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখনও পর্যন্ত স্মরণসভা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।



  • Dec 28, 2025 18:05 IST

    Dev: 'বাবাকে ধন্যবাদ', অতীতের গল্প শোনাতেই গলা ধরে এল দেবের



  • Dec 28, 2025 17:02 IST

    Raj Chakraborty: 'প্ররোচনায় পা দেবেন না...', গ্যাঁড়াকলে রাজ চক্রবর্তী! দিলেন হুঁশিয়ারি?

    বর্তমানে বেশ ব্যস্ত তিনি। নানা ধরণের কাজ শুরু করেছেন তিনি। আব আবার প্রলয় ২ এর সঙ্গে সঙ্গে হোক কলরবের কাজ চলছে দ্রুত গতিতে। সেই ছবিতে অভিনয় করেছেন জন ভট্টাচার্য থেকে রোহণ ভট্টাচার্য এবং শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও অনেকেই। আর এবার, সেই ছবি নিয়েই বিপাকে রাজ। সমাজ মাধ্যমে দর্শকদের কাছে আর্জি জানালেন তিনি। কী বলছেন পরিচালক? আর হলই বা কী?



  • Dec 28, 2025 15:40 IST

    Suniel Shetty: বাবার মৃত্যু সব থমকে দিল, সন্তানদের মুখ চেয়ে কোটি টাকার বিজ্ঞাপনে না সুনীলের?

    পিপিং মুন-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল জানান, ২০১৭ সালে বাবা বীরাপ্পা শেঠির মৃত্যু তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তার আগের কয়েক বছর ধরেই বাবা অসুস্থ ছিলেন এবং তাঁর দেখভালেই পুরো সময় কাটছিল। অভিনেতার কথায়, “আমি তখন মানসিকভাবে একেবারেই প্রস্তুত ছিলাম না। সবকিছু ছেড়ে দিয়েছিলাম। বাবার মৃত্যুর দিনই সকালে হঠাৎ করে একটি হেলথ শো করার প্রস্তাব পাই।”



  • Dec 28, 2025 13:37 IST

    Rudranil Ghosh Exclusive: 'নিজের গায়ে চোর তকমাটা নিয়ে', পার্ণো তৃণমূলে যোগ দিতেই বিস্ফোরক রুদ্রনীল

    বিজেপিতে যোগ দিয়েছিলেন ২০২১ সালে। কিন্তু রাজনীতি রঙে কোনও সুরাহা করতে পারেননি। অবশেষে পার্ণো মিত্র আজ যোগ দিলেন তৃণমূলে। এবং দলে যোগ দিয়েই তিনি সাফ জানান, বিজেপিতে যোগ দেয় ভুল করেছিলাম। যদিও, কতটা ভুল করেছিলেন সেই নিয়েই প্রশ্ন তুলেছেন রুদ্রনীল ঘোষ। রুদ্র যিনি বিজেপির অন্যতম সদস্য, তিনি পার্ণোকে নিয়ে এমন প্রশ্নই করেছেন, যে উনি তো রাজনীতিতে ছিলেন না। 



  • Dec 28, 2025 12:38 IST

    Most Anticipated Indian Movies 2026:‘বর্ডার ২’ থেকে ‘কিং’! ২০২৬ এ সেরা এই ১০ ছবি বক্স অফিসে ঝড় তুলবে, চড়ছে উত্তেজনার পারদ

    কিছু ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে যায় মুক্তির বহু আগেই, আবার কিছু ছবি মুক্তির পরই আলোড়ন তোলে বক্স অফিসে। ২০২৬ সালেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। সম্প্রতি IMDb প্রকাশিত একটি তালিকায় উঠে এসেছে আগামী বছরের সবচেয়ে প্রত্যাশিত ১০টি ভারতীয় সিনেমার নাম। সেই তালিকা অনুযায়ী দর্শকদের অপেক্ষার পারদ এখন তুঙ্গে।

    ‘বর্ডার ২’ থেকে ‘কিং’! ২০২৬ এ সেরা এই ১০ ছবি বক্স অফিসে ঝড় তুলবে, চড়ছে উত্তেজনার পারদ



  • Dec 28, 2025 11:53 IST

    Jaya prada On Bangladesh Violence: "আমরা আর কতদিন চুপ থাকব?" বাংলাদেশে লাগাতার হিন্দু নিধন, গর্জে উঠলেন জয়া প্রদা

    Jaya prada On Bangladesh Violence: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান অত্যাচার এবং গণপিটুনির ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, "আজ আমি গভীরভাবে শোকাহত এবং আমার হৃদয় মর্মাহত। একজন মানুষের সঙ্গে কীভাবে এমন বর্বরতার ঘটনা ঘটতে পারে?  বাংলাদেশে একজন হিন্দু ভাই, দীপু চন্দ্র দাসকে যে ভাবে হত্যা করেছে; সেটা কেবল হত্যা নয়, তাকে গাছে বেঁধে দেহে আগুন ধরিয়ে দেওয়া হয় । এটি শুধু গণপিটুনি নয়, বরং হিন্দু ধর্ম ও সনাতন বিশ্বাসের উপর আক্রমণ। বাংলাদেশে হিন্দু মন্দির ভেঙে ফেলা হচ্ছে এবং আমাদের বোনদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। আমরা আর কতদিন চুপ থাকব?"



Entertainment News Today