Entertainment Latest Highlights: বাবার শেষকৃত্যে কি তবে রাগের চোটেই যাননি রেখা?

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rekha

জেনে নিন আজকের আপডেট...

Entertainment Latest Live News Updates: ভানুরেখা গণেশন নাম তাঁর। তামিল কিংবদন্তি অভিনেতা জেমিনি গণেশন ও অভিনেত্রী পুষ্পাভাল্লীর কন্যা তিনি। পুষ্পাভাল্লীর সঙ্গে সম্পর্কের সময় জেমিনি গণেশন বিবাহিত ছিলেন এবং তাঁর পরিবারও ছিল। সেই কারণে ছোটবেলা থেকেই রেখাকে ‘অবৈধ সন্তান’ তকমা বয়ে বেড়াতে হয়েছে। শৈশব ও কৈশোর কেটেছে বাবার পরিচয় থাকা সত্ত্বেও, বাবার অনুপস্থিতিতে। পরবর্তী সময়ে যখন রেখা নিজেই একজন তারকা হয়ে ওঠেন, তখনই তিনি পরিচিত হন, জেমিনি গণেশনের কন্যা হিসেবে।

Advertisment

  • Jan 02, 2026 15:06 IST

    Will Smith: ট্যুরের আড়ালে অস্বস্তিকর অভিজ্ঞতা? উইল স্মিথের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা

    ভ্যারাইটি-র প্রতিবেদন অনুযায়ী, হলিউড অভিনেতা উইল স্মিথের বিরুদ্ধে যৌন হয়রানি, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা এবং প্রতিশোধমূলক আচরণের গুরুতর অভিযোগ এনেছেন বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফ। 
    ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপিরিয়র কোর্টে দায়ের করা এই মামলায় জোসেফ দাবি করেছেন, ভবিষ্যতে অনিচ্ছাকৃত যৌন কার্যকলাপের জন্য তাকে ধীরে ধীরে “প্রণোদিত” ও “প্রস্তুত” করার চেষ্টা করা হচ্ছিল, যার ফলে তিনি বেশ বিপদে ছিলেন। 



  • Jan 02, 2026 14:04 IST

    এতদিন আড়ালেই ছিল মুখ, এবার প্রকাশ্যে অনিন্দিতা-সুদীপের কন্যা

    বছরের প্রথম দিনেই অনিন্দিতা-সুদীপ সকলকে দিলেন বড় দেখে সারপ্রাইজ। তাঁরা সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। এবং, সেই খাতিরেই এবার মেয়েকে দেখিয়েছেন তাঁরা।



  • Jan 02, 2026 12:59 IST

    Ikkis-Dharmendra: প্রেক্ষাগৃহে ‘ইক্কিস’, শেষ ছবির সাফল্যের মাঝেই ভাইরাল ধর্মেন্দ্রর শেষ সাক্ষাৎকার

    গত বছরের নভেম্বরে, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতে এমন এক শূন্যতা তৈরি করেছে, যা পূরণ হতে বহু বছর লেগে যাবে। ছয় দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে, ধর্মেন্দ্র শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন প্রজন্মের পর প্রজন্মকে যুক্ত করে রাখা এক আবেগের নাম। রোমান্টিক ছবি থেকে শুরু করে অ্যাকশন, সামাজিক কিংবা যুদ্ধভিত্তিক সিনেমা- সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়ে তিনি সব ঘরানাতেই নিজের স্বাক্ষর রেখেছেন।



  • Jan 02, 2026 12:29 IST

    Tanya Mittal: ১৫০ জন দেহরক্ষীর গল্প সত্যি? বিগ বস বিতর্কের জবাব দিতে কারখানার দরজা খুললেন তানিয়া

    বিগ বস ১৯- এর ঘরে পা রাখার পর থেকেই, তানিয়া মিত্তাল দ্রুতই শিরোনামে উঠে আসেন। তাঁর স্পষ্টভাষী মন্তব্য, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং গোয়ালিয়রে একাধিক কারখানা ও বিলাসবহুল সম্পত্তির মালিক হওয়ার দাবি, তাঁকে শো-এর অন্যতম আলোচিত প্রতিযোগীতে পরিণত করেছিল। তবে এই দাবিগুলিই কখনও তাঁকে আলোচনার কেন্দ্রে এনেছে, আবার কখনও ট্রোলিং ও ব্যঙ্গের মুখে ফেলেছে- ঘরের ভেতরে যেমন, তেমনই সোশ্যাল মিডিয়াতেও।



  • Jan 02, 2026 11:11 IST

    Rekha: অবৈধ সন্তানের তকমা বইতে হয়েছে, বাবার শেষকৃত্যে কি তবে রাগের চোটেই যাননি রেখা?

    রেখা বড় হয়েছেন, ছয় ভাইবোনের সঙ্গে। তাঁর মায়ের জীবনে ছিল তিনজন সঙ্গী, আর বাবার ছিল মোট আটটি সন্তান। স্ত্রী আলামেলুর চার সন্তান এবং পুষ্পাভাল্লী ও সাবিত্রীর দু’জন করে। এক সাক্ষাৎকারে রেখা অকপটে স্বীকার করেছিলেন, শৈশবে তিনি কখনও বাবার অভাব বুঝতে পারেননি। “আমি জানতামই না বাবাকে মিস করা মানে কী। ‘বাবা’ শব্দটার অর্থই বুঝতাম না,” বলেছিলেন তিনি সিমি গারেওয়ালকে।



  • Jan 02, 2026 10:19 IST

    দুবাই সফরের মাঝেই দুঃসংবাদ! কাছের মানুষকে হারিয়ে শোকে ম্যুহমান অর্জুন বিজলানি

    পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেটরে ছিলেন রাকেশ চন্দ্র স্বামী। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী ও সন্তান নিশাঙ্ক এবং নেহাকে রেখে গেছেন তিনি।



Entertainment News বিনোদনের খবর