Entertainment Latest Highlights: রিয়া চক্রবর্তীর পোশাক ব্র্যান্ডের টার্ন ওভার কত জানেন?

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
noname

জেনে নিন আপডেট...

Entertainment Latest Highlights:

Rhea Chakraborty: ২০২০ সাল শুধু কোভিড-১৯ মহামারীর স্মৃতি নয়, ভারতীয় বিনোদন জগতের জন্য ছিল গভীর শোকের বছর। ইরফান খান ও ঋষি কাপুর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করার পর প্রয়াত হন। আর সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, পুরো দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। রাজপুতের আত্মহত্যা ঘিরে প্রবল মিডিয়া ট্রায়াল, বিতর্ক ও ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন, তার বান্ধবী রিয়া চক্রবর্তী। জনমত ও তদন্তের চাপে তিনি অভিনয় থেকে সরে এসে, নিজের জীবন পুনর্গঠনের পথ খুঁজতে শুরু করেন।

Advertisment
  • Dec 09, 2025 19:02 IST

    Pawan Singh Threat: অজ্ঞাত কলারের হুমকিতে উদ্বেগ! বিপদে পবন সিং ও তার টিম

    ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা পবন সিং, সম্প্রতি অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে, একাধিক হুমকি পাওয়ার অভিযোগ দায়ের করেছেন। দাবি করা হয়েছে, যিনি ফোন করে হুমকি দিয়েছেন, তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেন এবং পবন সিংকে সালমান খানের সঙ্গে কোনো কাজ না করার সতর্কবার্তা দেন।



  • Dec 09, 2025 17:46 IST

    Zeeshan Khan: জিম থেকে ফেরার পথে গুরুতর দুর্ঘটনা, সুস্থ আছেন তো টিভি অভিনেতা জিশান খান?

    মুম্বইয়ের ভারসোভা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলেন টেলিভিশন অভিনেতা ও বিগ বস ওটিটির প্রাক্তন প্রতিযোগী জিশান খান। নিউজ 18–এর প্রতিবেদনে জানা গেছে, সোমবার রাত প্রায় ৮টার সময় জিম থেকে ফেরার পথে, তাঁর গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। অন্য গাড়িটিতে ছিলেন এক প্রবীণ দম্পতি।



  • Dec 09, 2025 16:22 IST

    Mohit Chauhan: AIIMS ভোপালে মঞ্চ দুর্ঘটনা, ঠিক আছেন তো মোহিত চৌহান?

    অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মোহিত ভোপাল এইমসের মঞ্চে রকস্টারের জনপ্রিয় ট্র্যাক "নাদান পরিন্দে" গাইছেন। তবে পারফরম্যান্সের সময় হাঁটতে হাঁটতে মোহিত কোনও কিছুর সঙ্গে ধাক্কা লাগে এবং মঞ্চে পড়ে যান। গায়ক ঠিক আছেন কিনা, তা পরীক্ষা করার জন্য ক্রুরা তার দিকে ছুটে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গায়ক নিজের পায়ে উঠে দাঁড়ান এবং আবার তার পারফরম্যান্স শুরু করেন।



  • Dec 09, 2025 14:49 IST

    Aamir Khan-Rajkumar Hirani: দাদাসাহেব ফালকের বায়োপিক স্থগিত, ‘৩ ইডিয়টস ২’-এ ফিরছেন আমির–হিরানি?

    সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি এবং অভিনেতা আমির খান, দাদাসাহেব ফালকের বায়োপিক নির্মাণের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন। বছরের শুরুতে এই প্রকল্প শুরু করার কথা থাকলেও, হিরানি ও অভিজাত যোশীর সহ-লেখায় তৈরি চিত্রনাট্য নিয়ে আমির পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। ফলে এই উচ্চাকাঙ্ক্ষী বায়োপিক আপাতত ‘হোল্ড’-এ রাখা হয়েছে।

    Aamir Khan-Rajkumar Hirani: দাদাসাহেব ফালকের বায়োপিক স্থগিত, ‘৩ ইডিয়টস ২’-এ ফিরছেন আমির–হিরানি?



  • Dec 09, 2025 13:54 IST

    Sara Arjun: "আপনি দেবদূত"— রণবীর সিংকে উদ্দেশ্য করে সারার হৃদয়ছোঁয়া বার্তা



  • Dec 09, 2025 12:50 IST

    Dhurandhar box office collection: ৪র্থ দিনেও বক্স অফিসে 'ধুরন্ধর' ঝড়! দুরন্ত গতিতে ছুটছে রণবীরের ছবি..

    Dhurandhar box office collection: আদিত্য ধরের অ্যাকশন থ্রিলার 'ধুরন্ধর' বক্স অফিসে, এক বিস্ময়কর দৌড় শুরু করেছে। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ছবিটি ১০০ কোটি টাকার ক্লাব পার করে ফেলেছে। এবং এটি রণবীর সিংয়ের ক্যারিয়ারের দ্রুততম ১০০কোটি অর্জনকারী ছবি হিসেবেও নতুন নজির গড়েছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন এবং অর্জুন রামপাল-সহ তারকাসমৃদ্ধ এই ছবিটি চতুর্থ দিনেও কামাল করেছে। সোমবারে একাই ২৩ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে ভারতের অভ্যন্তরীণ মোট নেট সংগ্রহ পৌঁছেছে ১২৬ কোটিতে।



  • Dec 09, 2025 11:34 IST

    Rhea Chakraborty: বিতর্ক থেকে বিজয়, রিয়া চক্রবর্তীর পোশাক ব্র্যান্ডের টার্ন ওভার কত জানেন?

    সিএনবিসি-টিভি১৮-কে রিয়া জানান, গ্রেপ্তার হওয়ার দিন তিনি যে টি-শার্ট পরেছিলেন, তাতেই লেখা ছিল- “Let’s smash the patriarchy, me and you...” সেই মুহূর্তেই তিনি উপলব্ধি করেন পোশাকও একধরনের কণ্ঠস্বর। যা মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দেয়। এই অনুভূতিই তাকে ফ্যাশন ব্র্যান্ড গড়ার স্বপ্ন দেখায়। রিয়া বলেন, বিতর্কের ফলে তিনি অভিনয় জগত থেকে ফোন পাওয়া বন্ধ করেন। আর ভাই শৌভিক, যিনি CAT-এ ৯৬% স্কোর করেছিলেন, তিনিও জেলে যাওয়ার কারণে উচ্চশিক্ষার সুযোগ হারান। এই কঠিন সময়েই ভাই-বোন সিদ্ধান্ত নেন, এমন কিছু তৈরি করবেন, যা মানুষকে আবার নিজের কণ্ঠ খুঁজে পেতে সাহায্য করবে। সেখান থেকেই জন্ম Chapter 2 Drip-এর। 

    Rhea Chakraborty: বিতর্ক থেকে বিজয়, রিয়া চক্রবর্তীর পোশাক ব্র্যান্ডের টার্ন ওভার কত জানেন?



bollywood Entertainment News Today