Entertainment Latest Highlights: বাড়িতে গুলি চলতেই বড়সড় পদক্ষেপ রোহিতের

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rohit

জেনে নিন আপডেট...

Entertainment Latest Live News Updates:  ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই রোহিত শেঠি মুম্বাই পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছেন। বর্তমানে তাঁর বক্তব্য রেকর্ড করা হচ্ছে এবং তিনি তদন্ত প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে যুক্ত রয়েছেন। যদিও তাঁর জুহুর বাসভবনে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, তবুও তিনি ঝুঁকি নিতে নারাজ। সেই কারণেই শিল্পজগতের বন্ধু ও পরিচিতদের আপাতত বাড়িতে না আসতে অনুরোধ জানিয়েছেন পরিচালক।

Advertisment
  • Feb 02, 2026 15:55 IST

    RamCharan: অ্যাপোলো হাসপাতালের বাইরে মারাত্মক ভিড়, মেয়েকে আগলে রাখতে বাধ্য হলেন রামচরণ!

    তেলুগু চলচ্চিত্র জগতের সুপারস্টার রাম চরণ এবং তাঁর স্ত্রী, উদ্যোক্তা উপাসনা কোনিডেলা, যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। তাঁদের কোলজুড়ে এসেছে এক পুত্র ও এক কন্যা। এই সুখবরটি প্রথম প্রকাশ্যে আনেন রাম চরণের বাবা, মেগাস্টার চিরঞ্জীবী। খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও উচ্ছ্বাসে ভরে ওঠে অনুরাগী মহল। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের বাইরে ভিড় জমতে শুরু করেন অসংখ্য ভক্ত, যার জেরে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। 



  • Feb 02, 2026 14:31 IST

    Hrithik Roshan: নিজের কুইর্কি ডায়েট ফাঁস করলেন হৃতিক!

    সোশাল মিডিয়ায় খাবারের ছবির পোস্টের ক্যাপশনে হৃতিক লিখেছেন, “সবচেয়ে অপ্রত্যাশিত পোস্ট ওয়ার্কআউট মিল?”- তারপর একে একে উপকরণগুলোর নাম উল্লেখ করে মজা করে এটাকে নিজের প্রিয় “কুইর্কস”-এর একটি বলে উল্লেখ করেছেন। পোস্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে অনুরাগীদের উদ্দেশে তাঁর প্রশ্ন। তিনি লিখেছেন, “তোমাদের সবচেয়ে কুইর্কি খাবারের ক্রেভিং কোনটা? আমারটা এই ইন্ডিয়ান মিশম্যাশ। উফ্… এর চেয়ে ভালো আর কী হতে পারে!”



  • Feb 02, 2026 14:02 IST

    OCD: জয়া আহসানের নতুন ছবি ‘ওসিডি’ কবে মুক্তি পাচ্ছে?

    সৌকর্য ঘোষাল পরিচালিত এবং জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘ওসিডি’ (OCD) মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ৬ই ফেব্রুয়ারি। 'ওসিডি' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা জয়া আহসানের (Jaya Ahsan) কথায়, জীবনে যখনই খুব কঠিন কোনও অভিজ্ঞতা আসে, তা আমাদের ভেতরে গভীর ছাপ ফেলে যায়। বিশেষ করে শৈশবের সময়টা অত্যন্ত সংবেদনশীল।



  • Feb 02, 2026 13:37 IST

    Rashmika-Vijay: রাশ্মিকা-বিজয়ের পর্দার প্রেম কি বাস্তবে পরিণতি পাচ্ছে?

    রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে গুঞ্জনের সূত্রপাত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি গীতা গোবিন্দম–এর পর। ছবিটি শুধু বক্স অফিসে সাফল্যই পায়নি, দর্শকদের চোখে পড়েছিল রাশ্মিকা মান্দানা ও বিজয়ের অনবদ্য রসায়ন। পর্দার সেই কেমিস্ট্রি দ্রুতই বাস্তব জীবন নিয়েও কৌতূহল তৈরি করেছে। সূত্রে খবর, খুব সম্ভবত ৫ ফেব্রুয়ারির মধ্যেই রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।



  • Feb 02, 2026 13:06 IST

    Rohit Shetty: নিরাপত্তা আতঙ্কে নিজেকে গুটিয়ে নিলেন রোহিত শেঠি, বাতিল সব পরিকল্পনা

    সূত্রের দাবি, রোহিত এই সময়ে সরাসরি কারও সঙ্গে দেখা করছেন না। বরং ফোন কল ও বার্তার মাধ্যমেই তিনি তাঁর শুভানুধ্যায়ী বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁদের উদ্বেগের জবাব দিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, তিনি নিজেকে কিছুটা গুটিয়ে রাখতেই চাইছেন।

    ভোররাতে গুলি চালানোর ঘটনা, তদন্তে পুলিশ

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা জুহু এলাকায় রোহিত শেঠির আবাসিক টাওয়ারের বাইরে চার রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শোনা মাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং ভারী পুলিশ নিরাপত্তা মোতায়েন করা হয়। 



Rohit Shetty Entertainment News Today