/indian-express-bangla/media/media_files/2025/07/30/sanjay-dutta-bollywood-2025-07-30-16-45-52.jpg)
জেনে নিন আপডেট
Entertainment Latest Live News Updates:
সঞ্জয় দত্তের বড় মেয়ে ত্রিশালা দত্ত, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রহস্যময় ও গভীর অর্থবহ নোট শেয়ার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত সাইকোথেরাপিস্ট ত্রিশালা, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটি বর্তমানে প্রাইভেট করে রেখেছেন, তবু তাঁর সাম্প্রতিক পোস্টের বক্তব্য ভক্তদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, এই নোটের মাধ্যমে তিনি সম্পর্কে, মানসিক নির্যাতন ও নীরবতার অপব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন।
- Jan 06, 2026 16:33 IST
Kiara Advani Daughter: সন্তানের সঙ্গে আদুরে খেলায় ব্যস্ত কিয়ারা, মেয়েকে দেখালেন সিদ্ধার্থ ঘরনী?
ইনস্টাগ্রাম স্টোরিতে শোনা যায়, কিয়ারা মিষ্টি গলায় মেয়েকে প্রশ্ন করছেন, "তুমি কি মায়ের ম্যাগাজিন পড়তে চাও? ঠিক আছে, দেখি মা কোথায় আছে!" ম্যাগাজিনের পাতা উল্টে নিজের ছবি খুঁজতে খুঁজতে হঠাৎই সেই পাতায় ভেসে ওঠে তাঁর ছবি। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে সারায়ার ছোট্ট আঙুল আর শোনা যায় তার কচি কণ্ঠস্বর। যদিও পুরো মুখ দেখাননি তিনি। তবু, এই ছোট্ট ঝলকই অনুরাগীদের আবেগে ভাসিয়ে দিয়েছে।
- Jan 06, 2026 15:43 IST
Rudranil Ghosh birthday: বিশেষ দিনে বিশেষ কাজ, বিতর্ক ছাপিয়ে জন্মদিনে মানবিক রুদ্রনীল
কিন্তু আজকের দিনে তাঁর বিশেষ কোনও প্ল্যানিং আছে নিশ্চয়ই। আজকের দিনটা অবশ্যই আর বাকিদিনের মত কাটাবেন না তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন যেতেই কী শোনালেন তিনি? সকাল সকাল নিজের বিশেষ দিনের কর্মসূচির কথা শোনালেন তিনি। রুদ্রর সকাল শুরু হয়েছে শুভেচ্ছা দিয়ে। তাঁর সঙ্গে সঙ্গে তিনি এও বললেন, এতবছর ধরে কীভাবে তিনি নিজের জন্মদিন সেলিব্রেট করে এসেছেন।
- Jan 06, 2026 14:37 IST
Agastya Nanda: 'আমি কারও উত্তরাধিকারের চাপ নিই না', অমিতাভের নাতি পরিচয় ঝেড়ে ফেলে কী বললেন অগস্ত্য নন্দা?
এই পরিচয় নিয়েই এবার স্পষ্ট অবস্থান নিলেন অগস্ত্য। সম্প্রতি IMDb-র একটি ইন্টার্যাক্টিভ সেশনে পরিচালক শ্রীরাম রাঘবন এবং সহ-অভিনেত্রী সিমার ভাটিয়ার সঙ্গে আড্ডায়, নিজের ‘লিগ্যাসি’ নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। শ্রীরাম রাঘবন প্রশ্ন করেন, এত বড় সিনেমা পরিবারের সদস্য হওয়ার চাপ কি তাঁকে প্রভাবিত করে? উত্তরে অগস্ত্য একেবারেই সেই ধারণা নাকচ করে দেন।
- Jan 06, 2026 14:07 IST
Mahi Vij: ডিভোর্সের পর মাহির পোস্ট ঘিরে জল্পনা, মুখ খুললেন অভিনেত্রী
অভিনেত্রী মাহি ভিজ ও জয় ভানুশালী রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে তাঁরা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্তের পেছনে কোনও ‘খলনায়ক’ নেই এবং আলাদা হলেও তাঁরা বন্ধু হিসেবেই একে অপরের পাশে থাকবেন। দম্পতির তিন সন্তান- তারা, খুশি ও রাজবীর, এবং তাঁদের লালন-পালন তাঁরা সহ-অভিভাবক হিসেবেই চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us