/indian-express-bangla/media/media_files/2024/11/03/avCCmwRdD1aiO3UfkiTD.jpg)
জেনে নিন আজকের আপডেট... Photograph: (ফাইল)
Entertainment Latest Live News Updates: অনেক অভিনেতা-অভিনেত্রীই তাঁদের জীবনের বিশেষ কোনও মুহূর্তকে ‘শাহরুখ খান মুহূর্ত’ বলে উল্লেখ করেন। তাঁর স্মৃতি আজীবন হৃদয়ে থেকে যায়। তেমনই কিছু অমূল্য স্মৃতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী গিরিজা ওক, যিনি ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি শুধু সুপারস্টারের পেশাদারিত্ব নয়, তাঁর ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথাও তুলে ধরেছেন- যখন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
- Dec 30, 2025 20:07 IST
Actor Mohanlal: মোহনলালের জীবনে গভীর শোক, হারালেন কাছের মানুষকে
পাথানামথিট্টা জেলার এলান্থুর গ্রামের বাসিন্দা সান্তাকুমারী, স্বামী বিশ্বনাথন নায়ারের (প্রয়াত) চাকরিসূত্রে পরিবারসহ তিরুবনন্তপুরমে চলে আসেন। বিশ্বনাথন নায়ার ছিলেন কেরালা সরকারের একজন প্রাক্তন আমলা এবং আইন সচিব। তিরুবনন্তপুরমের মুদাভানমুগালের কেশবদেব রোডে অবস্থিত তাঁদের ‘হিল ভিউ’ বাড়িতেই দীর্ঘদিন বসবাস করেছিলেন সান্তাকুমারী। কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মোহনলাল তাঁকে উন্নত চিকিৎসার জন্য, এর্নাকুলামে নিয়ে আসেন।
- Dec 30, 2025 18:18 IST
Malaika Arora: ‘নিজের সুখ বেছে নেওয়াই অপরাধ?’ অল্পবয়সে বিয়ে করেই ফ্যাসাদে, ডিভোর্স প্রসঙ্গে অকপট মালাইকা
বিবাহবিচ্ছেদকে ঘিরে সামাজিক ট্যাবু, ধীরে ধীরে শিথিল হলেও কয়েক বছর আগেও, পরিস্থিতি এতটা সহজ ছিল না। এ কথা অকপটে স্বীকার করেছেন অভিনেতা ও উদ্যোক্তা মালাইকা অরোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী, অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের সময়কার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মালাইকা জানান, শুধু সমাজের কাছ থেকেই নয়, বরং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের কাছ থেকেও তাঁকে কঠোর বিচারের মুখে পড়তে হয়েছিল।
- Dec 30, 2025 16:52 IST
Jeet Night in Serampore : বাঁকুড়ার ঘটনার পর শিক্ষা, শ্রীরামপুরে জিৎ-এর শোয়ে বিশেষ ব্যবস্থা
একজন তারকার জন্য উদ্যোক্তারা ঠিক কী কী করতে পারেন, তা যেন জিতের আজকের শোয়ের আগেই তাঁরা প্রমাণ করলেন। কেন? কয়েকদিন আগেই বাঁকুড়াতে জিতের একটা শো নিয়ে নানা হাঙ্গামা হয়। এবং সেখানে মানুষের ভিড়ের চোটে শেষে সাংঘাতিক অবস্থা হয়।
- Dec 30, 2025 14:15 IST
Khaleda Zia Demise: ‘দেশনেত্রী’কে হারাল বাংলাদেশ, খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ তারকাদের
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিএনপি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্যগত দিক থেকে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগ সিরোসিসে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তাঁর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, বুকে ব্যথা এবং হৃদ্যন্ত্র সংক্রান্ত একাধিক সমস্যা ছিল। এই সব শারীরিক জটিলতার কারণে তাঁর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছিল। এদিকে, তাঁর মৃত্যুতে বাংলাদেশের তারকারা শোকপ্রকাশ করেছেন। বাংলাদেশের চঞ্চল চৌধুরী তাঁর ছবি শেয়ার করেছেন, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আরেক তারকা সিয়াম আহমেদ তিনি শোকপ্রকাশ করে লিখছেন, "বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।"
- Dec 30, 2025 12:44 IST
Iman Chakraborty-Mamata Banerjee: উন্নয়নের পাঁচালির পর ফের মমতার কাছাকাছি, দুর্গা অঙ্গনে কী গাইলেন ইমন?
মঞ্চে আবারও গাইছেন ইমন চক্রবর্তী। সরকার পক্ষের তরফে, বলা উচিত মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি আবারও সাড়া দিয়েছেন। ইমন এর আগে আলোচনায় এসেছিলেন উন্নয়নের পাঁচালি গেয়ে। তাঁকে নানা বিশেষণে বিঁধে ফেলা হয়। আর এবার ইমন নিজেই নিউটাউনে দুর্গা অঙ্গন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে আবারও গাইলেন ইমন। - Dec 30, 2025 12:06 IST
Shah Rukh Khan: আরিয়ানের মাদককাণ্ডে গ্রেফতারিতে কী করেছিলেন শাহরুখ? প্রত্যক্ষদর্শী অভিনেত্রী ফাঁস করলেন রহস্য
সিদ্ধার্থ কান্নার সঙ্গে কথোপকথনে গিরিজা জানান, শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত বিশেষ। তিনি মজা করেই বলেন, “শাহরুখ খানের গায়ের গন্ধ সত্যিই খুব ভালো।” গিরিজার কথায়, ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীই একমত, যে কিং খান এক অসাধারণ পারফিউমের সংমিশ্রণ ব্যবহার করেন। এমনকি শাহরুখ নিজেও একাধিকবার ভক্তদের সঙ্গে তাঁর পছন্দের সুগন্ধির কথা ভাগ করে নিয়েছেন। তবে গিরিজার মতে, ঠিক কোন পারফিউমই হোক না কেন, তাঁর উপস্থিতিতেই এক আলাদা আবেশ থাকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us