Entertainment Latest Highlights: একরত্তি মেয়েকে নিয়ে যা বললেন সিদ্ধার্থ?

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kiara advani-pregnancy

জেনে নিন আপডেট... Photograph: (Instagram)

 প্রথম সন্তানের জন্মের চার মাস পর, অবশেষে নিজের কন্যার নাম প্রকাশ করলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ২৮ নভেম্বর, শুক্রবার মেয়ের ছোট্ট পা ধরে, একটি মনোমুগ্ধকর ছবি শেয়ার করে তারা জানালেন- নতুন অতিথির নাম সারায়া মালহোত্রা। এরপরই পিতৃত্ব নিয়ে মুখ খুলেছেন সিদ্ধার্থ, জানিয়েছেন কীভাবে সারায়ার আগমনে বদলে গেছে তাঁদের জীবন।

Advertisment

  • Dec 01, 2025 18:02 IST

    Samantha Ruth Prabhu: ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতার সঙ্গে সাতপাক, সামান্থার দ্বিতীয় ইনিংস শুরু



  • Dec 01, 2025 16:08 IST

    Dharmendra last times: 'নিজেকে নিষ্ঠুর…', ধর্মেন্দ্রর শেষ অবস্থা নিয়ে হৃদয়ভাঙা স্বীকারোক্তি হেমার

    প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিনের সহকর্মী ধর্মেন্দ্রর মৃত্যুর সময় দিল্লিতে ছিলেন। মুম্বাই ফিরে এসে তিনি সঙ্গে সঙ্গে দেখা করেন প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে- সানি দেওল, ববি দেওল, পুত্রবধূ তানিয়া দেওল এবং তাঁদের সন্তানদের সঙ্গে। সোমবার শত্রুঘ্ন সিনহা জানান, তিনি ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী ও তাঁদের দুই মেয়ে এষা এবং অহনাকেও সান্ত্বনা জানাতে গিয়েছিলেন।



  • Advertisment
  • Dec 01, 2025 15:24 IST

    ইয়ালিনির বার্থডে মানেই উৎসব, এ বছরও জগন্নাথের পুষ্প অভিষেক



  • Dec 01, 2025 13:39 IST

    Tere Ishq Mein vs Raanjhana: ‘রাঁঝনা’ টু ‘তেরে ইশ্‌ক মে’, প্রথম সপ্তাহান্তেই ৫১.৭৫ কোটির ব্যবসা ধনুশের ছবির!

    ধনুশ এবং কৃতি শ্যানন অভিনীত, তীব্র রোমান্টিক সিনেমা 'তেরে ইশ্‌ক মে', মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুক্রবার প্রেক্ষাগৃহে আসার সঙ্গে সঙ্গেই ছবিটি প্রত্যাশামতো জোরদার সূচনা হয়েছে এবং সপ্তাহান্তে আরও জোরদার হয়েছে। ট্রেড রিপোর্ট অনুযায়ী, আনন্দ এল রাই পরিচালিত এই ছবি, প্রতিযোগী সব সিনেমাকে পেছনে ফেলে বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করছে।



  • Dec 01, 2025 12:56 IST

    Dharmendra Emotional Reaction: ধর্মেন্দ্রের নাতির অপমান!, করণকে মাটিতে আছাড় মেরে বলেছিল...

     Sunny Deol Son: বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। কিছুদিন আগেই মুম্বইয়ের জুহুতে এই বর্ষীয়ান অভিনেতা ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। পরিবার ছিল তার কাছে ধ্যান জ্ঞান। ধর্মেন্দ্রর কথায় তার ঘরের সকলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়েছে চিরকাল। এই সংস্কৃতি বংশ পরম্পরায় চলে আসছে। তিনি বলতেন, এই গুণ ছেলে সানি দেওলের মধ্যেও আছে, আর নাতি করণ দেওলের মধ্যেও সেই একই স্বভাব দেখতে পান। কিন্তু করণ বড় হতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। করণ শান্ত নরম স্বভাবের জন্যই ভীষণ কষ্ট পেতে হয়েছে বিশেষ করে স্কুলজীবনে।



  • Dec 01, 2025 11:59 IST

    Siddharth Malhotra: 'যে কথা বলতে পারে না, তাঁর এত', মেয়েকে নিয়ে এখনই যা বলে দিলেন সিদ্ধার্থ

    মোজো স্টোরিকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, প্রতিদিন সকালে মেয়েকে স্ট্রেচিং করানো ও ম্যাসেজ দেওয়া এখন তাঁদের পরিবারের নিয়মিত রুটিন। সিদ্ধার্থের কথায়, "মেয়ের বাবা হওয়ার পর জীবন সত্যিই বদলে গেছে, আরও ভালভাবে। যে কথা বলতে পারে না, তার জন্য এতটা নরম হয়ে যাওয়া- এ অভিজ্ঞতা নতুন। বুঝতে পেরেছি, আমি আর বাড়ির নায়ক নই, আসল সুপারস্টার এখন ও।" 



bollywood Entertainment News Today