/indian-express-bangla/media/media_files/2025/09/16/sheena1-2025-09-16-11-21-22.jpg)
জেনে নিন আজকের আপডেট
Entertainment Latest News Highlights:
আসন্ন উৎসবের মরশুম। কিন্তু, সেই আনন্দের রেশ আসার আগেই অভিনেত্রীর জীবনে সুখের আবহাওয়া। নিজেরর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। ভালবাসার নতুন পর্যায়ে পা রাখলেন। তাঁর জীবনে এল আরেক ভালবাসার মানুষ। আর সেই খবর নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। অভিনয় জগতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে তিনি।
- Sep 16, 2025 19:11 IST
Robert Redford Death: মঙ্গলে চরম দুঃসংবাদ, জীবনাবসান অস্কারজয়ী পরিচালক-ক্যাপ্টেন আমেরিকা খ্যাত কিংবদন্তি অভিনেতা
Robert Redford Passed Away: বিনোদুনিয়ায় মৃত্যুসংবাদ। প্রয়াত কিংবদন্তি হলিউড অভিনেতা। অভিনয়ের পাশাপাশি ধীরে ধীরে পরিচালক হিসেবেও দর্শকের দরবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তিনি নান আদার দ্যান, অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড। 'All The President’s Men' এবং 'Butch Cassidy and the Sundance Kid'-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে সাড়া ফেলেছিলেন। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার উটাহ-এ তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
- Sep 16, 2025 18:26 IST
Amitabh Bachchan: 'আরও মারাত্মক...',মাত্র ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে অমিতাভ! প্রকাশ্যে আর কোন ভয়ংকর সত্যি?
২৫ শতাংশ লিভারে বেঁচে জীবন!
কৌন বনেগা ক্রোড়পতি-র একটি পুরনো ভিডিও ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিগ বি বলেছিলেন, '১৯৮২ সালে দুর্ঘটনার সময় আমার প্রচুর রক্তের প্রয়োজন হয়েছিল। প্রায় ২০০ জন রক্ত দিয়েছিলেন। মোট ৬০ বোতল রক্ত দেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস ছিল, যা ধরা পড়েনি। সেই ভাইরাসটাই আমার শরীরে প্রবেশ করে। ১৯৮২ সালের সেই ঘটনা ২০০৫ সালে সাধারণ স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে। আমার যকৃতের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি ২৫ শতাংশ লিভার নিয়েই বেঁচে আছি। যদি রোগটি সময়মতো ধরা না পড়ত, তবে ফলাফল মারাত্মক হতে পারত।'
- Sep 16, 2025 17:39 IST
Bengali Serial Kusum: বিয়ের নামে প্রহসন! ছাদনাতলায় বর বদল, কোন দিকে মোড় নেবে 'কুসুম'-এর জীবন?
Kusum Special Episode: ছাদনাতলায় বর বদলের পর কোন দিকে মোড় নেবে কুসুমের জীবন? ১৫ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মহাবিবাহ সপ্তাহে কী কী ঘটতে চলছে? টানটান উত্তেজনায় ভরপুর এপিসোডের রসদ যে দর্শক চেটেপুটে উপভোগ করবে সে কথা বলাইবাহুল্য।
- Sep 16, 2025 16:56 IST
Esha Deol Ex Husband: এষাকে ভুলে নতুন প্রেমে মজে প্রাক্তন স্বামী, দুই সন্তান নিয়ে সঙ্গীর খোঁজে হেমা কন্যাও?
ETimes-কে দেওয়া সাক্ষাৎকারে নতুন প্রেমের সন্ধান, প্রাক্তন স্বামী ভরতকে নিয়ে খোলামেলা আলোচনা করেছেন অভিনেত্রী। এষা জানান, তাঁরা ব্যক্তিগত মতভেদ ভুলে সন্তানের ভবিষ্যৎ-র দিকেই নজর দিচ্ছেন। অভিনেত্রীর কথায়, 'ভরত আর আমি মেয়েদের কো-প্যারেন্টিং করছি। এটা আমরা আমাদের সন্তানদের খুব ভালোবাসি তাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।' ভরতের মতো তিনিও মনের মানুষ খুঁজে পেয়েছেন? হেমা কন্যার স্পষ্ট জবাব, তিনি এখনও 'সিঙ্গল' তবে প্রেম এলে সাদরে গ্রহণ করবেন। প্রেম জীবনের সবচেয়ে সুন্দর-সুখের অনুভূতি বলে মনে করেন এষা। তিনি বলেন, 'আমি সবসময় প্রেমে বিশ্বাস করব। মানুষের তো প্রেমে পড়াই উচিত।' আরও যোগ করেন, 'ভালোবাসা আর সঙ্গী জীবনের চমৎকার জিনিস। তবে এটি-ই জীবনের সবকিছু এমনটাও নয়।'
- Sep 16, 2025 16:41 IST
মাত্র ৬ বছরে সব শেষ! অকালে চলে গেলেন জনপ্রিয় উমর..
পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা উমর শাহ, যিনি তার বড় ভাই আহমেদ শাহের সঙ্গে জিতো পাকিস্তান এবং শান-এ-রমজান অনুষ্ঠানে উপস্থিতির জন্য পরিচিত ছিলেন, ১৫ সেপ্টেম্বর পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তার ভাই আহমেদ ইনস্টাগ্রামে এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করেছেন এবং ভক্তদের বলেছেন, যেন উমর এবং তাদের পরিবারকে প্রার্থনায় স্মরণ করেন তাঁরা।
- Sep 16, 2025 15:48 IST
Kunal Ghosh-Dev: 'দেব বিরোধী কুণাল ঘোষ?', 'রঘু ডাকাত' মুক্তির আগে রাণা সরকার-কুণাল ঘোষের বিবাদ তুঙ্গে
সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রাণা সরকার-অভিনেতা রাজনীতিবিদ কুণাল ঘোষের দ্বন্দ তুঙ্গে। কুণালের মন্তব্যের পালটা আক্রমণ প্রযোজক রাণা সরকারের। 'দেব বিরোধী কেন কুনাল ঘোষ ? রঘু ডাকাতের পেছনে লাগছে কেন কুনাল ঘোষ?' সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন প্রযোজকের। বাংলা সিনেমা নিয়ে এখন এত কথা কেন বলেন কুণাল ঘোষ? তাঁর পেছনে টলিউডের কোন প্রোডাকশন হাউস? ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কুনাল ঘোষের ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়ে কথা বলা কোনও দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্ট্রাটেজি? ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হিসেবে না একজন সাধারণ রাজনৈতিক সচেতন বাঙালি হিসেবে প্রশ্ন রাণা সরকারের। প্রত্যুত্তরে এক্স হ্যান্ডেলে কুণাল কড়া সুরে বিঁধলেন রাণা সরকারকে।
- Sep 16, 2025 15:15 IST
মারণ রোগে ঝাঁঝরা শরীর, শুরু হল নতুন চিকিৎসা! যে যন্ত্রণা সহ্য করছেন অভিনেত্রী..
প্রবীণ অভিনেত্রী নাফিসা আলী, ২০১৮ সালে তৃতীয় পর্যায়ের পেরিটোনিয়াল ও ডিম্বাশয়ের ক্যান্সারের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন, মঙ্গলবার নিজের শরীর ও স্বাস্থ্য নিয়ে একটি আবেগঘন আপডেট শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি আবারও কেমোথেরাপি শুরু করবেন, কারণ এই মুহূর্তে অস্ত্রোপচার তার জন্য সম্ভব নয়। এর পাশাপাশি তিনি তার সন্তানদের- কন্যা আরমানা ও পিয়া এবং পুত্র অজিতকে, একত্রে থাকার ও একে অপরের শক্তি হওয়ার বার্তাও দিয়েছেন।
- Sep 16, 2025 14:29 IST
Huma Qureshi Engagement: ছবি মুক্তির আগেই চর্চিত প্রেমিকের সঙ্গে চুপিসারে বাগদান! ছবি প্রকাশ্যে আসতেই...
Huma Qureshi-Rachit Singh Engaged: বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হুমা কুরেশি। অভিনয় দক্ষতায় দর্শকের মনে নিজের একটা স্থায়ী আসন বানিয়েছেন। ব্যক্তিগতজীবনকে খুব একটা লাইমলাইটে আনতে পছন্দ করেন না হুমা। কিন্তু, লেটেস্ট রিপোর্ট মোতাবেক শীঘ্রই বলিউডে বাজবে বিয়ের সানাই। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুমা কুরেশি তাঁর দীর্ঘদিনের চর্তিচ প্রেমিক এবং অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। তাঁদের আংটি বদলের গুঞ্জনের সূত্রপাত, সংগীতশিল্পী আকাসা সিংহ-এর একটি পোস্ট। রচিত আর হুমাকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় আকাসা লিখেছেন, 'হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। একটা দারুণ রাত কাটল।' যদিও হুমা বা রচিত কেউই এখনও প্রকাশ্যে কিছু বলেননি।
- Sep 16, 2025 13:28 IST
'রক্তবীজ ২' মুক্তির আগে ইডির দফতরে অঙ্কুশ-মিমি, ছবির উপর কোনও প্রভাব পড়বে? মুখ খুললেন পরিচালক নন্দিতা
ছবি মুক্তির আগে বেআইনি বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে মিমি-অঙ্কুশের নাম জড়ানোর ঘটনা ছবির উপর কোনও প্রভাব ফেলবে? এই বিষয়ে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় রক্তবীজ ২-এর পরিচালক নন্দিতা রায়ের সঙ্গে। তাঁর মতে, 'সিনেমা মানুষ বিনোদনের জন্য দেখে। কলাকুশলীদের ব্যক্তিগতজীবনের সঙ্গে দর্শকের সিনেমা দেখার কোনও সম্পর্ক নেই। সেলিব্রিটিদের নিয়ে তো কত কথাই হয়, সেই প্রভাব কখনই সিনেমার উপর পড়ে না। রক্তবীজ ২-র ক্ষেত্রেও কোনও সমস্যা হওয়ার কথা নয়।' অন্যদিকে ইডির তলব-হাজিরা দেওয়ার বিষয়ে জানতে অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু, ফোনে তিনি অধরা। উল্লেখ্য, ইডির সমন পাওয়ার দিনও ফোনে সাড়া মেলেনি অভিনেতার।
- Sep 16, 2025 12:43 IST
Bollywood: প্রেমিকের কাছে চূড়ান্ত ঠকলেন, পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করে সব শেষ! সন্তানকে নিয়ে অভিনেত্রীর..
রীনার জন্ম সায়রা আলী নামে। তার মা শারদা রায় এবং বাবা সাদিক আলী। বাবা-মায়ের বিচ্ছেদের পর রীনা এবং তার ভাইবোনেরা মায়ের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন। এই সময় মা সন্তানদের নাম পরিবর্তন করেন এবং সায়রা আলী হয়ে ওঠেন রূপা রায়।
- Sep 16, 2025 11:57 IST
Farha Khan: রাঁধুনি দিলীপের ঋণ পরিশোধ করছেন ফারহা! সামনে এল চোখ কপালে ওঠার মতো তথ্য..
এরপর রামদেব ফারাহকে জিজ্ঞাসা করেন, দিলীপকে কোথা থেকে পেলেন তিনি? ফারাহ মজা করে উত্তর দিলেন, “আমি তাকে খুঁজে পাইনি। ঈশ্বর নিজেই তাকে আমার কাছে পাঠিয়েছেন।” আনন্দে রামদেব দিলীপের গাল টেনে তাকে কিউট বলেন। ফারাহ সঙ্গে সঙ্গে খুনসুটি করে বলেন, “তাহলে বাবাজি, আপনি ওকে এখানে আপনার মালী করে নিন।” কিন্তু দিলীপ দৃঢ়ভাবে জবাব দিলেন, “না বাবাজি, আমি শুধু ম্যাডামের জন্যই কাজ করব।” এ কথায় রামদেব আবারও ঠাট্টা করে বললেন, “ওখানে মাল ( টাকা ) বেশি, এখানে শুধু মালা। টাকা হাতছাড়া করো না।”
- Sep 16, 2025 11:44 IST
Yogi Adityanath-Disha Patani: দিশা পাটানির বাড়ির বাইরে গুলিবর্ষণ, অভিনেত্রীর বাবাকে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার রাতে জগদীশ সিং পাটানিকে ফোন করে সাম্প্রতিক গুলি চলার ঘটনার পর নিরাপত্তার আশ্বাস দেন। অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ জগদীশ সিং পাটানি জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, 'উত্তরপ্রদেশ সরকার আপনাদের সঙ্গে আছে। পরিবারের নিরাপত্তায় কোনও ঘাটতি রাখা হবে না।' এর আগে মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (OSD) রাজভূষণ সিংও পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনিও আশ্বস্ত করে বলেন, 'অপরাধীরা কোনওভাবেই আইনের হাত থেকে রক্ষা পাবে না। অভিযুক্তরা যদি আন্ডারওয়ার্ল্ডেও লুকিয়ে থাকে তবুও তাদের ঠিক খুঁজে বের করা হবে। আপনার পরিবারের নিরাপত্তার দায়িত্ব সরকারের। নিশ্চিন্ত থাকুন।'
- Sep 16, 2025 11:25 IST
উৎসবের আগেই জীবনে শুরু নতুন অধ্যায়, মা হলেন অভিনেত্রী
গতকাল, জানিয়েছেন আনন্দের খবর। বেশ কিছু বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রসঙ্গে শীনা বাজাজ। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ শীনা আরেক জনপ্রিয় অভিনেতা রোহিত পুরোহিতের স্ত্রী। রোহিত শেষ কিছু সময়ে ইয়ে রিস্তা ক্যা কেহেলাতা হ্যায় ধারাবাহিকেই অভিনয় করছিলেন। এছাড়াও, রাজিয়া সুলতান থেকেই তিনি জনপ্রিয়তা পান। তবে, গতকাল থেকে আরেক অধ্যায় শুরু করেছেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us