
বিতর্ক তুঙ্গে!
যশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল আলোচিত ছবি ‘টক্সিক’-এর সর্বশেষ টিজারকে কেন্দ্র করে, নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। টিজারে প্রদর্শিত কিছু দৃশ্যকে ‘অশ্লীল ও স্পষ্ট’ হিসেবে চিহ্নিত করে আম আদমি পার্টির মহিলা শাখা, কর্নাটক রাজ্য মহিলা কমিশনের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এপি-র রাজ্য সম্পাদক ঊষা মোহন কমিশনে পাঠানো চিঠিতে দাবি করেন, টিজারে এমন কিছু অংশ রয়েছে যা নারী ও শিশুদের সামাজিক কল্যাণের জন্য ক্ষতিকর হতে পারে এবং সামাজিকভাবে ভুল বার্তা ছড়াতে পারে।
- Jan 13, 2026 20:13 IST
Dev: 'সম্মান কামাতে সবাই পারে না', একথা কেন বললেন দেব?
দীর্ঘ ২০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। তাঁর অগণিত ভক্ত তাঁকে দেখতে উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি করেন। কিন্তু, অভিনেতা যে কোনও কাজ-ই ফলোয়ার বাড়াতে করেন না, সেকথাই সাফ জানালেন সেদিন। তারকাদের কথা শুনতে সকলেই বেশ ভালবাসেন। আর যদি সেটা দেব হন, তাহলে তো কথাই নেই। অভিনেতা যা যা বললেন, তা সত্যি শেখার মত।
- Jan 13, 2026 19:49 IST
Mardaani 3: দাবাং রূপে ফিরলেন রানি, মুক্তি পেল ‘মর্দানি ৩’-এর ট্রেলার
‘মর্দানি ৩’-এর ট্রেলার মুক্তি পেল। ট্রেলারে রানি মুখার্জি আবারও দাবাং স্টাইলে ফিরে এসেছেন। বড় পর্দায় তাঁর চরিত্রের মাধ্যমে, তিনি মানুষের মনে জায়গা করে নিতে সম্পূর্ণ প্রস্তুত। ‘মর্দানি ৩’ বক্স অফিসে রেকর্ড ভাঙা কালেকশন করবে বলে আশা প্রকাশ করেছেন তাঁর ভক্তরা।
- Jan 13, 2026 18:08 IST
Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের জমির মূল্য ৩০ গুণ বৃদ্ধি!
অমিতাভ বচ্চন ২০০৭ সালে গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকার সময় গিফট সিটি (GIFT City) সংলগ্ন এলাকায় প্রায় ৭ কোটি টাকায় জমি কিনেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর সেই জমির বর্তমান বাজারমূল্য গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২১০ কোটি টাকায়। অর্থাৎ, সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পত্তির মূল্য বেড়েছে প্রায় ৩০ গুণেরও বেশি।
- Jan 13, 2026 17:12 IST
Taapsee Pannu: সাফল্যের জন্য নয়, অন্যকে নিচে নামানোর জন্য পিআর! মুখ খুললেন তাপসী
জনসংযোগের অবস্থা নিয়ে খোলাখুলি কথা বলতে গিয়ে তাপসী জানান, সময়ের সঙ্গে সঙ্গে জনসংযোগের রূপ অনেক বদলে গেছে। তিনি বলেন, আমি নিজের কাজ নিয়েই এত ব্যস্ত ছিলাম যে এসব দিকে খুব একটা নজর দিইনি। কিন্তু গত দেড়-দুই বছরে আমি ইচ্ছে করেই কাজের গতি কিছুটা কমিয়েছি। তখনই বুঝেছি, এই পিআর গেমটা এখন একেবারে অন্য স্তরে পৌঁছে গেছে। আগে পিআরের একটা মানে ছিল নিজেকে এগিয়ে তুলে ধরা। কিন্তু এখন শুধু সেটাই নয়, এখন টাকা খরচ করা হচ্ছে অন্য কাউকে নিচে নামানোর জন্যও।
- Jan 13, 2026 15:33 IST
The Raja Saab: প্রথম দিনের ঝড়, তারপর পতন!
মুক্তির প্রথম দিন অর্থাৎ শুক্রবার ছবিটি ভারতে প্রায় ৫৪ কোটি টাকা আয় করে। দ্বিতীয় দিন শনিবার আয় কমে নেমে আসে প্রায় ২৬ কোটি টাকায়। তৃতীয় দিন রবিবার আরও পতন ঘটে, সংগ্রহ হয় আনুমানিক ১৯ কোটি টাকা। চতুর্থ দিন সোমবার বড় ধাক্কা খায় ছবিটি, আয় নেমে আসে ৫-৬ কোটি টাকার মধ্যে।
- Jan 13, 2026 14:53 IST
Ahan Shetty: আহানের ব্যর্থতার লড়াইয়ে চোখ ভিজল বাবার, ক্ষুব্ধ সুনীল বললেন, 'সব উড়িয়ে দেব'
অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি তাঁর ছেলে আহান শেঠিকে নিয়ে আবেগপ্রবণ মন্তব্য করে শিরোনামে এসেছেন। ‘বর্ডার ২’-এর অডিও লঞ্চে উপস্থিত থেকে তিনি মঞ্চে উঠে ছেলের সংগ্রামের কথা বলতে গিয়ে চোখের জল আটকাতে পারেননি। ২০২১ সালে মিলন লুথরিয়ার তড়প দিয়ে বলিউডে আত্মপ্রকাশের পর থেকে, আহান যে কঠিন সময় পার করেছেন, সেই অভিজ্ঞতাই সুনীলকে আবেগতাড়িত করেছে।
- Jan 13, 2026 13:51 IST
Toxic Teaser: টক্সিক টিজারে অশ্লীলতা! মহিলাদের অবমাননা? নিষেধাজ্ঞার দাবি এএপি মহিলা শাখার
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে টিজারটি কোনোরকম বয়স-সতর্কতা ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা প্রকাশ্যে নৈতিকতা ও নারীর মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। তার অভিযোগ, টিজারের দৃশ্যগুলি শুধু নারীর প্রতি অসম্মানজনক নয়, বরং “কন্নড় সংস্কৃতিকে অপমান করেছে,” যা পুরো সম্প্রদায়কে ক্ষুব্ধ করতে পারে। তাই মহিলা শাখার পক্ষ থেকে কমিশনকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে- বিশেষ করে টিজারটি ব্যান করা এবং সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার জন্য।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us