/indian-express-bangla/media/media_files/2025/03/15/qpPbpoX7FSlfnYTmvJKr.jpg)
জেনে নিন আজকের আপডেট... Photograph: (Instagram)
Entertainment Latest Live News Updates: ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’- এর ট্রেলার প্রকাশের পর থেকেই বলিউড মহলে যেন উৎসবের আবহ। বলিউডের রাজ-পরিবার বলে পরিচিত কাপুররা যখন এক টেবিলে বসে , হাসি-ঠাট্টায় ভরা মধ্যাহ্নভোজ করেন, তখন সেই মুহূর্ত যেন দর্শকদের জন্য এক অমূল্য উপহার। এ বছর রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী, আর নেটফ্লিক্সের এই বিশেষ অনুষ্ঠানটি, সেই স্মৃতিকে আরও আলোকিত করছে- ঐতিহ্য, আবেগ আর পারিবারিক বন্ধনের নিখুঁত মেলবন্ধনে।
- Nov 20, 2025 17:10 IST
Shankar Chakraborty-Sonali Chakraborty: 'আমি আমি ভুলিনি ভুলতে পারব না', প্রয়াত অভিনেত্রী-স্ত্রীর জন্মদিনে আবেগপ্রবণ শঙ্কর
Sonali Chakraborty: দিনটা ছিল ৩১ অক্টোবর, ২০২২ সেই দিন সকালেই অভিনেতা শঙ্কর চক্রবর্তীর জীবনে নেমে এসেছিল কালো মেঘের ঘনঘটা। জীবনসঙ্গী সোনালি চক্রবর্তীকে চিরদিনের মতো হারিয়ে ফেলছিলেন। সোনালি চক্রবর্তীর প্রয়াণে শোকস্তব্ধ ছিল টিনসেল টাউন। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে ২০২২ সালের ৩১ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেখতে দেখতে স্ত্রীকে ছাড়া তিন বছর কাটিয়ে ফেললেন শঙ্কর চক্রবর্তী। ২০ নভেম্বর সোনালি চক্রবর্তীর জন্মদিন। আজকের দিনে খুব স্বাভাবিকভাবেই মন খারাপ অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর রঙিন একটি ছবি পোস্ট করে শঙ্কর চক্রবর্তী লিখেছেন, 'আমার প্রাণের মানুষ আছে প্রাণে...আজ তোমার জন্মদিন। রুনু আমি আমি ভুলিনি ভুলতে পারব না।'
- Nov 20, 2025 16:34 IST
Sreelekha Mitra: 'কোনওটাই নেই আবার কোথাও একটা আছে', ২০ নভেম্বর কেন মন খারাপ হয় শ্রীলেখার?
২০ নভেম্বর শ্রীলেখার জীবনের বিশেষ দিন। সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। যদিও সেসব এখন অতীত, স্বামী-স্ত্রীর পথ আলাদা হয়েছে অনেকদিন আগেই। আবার এই দিনটিতেই আবার শ্রীলেখার বাবার জন্মদিন।আজকের দিনে এই দুই ঘটনার কথা উল্লেখ করে শ্রীলেখা লিখেছেন, '২০ নভেম্বর বাবার জন্মদিন আর আমার বিয়ের দিন। দুটোর কোনওটাই নেই আবার কোথাও একটা আছে। ভাষায় বোঝানো সম্ভব নয়।'
- Nov 20, 2025 15:47 IST
Bengali Serial TRP: জীতু দিতিপ্রিয়ার বিবাদই হল কাল? প্রথম পাঁচ থেকে ছিটকে গেল জগদ্ধাত্রী! TRP-তে বেঙ্গল টপার কে?
৭.১ পয়েন্ট সহযোগে ফের বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল পরশুরাম আজকের নায়ক। নভেম্বরের তৃতীয় সপ্তাহে দ্বিতীয় স্থানাধিকারী রাঙামতি তিরন্দাজ। মোট নম্বর ৬.৯। সেরা তিনের তালিকার শেষে রয়েছে রাণী ভবানী। এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট। চতুর্থে পরিণীতা, মোট নম্বর ৬.৩। টিআপরি তালিকায় বেশ খানিকটা রদবদল হলেও পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার।
- Nov 20, 2025 15:19 IST
Arbaaz Khan: খান পরিবারে আনন্দঘন মুহূর্ত, মেয়ের প্রথম ঝলক দেখালেন আরবাজ
Arbaz Khan: বলিউড অভিনেতা আরবাজ খান ও তার স্ত্রী শুরা খান ৫ অক্টোবর তাঁদের প্রথম সন্তান, কন্যা সিপারা খানের জন্মের সুখবর, আনুষ্ঠানিকভাবে শেয়ার করেছিলেন। আগেই নাম প্রকাশ্য হলেও, এবার তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক নতুন পোস্টে তাঁদের ছোট্ট মেয়ের প্রথম ঝলক দেখালেন, যা দেখে ভক্তরা অভিভূত।
- Nov 20, 2025 15:19 IST
Sonam Kapoor Pregnancy: সিলভার স্ক্রিন থেকে দূরে, ছেলের বয়স তিন বছর হতেই ফের মা হচ্ছেন সোনম! কবে ভূমিষ্ঠ হবে দ্বিতীয় সন্তান?
দীর্ঘ অপেক্ষার অবশেষে অভিনেত্রী সোনম কাপুর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজস্ব স্টাইলে সুখবর দিয়েছেন। প্রিন্সেস ডায়ানার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হট পিঙ্ক পোশাকে সোনমের শেয়ার করা ছবিতে স্পষ্ট বেবি বাম্প। তিনি ক্যাপশনে লিখেছেন, 'মাদার'।
- Nov 20, 2025 14:22 IST
Sagarika Roy: যদি লুক সেট হতো তাহলে তো সেই ছবি ব্যবহার করত, যে ভুল করে সে সাফাই দেয় আমি সমঝোতা করি না: সাগরিকা রায়
ধারাবাহিকে বিনা অনুমতিতে ছবি ব্যবহারে বিরক্ত সাগরিকা। এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিতেই পালটা যুক্তি খাড়া করা করেছেন ধারাবাহিকের পরিচালক বাবু বণিক। সাগরিকার দাবি, যে অন্যায় করে সে সবসময় নিজের স্বপক্ষে সাফাই দিতে চায়। এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রী জানালেন, ধারাবাহিক শুরুর আগে আমার সঙ্গে কথা হয়েছিল। পরিচালক বাবু বণিকের সঙ্গে কথা বলেছিলাম, তখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আমি অন্য হাউজের সঙ্গে চুক্তিবদ্ধ সেটাও জানিয়েছিলাম। এরপর যখন আচমকা দেখলাম আমার ছবি তখন আমি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছি। যখন এধরনের কোনও সমস্যা তৈরি হয় তখন যাঁর বা যাঁদের জন্য হয়েছে তাঁরাও সাফাই দিতে চায়। স্বপক্ষে যুক্তি দিয়ে বিষয়টা মিটমাট করে নিতে চায়। আমি তো মিথ্যা বলিনি। তাই কোনও সমঝোতাতেও যেতে রাজি নই। আমি তো জানি ওঁরা কেন ফোন করছে। তাই আমি কোনও উত্তর দিইনি। আমি যেদিন থেকে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছি সেদিন থেকে প্রোগামার, বাবু বণিক সকলে ফোন করেছে। তখন আমার মনে হয়েছে, আমাকে যখন ফোন করে বিষয়টা জানানো হয়নি তখন আমিও ফোন তুলতে বাধ্য নই। কথা বলার জায়গায় বিষয়টা নেই, আমি যদি ওদের সঙ্গে আলাদাভাবে মিটমাট করে নিতাম তাহলে তো আমি মিথ্যাবাদী বনে যাব। আমি নিজের জায়গায় সৎ, একই কথা বারবার বলব।
- Nov 20, 2025 14:06 IST
Aishwarya Rai Bachchan: নরেন্দ্র মোদীর সামনে বড় কথা ঐশ্বর্যর! নমোকে ইঙ্গিত করে কী বললেন তিনি?
ধর্মীয় নেতা সত্য সাই বাবার শতজন্মবার্ষিকী উপলক্ষে অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থীতে আয়োজিত মহাধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলেন তাঁর অগণিত ভক্ত ও অনুসারী। বিশাল এই উদযাপনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঐশ্বর্য, যেখানে তিনি মানবতা এবং ভালোবাসার বার্তা তুলে ধরেন।
- Nov 20, 2025 12:50 IST
Jeetu Kamal-Nabanita Das: 'ওঁর বিষয়ে আর কিছু...', 'চিরদিনই তুমি যে আমার' বিতর্কে নায়ক পরিবর্তন প্রসঙ্গে প্রাক্তন স্ত্রী নবনীতা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল 'অর্ধাঙ্গিনী' ধারাবাহিকের সহ অভিনেত্রী ও জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের সঙ্গে। মিলন তিথি-র ঊষসী রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ বলেন, এই বিষয়ে কোনও কথা বলতে চান না বরং, টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের প্রস্তুতিতে মনোনিবেশ করতে চান। অন্যদিকে নবনীতাও খুব বেশি কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, 'আমি শহরের বাইরে ছিলাম। গতকাল রাতেই ফিরেছি। তাছাড়া আমি জীতু সম্পর্কে কোনও কথা বলতে চাই না।' আরও যোগ করেন, 'আমি কারও বিষয়ে কোনও মন্তব্য করা পছন্দ করি না। আমাদের মধ্যে এখন কোনও সম্পর্কও নেই। জীতুর জীবনে কিছু ঘটলে সেখানে আমার মন্তব্য করাও উচিত নয়। শুধু এটুকু বলতে পারি যা হচ্ছে সেটা ভাল হচ্ছে না খারাপ সেই বিষয়ে মত পেশ করার জন্য আমি গুরুত্বপূর্ণ কেউ নই।'
- Nov 20, 2025 12:27 IST
Orry: মহাবিপদ! মাদক মামলায় নাম জড়াল অত্যন্ত জনপ্রিয় নেটপ্রভাবীর, মুম্বই পুলিশ তলব করল ওরিকে
Social media influencer Orry: মাদক মামলায় নাম জড়িয়েছে একাধারে অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং নিজেকে বলিউড ইনসাইডার হিসেবে পরিচিত দেওয়া ওরির। এএনআই সূত্রের খবর, ২৫২ কোটি টাকার মাদক মামলায় মুম্বই পুলিশ তলব করেছে ওরহান আওয়াত্রামানিকে। অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি)-এর ঘাটকোপার ইউনিট ওরিকে শুক্রের সকাল ১০টায় হাজিরা দিতে বলেছে। যদিও তাঁর নাম কেবলমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই উঠে এসেছে। পুলিশ এখনও ওরির সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ্যে আনেনি।
- Nov 20, 2025 11:15 IST
Alia Bhatt-‘Dining With The Kapoors’: ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ নেই আলিয়া ভাট!
ট্রেলারে দেখা যায়- রণবীর কাপুর, করিনা কাপুর খান, সইফ আলি খান, রণধীর কাপুর, নীতু কাপুর, রিমা জৈন, ঋদ্ধিমা কাপুর সাহনি, আরমান জৈন, আদার জৈন এবং নভ্যা নাভেলি নন্দা- সবাই একসাথে পরিবারের নানা মুহূর্ত উপভোগ করছেন। কিন্তু এই আলোকময় উপস্থিতির মাঝেই দর্শকরা খুব দ্রুত লক্ষ্য করেন একটি আসন খালি। আর সেই অনুপস্থিত মুখটি হলো- আলিয়া ভাট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us