Entertainment Latest Highlights: দেবের সঙ্গে ছবি প্রসঙ্গে ঠোঁটকাটা শুভশ্রী...

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
dev2

জেনে নিন আপডেট...

Desu Back in Pujo: কিছুদিন আগেই দেব-শুভশ্রী এক দারুণ খবর দিয়েছেন। আবারও ১০ বছর পর তাঁদের জুটি কামব্যাক করছে। দেশু জুটি ধুমকেতুর পর, নতুন ছবি নিয়ে আসছেন। ধুমকেতুর শুটিং শেষ হয়েছিল বছর দশেক আগে। এবং, তারপর ঘটে গিয়েছে নানা ঘটনা। দেব এবং শুভশ্রীর পথ হয়েছে আলাদা। তবে, ২০২৫ আবারও অনেক স্বপ্ন পূরণ করেছে। দেশু জুটির সব ভক্তদের কাছে সেই ঘটনা ছিল এক আবেগঘন সময়। 

Advertisment
  • Jan 04, 2026 18:58 IST

    Hrithik Roshan: 'আমার শরীরে ২৫% বাঙালি রক্ত', গর্বের সঙ্গে ঘোষণা হৃতিক রোশনের

    সম্প্রতি ইনস্টাগ্রামে হৃতিক একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, “It’s the 25% Bengali blood in me shining through,” যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, আমার শরীরে যে ২৫% বাঙালি রক্ত আছে, সেটাই এর মধ্যে প্রমাণিত। এবং পোস্টটি ট্যাগ করেছেন #ShonarBangla ও #MachcharJhol হ্যাশট্যাগে। এই ক্যাপশনেই স্পষ্ট, বাংলা খাবার ও সংস্কৃতির প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে।



  • Jan 04, 2026 17:42 IST

    Amitabh Bachchan: তাঁবুতে থাকতেন, চিঠি লিখতেন, আর সকাল হতেই...অমিতাভের অজানা গল্প শোনালেন রঞ্জিত

    আলফা নিয়ন স্টুডিওজের সঙ্গে কথোপকথনে রঞ্জিত জানান, অমিতাভের সঙ্গে তাঁর প্রথম কাজ ছিল ‘রেশমা অউর শেরা’ ছবিতে। ছবিটি ছিল অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা; তার আগে তিনি অভিনয় করেছিলেন ‘সাত হিন্দুস্তানি’-তে। রঞ্জিত বলেন, শুটিংয়ের সময় তাঁরা একই তাঁবুতে থাকতেন, আরও দু’জন সহকর্মীর সঙ্গে। সেই সময়েই তিনি লক্ষ্য করেন, অমিতাভ প্রতিদিন রাতে কিছু না কিছু লিখতেন এবং ভোরবেলা নিয়ম করে ধর্মীয় পাঠে মন দিতেন।



  • Jan 04, 2026 17:15 IST

    Shaswata Chatterjee: 'বয়স্করা আছেন', নৈহাটিতে হোক কলরবের প্রচারে মুখে লাগাম শাশ্বতর?

    কারণ, ছবির আসল যে প্রটাগনিস্ট ক্ষুদিরাম চাকী অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করেছেন। তাঁর একটি সংলাপ আমি ঝুলি না, আমি ঝোলাই- এটি প্রকাশ্যে আসার পর থেকেই রেগেব কাঁই অনেকে। তাঁদের মতামত, স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বসুর মত মানুষকে টেনে এমন একটি চরিত্র নেওয়া হয়েছে। এরপরেই নানা জলঘোলা হয়েছে। রাজ জানিয়েছেন, এটি একটি নির্দিষ্ট দলের চক্রান্ত। 



  • Jan 04, 2026 15:59 IST

    Dev-Subhashree: স্ক্রিনিং কমিটির বাধা পেরিয়ে পুজোয় দেশু জুটির প্রত্যাবর্তন, কী এমন বললেন শুভশ্রী?

    দেশু - মানেই এক প্রজন্মের কাছে ভালবাসা। ধুমকেতুর প্রচারে দেব-শুভশ্রী একসঙ্গে হাজির হন। প্রকাশ্য স্টেজে তাঁদের কেমিস্ট্রি আবারও নজর কাড়ে। শুধু তাই নয়, তখন তাঁদের নানাভাবে জিজ্ঞেস করা হয়েছিল যে, আবারও তাঁদের একসঙ্গে দেখা যাবে কিনা। তখন নানা ইঙ্গিত দিলেও, বা দেব-শুভশ্রীর মধ্যে বাক-বিতণ্ডা হলেও সেইসব আজ অতীত। দেশু ফিরছে পুজোয়। যদিও বা ইন্ডাস্ট্রির স্ক্রিনিং কমিটির তরফে দেবকে পুজোয় ছবি আনতে বারণ করা হয়েছিল, কিন্তু তিনি দমার পাত্র না। তাই তো, সোজাসুজি বড় ছবির ঘোষণা করে বসেছেন।



  • Jan 04, 2026 13:53 IST

    বোনের বাগদানে আবেগঘন কৃতি শ্যানন, স্টেবিন-নূপুরের ছবি ঝড় তুলল নেটদুনিয়ায়

    কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। জনপ্রিয় গায়ক স্টেবিন বেনের সঙ্গে নিজের বাগদানের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন নূপুর। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলি মুহূর্তের মধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।



  • Jan 04, 2026 12:56 IST

    Amitabh Bachchan-KBC: ২৫ বছরের যাত্রায় কেবিসিকে বিদায়, চোখে জল অমিতাভ বচ্চনের

    ফাইনাল পর্বে এক আবেগঘন মুহূর্তে অমিতাভ বচ্চন ২০০০ সালে, শো শুরুর পর থেকে দর্শকদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। নিজের যাত্রার দিকে ফিরে তাকিয়ে তিনি বলেন, কেবিসির সঙ্গে জীবনের এক-তৃতীয়াংশেরও বেশি সময় কাটানো, তাঁর কাছে এক পরম আশীর্বাদ। উদ্বোধনী মনোলগে বিগ বি অনুভূতির কথা প্রকাশ করে বলেন, কখনও কখনও কোনও মুহূর্তে আমরা এতটাই ডুবে যাই, যে তার শেষ এসে গেলেও মনে হয়, যেন সবেমাত্র শুরু হয়েছিল। এত দীর্ঘ সময় ধরে দর্শকদের সঙ্গে এই সম্পর্ক গড়ে ওঠা তাঁর জীবনের অন্যতম বড় সৌভাগ্য।



  • Jan 04, 2026 11:55 IST

    Dev: 'আজ তারাই কাল', দেবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র! রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা?

    এদিকে, গতকাল দেব নিজের জীবনের অন্যতম বড় খবর দিয়েছেন। তিনি এবং শুভশ্রী আবারও আসছেন বড়পর্দায়। এবং এই ছবি রিলিজ করতে চলেছে পুজোয়। সেই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মত। যেখানে, দেবকে পুজোয় ছবি রিলিজ করতে বাধা দেওয়া হয়েছিল, সেখানে দেব পুজোতেই মোক্ষম ছবি আনতে চলেছেন তিনি। এছাড়াও খেয়াল করলে দেখা যাবে, দেব এই বছর তিনটে ছবিই রিলিজ করছেন। যাত্রা শুরু করছেন, বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবি দিয়ে। এছাড়াও টনিক-২ রিলিজ করছেন তিনি এবছর। 



Entertainment News Today