/indian-express-bangla/media/media_files/2025/11/24/dharmendra-deol-2025-11-24-20-08-22.jpg)
জেনে নিন আজকের আপডেট...
Entertainment Latest Live News Updates:
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ছিলেন বলিউডের উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তাঁর হৃদয়ের গভীরে তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। কিংবদন্তি দিলীপ কুমারের প্রতি ভালোবাসা, তাঁকে শিল্পী হিসেবে গঠন করেছিল ঠিকই, তবে তাঁর আত্মার শিকড় ছিল পাঞ্জাবের গ্রামীণ জীবনে। মাটির গন্ধ, কৃষিকাজ আর গ্রামের শান্ত ছন্দের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল আজীবন।
- Dec 04, 2025 16:32 IST
AVM Saravanan Death: তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত প্রখ্যাত প্রযোজক এভিএম সারাভানন
AVM Saravanan Death:কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক এম সারাভানন, যিনি এভিএম সারাভানন নামে পরিচিত এবং চেন্নাইয়ের ঐতিহাসিক AVM স্টুডিওর মালিক, নিজের ৮৬তম জন্মদিনের একদিন পর পরলোকগমন করলেন। ৪ ডিসেম্বর ভোরে বার্ধক্যজনিত স্বাস্থ্য জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়। তামিল চলচ্চিত্র শিল্পের এক স্তম্ভ হিসেবে বিবেচিত সারাভানন, বহু জনপ্রিয় সিনেমার প্রযোজক এবং AVM স্টুডিওর অন্যতম নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন।
- Dec 04, 2025 15:06 IST
Jaya Bachchan: জয়া বচ্চনের কঠোর মন্তব্যে ক্ষুব্ধ, উঠল বয়কটের ডাক, কোপ পড়বে নাতি অগস্ত্যের ওপর?
Jaya Bachchan Faces Backlash:সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে জয়া বচ্চনের একটি মন্তব্য। প্রবীণ অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া বচ্চন এক অনুষ্ঠানে পাপারাজ্জিদের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শুরুতে কোনো ভূমিকা না দিয়েই তিনি বলেন, "এটা সত্যিই অদ্ভুত। আমিও মিডিয়ার মানুষ- আমার বাবা ছিলেন সাংবাদিক। তাই প্রকৃত মিডিয়াকে আমি সম্মান করি। কিন্তু এই পাপারাজ্জি কারা? এরা কি দেশের মানুষের প্রতিনিধিত্ব করার মতো প্রশিক্ষিত? এই লোকগুলোকে মিডিয়া বলা যায়?"
- Dec 04, 2025 13:33 IST
Actor Tinu Karim: অক্সিজেন লেভেল কমে সাংঘাতিক অবস্থা! হাসপাতালে সংকটজনক অভিনেতা
ছোট পর্দার পরিচিত অভিনেতা তিনু করিম গত ২৪ নভেম্বর থেকে বাংলাদেশের ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে গতকাল বুধবার, তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি বাংলাদেশের সংবাদ মাধ্যম, প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
- Dec 04, 2025 12:48 IST
Ranveer Singh: ক্ষমা চাইলেও ক্ষোভ কমেনি, রণবীরের বিরুদ্ধে আইনি মামলা থামছে না!
বলিউড অভিনেতা রণবীর সিং ‘কান্তারা’ ছবিতে ঋষভ শেঠি অভিনীত চরিত্রের অনুকরণ করে সমালোচনার মুখে পড়েছেন। ঘটনাটি ঘটে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) সমাপনী অনুষ্ঠানে, যেখানে রণবীর মঞ্চে উঠে ঋষভ শেঠির অভিনয়কে সম্মান জানাতে, তার বিখ্যাত ভূত কোলা পারফরম্যান্সের ভঙ্গিমা নকল করেন। সেই অনুকরণই এখন নেটমাধ্যমে বড় বিতর্কের জন্ম দিয়েছে।
- Dec 04, 2025 12:12 IST
Iman Chakraborty: ‘উন্নয়নের পাঁচালী’ গেয়ে কটাক্ষের ঝড়, স্পষ্টজবাব গায়িকা ইমনের
Iman Chakraborty-Mamata Banerjee: বাংলা ইন্ডাস্ট্রির বুকে খেয়াল করলে দেখা যাবে, বহু তারকাই আছেন যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। এরকম বহু তারকা আছেন, যারা শাসকদলের এমপি কিংবা এমএলএ, তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির বুকে রাজ করে বেড়াচ্ছেন। সে তালিকায় দেব কিংবা শতাব্দী রায় অথবা চিরঞ্জিত চক্রবর্তীর নাম উল্লেখযোগ্য। তবে শেষ কিছুদিন ধরে কানাঘুষা খবর আসছিল, জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী নাকি, রাজনীতির মঞ্চে যোগ দিতে চলেছেন।
- Dec 04, 2025 11:39 IST
Anoushka Shankar: 'কীভাবে এমন করল?' দীর্ঘ ভ্রমণের পর বড় ধাক্কা, ক্ষুব্ধ অনুস্কা
Anoushka Shankar: কিংবদন্তি সেতার বাদক রবি শঙ্করের কন্যা ও বিশ্বখ্যাত সেতারশিল্পী অনুষ্কা শঙ্কর তাঁর সাম্প্রতিক ভ্রমণে ঘটে যাওয়া, একটি দুঃখজনক অভিজ্ঞতা নিয়ে এয়ার ইন্ডিয়ার প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন। বুধবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, যাত্রাপথে তাঁর সেতারে গুরুতর ফাটল দেখা যায়- যা দীর্ঘ সঙ্গীতজীবনে অত্যন্ত বিরল ঘটনা।
- Dec 04, 2025 11:08 IST
Dharmendra: শেষ জীবনে খান্ডালায় কৃষিকাজে মগ্ন, ছেলেদের নয়, কোটি টাকার সম্পত্তি কাদের দিয়েছেন ধর্মেন্দ্র?
সিনেমার ব্যস্ত দুনিয়া তাঁকে খুব একটা অবসর দিত না। তবুও সুযোগ পেলেই তিনি লুধিয়ানার কাছে, সাহনেওয়াল গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে ছুটে যেতেন। বাবার চাকরির বদলি এবং পরে সিনেজগতের টানাপোড়েন তাঁকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু তাঁর বিস্তৃত পরিবার সেখানেই থেকে যায় এবং তিনি নিয়মিত তাঁদের সঙ্গে দেখা করতে যেতেন। প্রায় এক দশক আগে এমনই একটি সফরে তিনি তাঁর পৈতৃক জমির নিয়ন্ত্রণ তাঁর খুড়তুতো ভাইদের হাতে তুলে দেন- যারা তাঁর অনুপস্থিতিতে স্নেহ ও নিষ্ঠার সঙ্গে জমির দেখাশোনা করতেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us