/indian-express-bangla/media/media_files/2025/11/14/kam-2025-11-14-14-28-10.jpg)
জেনে নিন আপডেট...
Entertainment Latest Live News Updates:
সাত দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত তাঁর কর্মজীবন। শুরু হয়েছিল ১৯৪৬ সালের ক্লাসিক ছবি “নীচা নগর” দিয়- যা প্রথম কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে ইতিহাস গড়ে। এটিই আজও পর্যন্ত একমাত্র ভারতীয় ছবি যা পাম দ’অর অর্জন করেছে। সেই ছবির জন্য কামিনী মন্ট্রিল চলচ্চিত্র উৎসবে পুরস্কারও পান, যা তাঁকে একজন অসাধারণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে।
- Nov 14, 2025 18:05 IST
Maithili Thakur: রিয়্যালিটি শো থেকে লোকগায়িকা হিসেবে খ্যাতি অর্জন, সংগীতের দুনিয়ায় কতটা জনপ্রিয় মৈথিলী?
রিয়্যালিটি শো থেকে বিধানসভা
মধুবনী জেলার প্রতিবেশী বেনিপট্টির বাসিন্দা মৈথিলী ঠাকুর ভারতীয় শাস্ত্রীয় ও ভক্তিমূলক সঙ্গীতের প্রশিক্ষণপ্রাপ্ত। ২০১৭ সালে ‘রাইজিং স্টার ইন্ডিয়া’ রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১২ টি ভাষায় সুফি-লোকসংগীত পরিবেশনের মাধ্যমে তিনি জাতীয় স্তরে খ্যাতি লাভ করেন। এরপর তিনি ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি বেশ শক্তিশালী করেন। যেখানে তিনি শাস্ত্রীয় ও লোকসংগীত পরিবেশন করতেন।মৈথিলী মূলত ভোজপুরি, হিন্দি ও সুফি ঐতিহ্যে তাঁর অসাধারণ প্রতিভার নজির রেখেছেন। লোকসংগীত, ভোজপুরি, রাম-সীতা বিবাহ গীত, ভজন, ছট পুজোর গান, সেমি-ক্লাসিক্যাল কাজরি, হোলি, চৈতি, গজল ও সুফি গান পরিবেশনের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বেশিরভাগ সময়ই সঙ্গে প্রায়ই তাঁর দুই ভাই রিশভ ও আয়াচি।
- Nov 14, 2025 17:16 IST
Jolly LLB 3 OTT Release: এবার OTT-তে জলি LLB! কবে-কোথায় দেখবেন আরশাদ-অক্ষয়ের নতুন ছবি?
নেটফ্লিক্স ইন্ডিয়া ঘোষণা করেছে যে, ১৪ নভেম্বর থেকে প্ল্যাটফর্মটিতে স্ট্রিমিং হবে জলি এলএলবি ৩। একটি প্রচারমূলক পোস্টে নেটফ্লিক্স লিখেছে, "তারিখ মিল গই হ্যায়! ১৪ নভেম্বর নেটফ্লিক্সে জলি এলএলবি ৩ দেখুন।"
- Nov 14, 2025 15:54 IST
Kamini Kaushal Love Story: পরিবারের স্বার্থে জামাইবাবুকে বিয়ে, দিলীপের সঙ্গে সম্পর্কে 'ভিলেন' ভাই! কামিনীর করুণ কাহিনি শুনলে...
১৯৪৮ সালে এক সড়ক দুর্ঘটনায় কামিনীর বড় বোন মারা যান। তাঁর দুই মেয়ের দায়িত্ব কামিনীর কাঁধে এসে পড়ে। পরিবারের চাপে ও দায়িত্ববোধ থেকে কামিনী পরে তাঁর জামাইবাবু বি.এস. সুধ-এর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন বোম্বে পোর্ট ট্রাস্টের চিফ ইঞ্জিনিয়ার। শুধুমাত্র পরিবারের স্বার্থেই জীবনের এই চরম সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন কামিনী কৌশল। বিয়ের পরও কামিনী তাঁর অভিনয় ত্যাগ করেন নি। আর সেই সময়েই তাঁর জীবনে ঘটে যায় বেদনাদায়ক একটি ঘটনা। ১৯৪৮ সালের 'শহীদ' ছবির শুটিং চলাকালীন তিনি সহ-অভিনেতা দিলীপ কুমার-এর প্রেমে পড়েন। বিবাহিত হয়েও তাঁদের সম্পর্ক বেশ গাঢ় ছিল। এমনকি দু’জনেই একটা সময় বিয়ের কথাও ভাবেন। কিন্তু, অনস্ক্রিন রসায়ন বাস্তব জীবনে পরিণত হয় আবেগে।
- Nov 14, 2025 15:30 IST
পুকুর পাড়ে বসে দুই খুদে, মিষ্টি ভাই-বোন জুটিকে চেনেন?
আজ শিশু দিবস, আজকের দিনটা শিশুদের কাছে বেজায় আনন্দের। একে তো, আজ নেহেরু সাহেবের জন্মদিন। তাঁর সঙ্গে আজ শৈশব-কে বাঁচার দিন।
- Nov 14, 2025 14:34 IST
Rukmini Maitra-Children's Day: 'আমার সবচেয়ে বড় বাচ্চা...', শিশুদিবসে কার সঙ্গে ছবি পোস্ট করে এ কথা বললেন রুক্মিণী?
আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে হাঁটি হাঁটি পা পা। বাবা-মেয়ের গল্পের নেপথ্যে ছবি বুনেছেন পরিচালক অর্ণব মিদ্যা। বাবার চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। তাই ছবি মুক্তির আগে পর্দার বাবার সঙ্গে ছবি ভাগ করে কী লিখলেন? রুক্মিণী লিখেছেন, 'আমার সবচেয়ে বড় বাচ্চাকে শুভ শিশুদিবসের শুভেচ্ছা। পাপা। আপনাদেরও কী একইরকম অনুভূতি?' সিনেমার গল্পটাও অনেকটা এইরকমই। বাবাকে একদম বাচ্চাদের মতোই সামলাবেন অভিনেত্রী। সেই ছায়াই বাস্তবের লেখনিতে।
- Nov 14, 2025 14:20 IST
Kamini Kaushal Death: থামল পথচলা, সিনে-দুনিয়া হারাল কিংবদন্তি কামিনী-কে
হিন্দি সিনেমার স্বর্ণযুগের অন্যতম শ্রদ্ধেয় ও প্রিয় অভিনেত্রী কামিনী কৌশল আর নেই। ৯৮ বছর বয়সে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায় যে, পরিবার অত্যন্ত নীরবে থাকতে চান এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
- Nov 14, 2025 14:01 IST
Didi No 1: 'আমি কিছুই জানি না', দিদি নম্বর ১-এ সঞ্চালকের আসনে মীর! ঝলক প্রকাশ্যে আসতেই জবাব রচনার
যে কোনও বিশেষ দিনে দিদি নম্বর ওয়ানের পর্বে থাকে দারুণ চমক। ১৪ নভেম্বর শিশুদিবস উপলক্ষ্যেও রয়েছে স্পেশাল এপিসোড। কিন্তু, সেখানে রচনার পরিবর্তে মীর! ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে লেটেস্ট এপিসোডের প্রোমো। আচমকা রচনার জায়গায় মীর কেন সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় দর্শক। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল 'দিদি' রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আচমকা কেন এই পরিবর্তন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী-সঞ্চালক রচনার সাফ জবাব, 'আমার কাছে এই সংক্রান্ত কোনও তথ্য নেই। এটা সম্পূর্ণ চ্যানেলের সিদ্ধান্ত, আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।'
- Nov 14, 2025 13:28 IST
Govinda Wife Sunita Ahuja: গোবিন্দার হাসপাতালে ভর্তি হওয়ার আসল কারণ কী? বড় সত্যি ফাঁস করলেন তাঁর স্ত্রী...
Govinda Wife Sunita Ahuja: ধর্মেন্দ্র ও প্রেম চোপড়ার সাম্প্রতিক শারীরিক অসুস্থতার মধ্যেই, অভিনেতা গোবিন্দার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবরে, বলিউড জুড়ে উদ্বেগ ছড়ায়। অভিনেতার ম্যানেজার ও আইনজীবী জানান, গোবিন্দা হঠাৎ অসুস্থ বোধ করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে সিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়- যে হাসপাতালে গত বছর দুর্ঘটনাক্রমে পায়ে গুলিবিদ্ধ হওয়ার পরও তাকে ভর্তি করা হয়েছিল। সৌভাগ্যক্রমে দ্রুত চিকিৎসার ফলে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং অল্প সময়ের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান। তিনি মিডিয়ার সঙ্গে কথা বলে ভক্তদের নিশ্চিত করেন যে তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
- Nov 14, 2025 12:52 IST
Shreya Ghoshal Concert: কটকে কেলেঙ্কারি! শ্রেয়া মঞ্চে উঠতেই ধেয়ে এল জনস্রোত! কনসার্টের মাঝে অজ্ঞান দু'জন-আহত ১
পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেয়া ঘোষাল মঞ্চে উঠতেই স্টেজের সামনে জনস্রোত। ভিড় ক্রমশ তাঁর দিকে এগিয়ে আসলে বিশৃঙ্খলা তৈরি হয়। এর ফলে আয়োজকদের কিছুক্ষণ জন্য অনুষ্ঠান থামাতে হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবার অনুষ্ঠান শুরু হয়। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে উপস্থিত দুইজন অজ্ঞান হয়ে পড়েন যার মধ্যে একজন মহিলা। ঘটনাস্থলেই ফার্স্ট-এড কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
- Nov 14, 2025 12:15 IST
Dharmendra Private Video: ধর্মেন্দ্রকে জড়িয়ে কান্না প্রথম স্ত্রীর-মাকে সামলাচ্ছেন সানি! হাসপাতালের ভিডিও ফাঁস হতেই...
Dharmendra Health Update: ১০ নভেম্বর সোমবার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির পরই ঘটেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা। কখনও জীবিত অবস্থাতেও মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে, হেমা-এষার গাড়ির কাচে পাপারাজ্জিরা ধাক্কা মেরেছেন। কঠিম সময়ে এইরকম ঘটনায় খুবই বিব্রত পরিবারের সদস্যরা। প্যাপেদের উপর মেজাজ হারিয়েছেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্রিচ ক্যান্ডি হাসপাতালের অন্দরের ভিডিও। যেখানে ধর্মেন্দ্রকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন প্রথম স্ত্রী প্রকাশ কৌর। পা জড়িয়ে কাঁদছেন ববি দেওল আর কান্না ভেজা চোখে মাকে সামলাচ্ছেন সানি।
- Nov 14, 2025 12:06 IST
Celeb Death Rumor: তারকাদের মৃত্যু-গুজব: ধর্মেন্দ্র থেকে জ্যাকি চ্যান—কীভাবে ছড়ায় মিথ্যা খবর?
Celeb Death Rumor: তারকাদের মৃত্যু সবসময়-ই দর্শকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। খেয়াল করলে দেখা যাবে, শেষ কিছুদিন ধরে ধর্মেন্দ্রকে নিয়ে যে ধরণের শোরগোল হয়েছে, বিশেষ করে তাঁর মৃত্যুর খবর রটেছে তাতে গতকাল বেজায় রেগে গিয়েছিলেন অভিনেতার বড়ছেলে সানি। তিনি যা নয় তাই বলেন মিডিয়াকে। কিন্তু ধর্মেন্দ্র প্রথম না। এর আগেও বহু তারকা, নিজেই নিজের মৃত্যুর খবর কানে শুনেছেন।
- Nov 14, 2025 11:51 IST
Vicky-Katrina Baby: এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্যাটরিনা, ছোট্ট সোনাকে নিয়ে বাড়ি ফিরলেন নিউলি মাম্মি
Katrina Kaif Discharged From Hospital: আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে মা হওয়ার সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা কইফ। ১৪ নভেম্বর সাতদিন পর রাজপুত্রকে নিয়ে বাড়ি ফিরলেন নিউলি মাম্মি। সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানির লেন্সে ধরা পড়েছে সেই বিশেষ মুহূর্ত। শুক্রের সকালে হাসপাতাল থেকে বেরতে দেখা যায় ক্যাটরিনাকে। ছোট্ট সোনার সঙ্গে বাড়ির পথে রওনা হওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
- Nov 14, 2025 11:14 IST
Chanchal Chowdhury: 'এবার শীতে আমার প্রিয় এবং পছন্দের দামী জিনিসগুলোর মালিকানা...', কোন আতঙ্কে চঞ্চল চৌধুরী?
Chanchal Chowdhury: চঞ্চল চৌধুরী, দুই বাংলার দর্শককে বিনোদনের রসদ জোগান। তাঁর সাবলীল অভিনয় বারবার মুগ্ধ করে সিনেপ্রেমীদের। কিন্তু, এই মুহূর্তে নিজের পছন্দের জিনিসের মালিকানা হারানোর ভয়ে রয়েছেন দুই বাংলার অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মনের কথা উজার করে দিয়েছেন চঞ্চল চৌধুরী। কীসের মালিকানা খোয়ানোর ভয় অভিনেতার? একটি ব্লেজারকে কেন্দ্র করে ঘটেছে পুরো ঘটনাটা। গত শীতেও যে ব্লেজারের মালিকানা তাঁর হাতে ছিল সেটাই এখন অন্য কারও সম্পত্তি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us