Entertainment Latest Highlights: বাবার সুর নকল করেই কাজ চলত আর ডি বর্মণের?

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rd1

জেনে নিন আপডেট...

বলিউডের সঙ্গীতজগতে আরডি বর্মণ ও এসডি বর্মণ এমন এক পিতা-পুত্র জুটি, যাদের সৃষ্টি আজও তুলনাহীন। বহু দশক ধরে এই দুই কিংবদন্তির সুর বলিউডকে শাসন করেছে। কিংবদন্তি এসডি বর্মণের ছায়ায় জন্মালেও, আরডি বর্মণ নিজস্ব প্রতিভা ও সৃষ্টিশীলতা দিয়ে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানে নিজের অবস্থান পাকাপোক্ত করেছিলেন। সম্প্রতি পরিচালক শক্তি সামন্তের পুত্র অসীম সামন্ত, তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করেছেন এবং বর্ণনা করেছেন কীভাবে আরডি বর্মণ প্রায়ই তাঁর বাবার উত্তরাধিকারের তুলনা ও চাপের মুখোমুখি হতেন।

Advertisment
  • Jan 14, 2026 20:03 IST

    Debolinaa Nandy: কেন সায়ককে ফোন? ‘৭৮টা ঘুমের ওষুধ’ বিতর্ক! বাড়ি ফিরেই আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে সরব দেবলীনা

     সোশ্যাল মিডিয়া গত কয়েকদিন ধরে সরগরম সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীকে ঘিরে। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা- এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা, সমালোচনা এবং প্রশ্নের ঝড় থামেনি। ব্যক্তিগত জীবন থেকে মানসিক অবস্থান- সবই যেন খোলামেলা আলোচনার টেবিলে উঠে এসেছে। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেই দেবলীনা ফেসবুক লাইভে নিজের ভুল স্বীকার করেন এবং ঘটনার দিন কী ঘটেছিল তা বিস্তারিত জানান।



  • Jan 14, 2026 19:11 IST

    Arghya Sen Passed Away: রবীন্দ্রসঙ্গীতের নক্ষত্র অর্ঘ্য সেন আর নেই, শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

    রবীন্দ্রসঙ্গীতকে তিনি যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তা এককথায় অনন্য। অর্ঘ্য সেনের গলায়, রবীন্দ্রনাথের গান যেন রূপ পেত আরও গভীর অনুভূতির। তাঁর কণ্ঠে ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ বা ‘আমার মাথা নত করে দাও’ শুধুই সুরেলা পরিবেশনা নয়, বরং শ্রোতার হৃদয়ের অন্তঃস্থলে পৌঁছে যাওয়া এক আত্মিক অভিজ্ঞতা। সুর, ব্যাকরণ ও আবেগের অনন্য মেলবন্ধনে প্রতিটি গান হয়ে উঠত যেন এক ধ্যানমগ্ন সাধনা।



  • Jan 14, 2026 17:31 IST

    Taslima Nasrin: 'খুব সম্ভব নিজেরাই মেরে', কণ্ঠশিল্পী প্রলয় চাকীর মৃত্যু, ক্ষোভে ফুঁসছেন তসলিমা

    এই ঘটনার প্রেক্ষিতে লেখিকা তসলিমা নাসরিন সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন সরকার বিরোধিতা সহ্য করতে না পেরে, রাজনৈতিকভাবে অপ্রিয় ব্যক্তিদের গ্রেফতার বা হত্যার আশ্রয় নিচ্ছে। তাঁর দাবি, জেলের ভেতরে মৃত্যুগুলো নিছক অসুস্থতার কারণে হচ্ছে কিনা, নাকি এর পেছনে আরও অন্ধকার কোনো প্রক্রিয়া আছে- তা স্পষ্ট হওয়া জরুরি। তিনি প্রশ্ন তোলেন, জেলে থাকা নাগরিকদের জীবন, নিরাপত্তা এবং বিচার পাওয়ার অধিকার রাষ্ট্র কতটা নিশ্চিত করছে।



  • Jan 14, 2026 16:29 IST

    Karan Aujla cheating: বিয়ে গোপন করেই পরকীয়া! প্রতারণার অভিযোগ করণের বিরুদ্ধে, স্ত্রীর পোস্টে আরও বিতর্ক?

    গত দু’দিন ধরে সামাজিক মাধ্যমে, করণ অজলার ব্যক্তিগত জীবনের ব্যাপারে নানা পোস্ট, মন্তব্য ও ভিডিও ছড়িয়ে পড়ছে। ‘তৌবা তৌবা’, ‘সফটলি’–সহ একাধিক হিট গানের স্রষ্টা, এই শিল্পীকে নিয়ে বিতর্ক শুরু হয়, যখন @msgorimusic নামে পরিচিত এক কানাডা–ভিত্তিক শিল্পী দাবি করেন, যে তিনি করণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁর অভিযোগ, তিনি জানতেন না করণ বিবাহিত। বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং তাঁকে নাকি "চুপ করিয়ে দেওয়ার" চেষ্টা করা হয়েছিল।



  • Jan 14, 2026 15:35 IST

    Dev: তরুণীদের চোখের জলে ভিজল বর্ধমানের মঞ্চ, দেব বললেন, ‘পুরোনো সম্পর্ক ছিল’

    Dev - Barddhaman: শীতকালীন আবহে তারকারা নানা জায়গায় শো করবেন , এই বিষয় যেমন স্বাভাবিক। ঠিক তেমনই তাঁদের দেখতে ভিড় জমান লাখে লাখে মানুষ। এবং খেয়াল করলে দেখা যাবে, সেই তারকা যদি দেব হন, তখন তাঁকে দেখতে যে মানুষ আরও উদগ্রীব হবেন, এও বেশ স্বাভাবিক। এবং ঠিক যেন সেটাই হল। দেব, গতকাল গিয়েছিলেন বর্ধমানে। 



  • Jan 14, 2026 14:17 IST

    Emraan Hashmi: প্রচারের মাঝেই আতঙ্ক! ইমরানের বিমানে প্রযুক্তিগত সমস্যা

    Emraan Hashmi: অভিনেতা ইমরান হাশমি বর্তমানে ব্যস্ত তার আসন্ন সিরিজ ‘তাসকারি: দ্য স্মাগলার’স ওয়েব’–এর প্রচারে। এই প্রচারসূচির অংশ হিসেবে তিনি মুম্বাই থেকে আহমেদাবাদে যাচ্ছিলেন। তবে যাত্রাপথে আচমকাই সৃষ্টি হয় বড় অসুবিধা। জানা গেছে, যে বিমানে ইমরান ভ্রমণ করছিলেন, সেটি পরিকল্পনামাফিক আহমেদাবাদে অবতরণ করতে ব্যর্থ হয় এবং দুবার ব্যর্থ ল্যান্ডিং-র প্রচেষ্টার পর বিমানটিকে জয়পুর বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।



  • Jan 14, 2026 13:42 IST

    'বাপ কা মাল হ্যায়', আরডি বর্মণ কি সত্যিই বাবার সুর নকল করতেন?

    রেডিও নাশার ইউটিউব চ্যানেলে আলাপচারিতায়, অসীম সামন্তকে তাঁর বাবার আইকনিক চলচ্চিত্রকর্মের কিছু অজানা উপাখ্যান শোনাতে বলা হয়। তিনি কাটি পতং (১৯৭০) এবং অমর প্রেম (১৯৭২)–এর সময়কার ঘটনা স্মরণ করেন। অসীম জানান, সেই সময় আরডি বর্মণকে প্রায়ই সমালোচনার মুখোমুখি হতে হতো। অনেকেই বলতেন, তাঁর সুর নাকি এসডি বর্মণের আগের রচনার সাথে মিলে যায়। এমনকি অমর প্রেম- এর একটি গান রেকর্ডিংয়ের সময়ও একই ধরনের মন্তব্য ওঠে।

    'বাপ কা মাল হ্যায়', আরডি বর্মণ কি সত্যিই বাবার সুর নকল করতেন?



Entertainment News Today