/indian-express-bangla/media/media_files/2025/02/26/RfydVDxVDOD0VSJPSlGk.jpg)
জেনে নিন আপডেট... Photograph: (Instagram)
Entertainment Latest News Highlights:
Gaurav Chakraborty-Riddhima Ghosh: প্রথম দেখাতেই প্রেম? নাকি ভালবাসার মানুষের বাবাকে দেখে কোনও অভিব্যক্তি প্রথমেই চলে আসে? গৌরব এবং রিধিমার প্রেমের গল্প অনেকেই জানেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁদের প্রেম এবং তারপর তাঁদের বিয়ে। কিন্তু, প্রথম প্রেমের শুরুটা তাঁদের কীভাবে হয়েছিল?
- Nov 17, 2025 17:38 IST
তিন নম্বর বিয়েও টিকল না! শান্তিপূর্ণ পর্যায়ে রয়েছেন অভিনেত্রী...?
অভিনেত্রী মীরা বাসুদেবন আবার আলোচনায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি জানিয়েছেন যে ২০২৫ সালের আগস্ট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অবিবাহিত। ২০২৪ সালের মে মাসে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমকে বিয়ে করেছিলেন তিনি। তবে বহুদিন আগেই বিচ্ছেদ সম্পন্ন হলেও, এবারই প্রথম তিনি প্রকাশ্যে তা নিশ্চিত করলেন।
- Nov 17, 2025 17:05 IST
Chirodini Tumi Je Amar: 'চিরদিনই তুমি যে আমার' বন্ধ নিয়ে চর্চার মাঝে স্মৃতিভ্রষ্ঠ আর্য! অপুর সঙ্গে সময় কাটাতেই যা ঘটল...
বিজনেস টাইকুন আর্য সিংহ রায়কে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছিল অপর্ণাকে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে অবশেষে আর্য স্যারকে খুঁজে পেয়েছে অপু। পুলিশও বুজেছে অপু নির্দোষ। এদিকে আর্যর স্মৃতিভ্রষ্ঠ হয়েছে দেখে দু'চোখে অশ্রুধারা। স্মৃতি ফেরাতে কী পদক্ষেপ অপর্ণার? আর্যর স্মৃতি ফেরাতে নিজেদের পছন্দের জায়গায় আর্যকে নিয়ে গেল অপর্ণা। সেখানে গিয়ে রাস্তার দোকানে বসে খাওয়ার সময় ঘটল এক অনভিপ্রেত ঘটনা। তারই ঝলক দেখে নিন। রাস্তার দোকানে বসে খাওয়ার সময় আর্য দেখতে পেল মেঘরাজকে। সঙ্গে সঙ্গে গলা টিপে ধরে, এদিকে চিন্তিত হয়ে কাকে ফোন করছে অপু? একইসঙ্গে কিঙ্করের চোখে ধরা পড়ে যাওয়ার আতঙ্কে নিজের বিপদ ডেকে আনলো মীরা! সোমবার সন্ধ্যা সাড়ে ছ'টায় চিরদিনই তুমি যে আমার-এ মিলবে এই প্রশ্নের উত্তর।
- Nov 17, 2025 16:40 IST
Mehazabien Chowdhury: মেহজাবিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট! 'ফোন বন্ধ', রাগে-কস্টে জ্বলে উঠলেন বাংলাদেশী চিত্রনায়িকা
মেহজাবীন শুরু থেকে প্রমাণ দিলেন। এবছর শুরুর দিকেই তাঁর এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন সেই ব্যক্তি। কিন্তু, মামলার আগে-পিছে কিছুই জানতেন আন তিনি। অভিনেত্রী প্রমাণ সাপেক্ষে বললেন... "২০২৫ সালের মার্চ মাসে হঠাৎ করেই এক অজানা ব্যক্তি আমার এবং আমার মাত্র ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি এমন অপ্রত্যাশিত ছিল, যেন আমাদের মাথার ওপর দিয়ে কোনো অদৃশ্য ঝড় বয়ে গেল। কিন্তু সেই ঝড়ের উৎস সম্পর্কে গত নয় মাস ধরে আমরা কিছুই জানতে পারিনি- কারণ অভিযোগকারী ব্যক্তি পুলিশকে আমাদের সঠিক ফোন নম্বর, ঠিকানা বা কোনও যাচাইকৃত তথ্য কিছুই দিতে পারেননি।"
- Nov 17, 2025 16:04 IST
Susmita Dey-Saheb Bhattacharya: সাহেবের বাহুডোরে আদুরে মুহূর্তে সুস্মিতা, 'এভি'-র জন্মদিনেই সম্পর্কে সিলমোহর কথা-র?
চর্চিত প্রেমিক সাহেব ভট্টাচার্যের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে সুস্মিতা লিখলেন, 'কিং ভট্টাচার্য তোমার জীবনের সেরা জন্মদিনের অনেক শুভেচ্ছা। এই পৃথিবী আর রাধারানি যেন তোমাকে জীবনের সব সুখ, আনন্দ, ভালবাসা উজার করে দেয়। তোমার ইতিবাচক মানসিকতা বেঁচে থাকুক। তুমি একজন সুন্দর মনের মানুষ। সারাজীবন এভাবেই থেকো। প্রত্যেকের জীবনে এমন একটা সাহেব ভট্টাচার্য থাকা দরকার।'
- Nov 17, 2025 15:24 IST
Aditi Rao hydari: ফেক নম্বর থেকে ভয়ঙ্কর প্রতারণা! ভক্তদের সাবধান করলেন অদিতি
Aditi Rao hydari: অভিনেত্রী অদিতি রাও হায়দারি সম্প্রতি ভক্তদের সতর্ক করেছেন, হোয়াটসঅ্যাপে তার নামে ছদ্মবেশ ধারণকারী এক প্রতারককে নিয়ে। তিনি জানান, ওই ব্যক্তি তার ছবি ব্যবহার করে বিভিন্ন ফটোগ্রাফারদের ফটোশুটের প্রস্তাব পাঠাচ্ছে এবং নিজেকে অদিতি হিসেবে দাবি করছে।
- Nov 17, 2025 14:53 IST
Akhil Sachdeva Baby: বিয়ের পাঁচ বছর পর পিতৃসুখ 'হামসফর'-এর সুরকারের, পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন অখিল?
দুই থেকে তিন হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করতেই শুভেচ্ছায় ভাসছেন অখিল-তান্যা। ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন দম্পতি। একটিতে নতুন বাবা-মা আর অপরটিতে দুজনের হাতের উপর সদ্যোজাতর হাত। ক্যাপশনে দম্পতি আবেগতাড়িত হয়ে লিখেছেন, '৬ নভেম্বর ২০২৫, এই দিন আমাদের জীবনে এসেছে ছোট্ট সোনা। আমরা কন্যা সন্তানের মা-বাবা হয়েছি। মেয়ের রূপ ধরে আমার মা-ই যেন ঘরে ফিরে এল। জয় হনুমান মহারাজ কি।'
- Nov 17, 2025 14:15 IST
Bengali Director Arjunn Dutta: মাতৃবিয়োগের বছর ঘুরতেই প্রিয়জনকে হারালেন, 'ডিপ ফ্রিজ' মুক্তির আগে শোকের ছায়া অর্জুনের জীবনে
Arjunn Dutta-Deep Fridge: জাতীয় পুরস্কারজয়ী বাঙালি পরিচালকের জীবনে ঝড়। যে ছবির জন্য জীবনের অন্যতম সেরা স্বীকৃতি পেলেন, সিনেমা মুক্তির আগেই পরিবারে অঘটন। প্রিয়জনকে হারালেন অর্জুন দত্ত। গত বছর মাকে হারিয়েছেন, সেই যন্ত্রণা আজও তাঁকে কষ্ট দেয়। জাতীয় পুরস্কার প্রাপ্তির সময়ও মায়ের স্মৃতিতে ডুব দিয়েছিলেন। পুরনো ঘা শুকানোর আগেই দাদাকে হারালেন পরিচালক অর্জুন দত্ত। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, তিনি অসুস্থ ছিলেন। অবশেষে রবিবার প্রয়াত হন। আগামী শুক্রবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ডিপ ফ্রিজ। তার আগে পরিবারে এমন ঘটনায় ভেঙে পড়েছেন পরিচালক।
- Nov 17, 2025 13:30 IST
Sholay Re-Release: ৫০ বছর পূর্তিতে মহাধামাকা! এবার সেলুলয়েডে শোলের 'আনকাট' ভার্সন, জানুন মুক্তির দিনক্ষণ
Sholay Returns In 4K: ১৯৭৫ সালের ১৫ অগাস্ট, সাতের দশকের স্বাধীনতা দিবসের দিন বলিউড ছবির ইতিহাসে এক মাইলফলক তৈরি করেছিল। এই দিন মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত কালজয়ী ছবি শোলে। ব্লকবাস্টার মুভির ৫০ বছর পূর্তিতে বড় পর্দায় ফিরছে অমিতাভ জয়া ধর্মেন্দ্র হেমা, আমজাদ খান, সঞ্জীব কুমারের সেই নস্ট্যালজিয়া। আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শোলে। 4K সংস্করণে 'শোলে –দ্য ফাইনাল কাট' নামকরণে সেলুলয়েডে ফিরছে স্বর্ণযুগ। ১,৫০০টিরও বেশি হলে প্রদর্শিত হবে এই সিনেমা।
- Nov 17, 2025 13:07 IST
Maubani Sarkar Wedding: 'জীবনের বিশেষ দিনে একে রঙে নয় নানা রঙে রঙিন হতে চাই', বিয়ে নিয়ে আর কী বললেন মৌবনী?
বিয়ের সাজে পাশ্চাত্যের ছোঁয়া থাকছে? পছন্দের কোনও নায়িকার অনুকরণে সাজার কোনও পরিকল্পনা?
আমি আর আমার হবু বর আর দুই পরিবারই বাঙালিয়ানার প্রতি ভীষণ আশক্ত। সেই জন্যই বিয়ের রীতি থেকে সাজগোজ, খাওয়াদাওয়া সব কিছুতেই থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। আর আমি কারও মতো সাজতে চাই না বরং নিজের অনুভূতিটাকে সাজাতে চাই। রং বিষয়টা আমার খুব পছন্দ। বিভিন্ন রকমের রং খুব প্রিয়। আসলে সিনেমার পাশাপাশি তো ক্যানভাসেও কাজ করি। তাই আমার খুব ইচ্ছে জীবনের এই বিশেষ দিনে একটা রঙে নয়, নানা রঙে রঙিন হতে চাই। আর আমার সেই ইচ্ছেপূরের দায়িত্বটা মা-বোনের কাঁধে দিয়ে দিয়েছি।
- Nov 17, 2025 12:47 IST
S S Rajamouli: টিজার লিক নিয়ে ঈশ্বরের প্রতি রোষ, নাস্তিক পরিচয়ে বিতর্কে পরিচালক রাজামৌলি
এস এস রাজামৌলি আবারও স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। তাঁর সিনেমায় পৌরাণিক উপাদান ও দেবদেবীর আইকনোগ্রাফি থাকা সত্ত্বেও, তিনি নিজেকে একজন নাস্তিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, হিন্দু ধর্মকে “ধর্ম” নয়, বরং “একটি জীবনদর্শন” হিসেবে দেখেন। শনিবার হায়দরাবাদে তাঁর নতুন ছবি বারাণসী-এর টাইটেল ইভেন্টে তিনি এই মত পুনর্ব্যক্ত করেন।
- Nov 17, 2025 11:56 IST
Moubani Sorcar Love Story Exclusive: কল্পনায় যতবার পার্টনারকে এঁকেছি ততবার প্রত্যাশা বেড়ে গিয়ে হতাশ হয়েছি: মৌবনী সরকার
পার্টনারের খুঁজতে গিয়ে হতাশা
'আমি দীর্ঘদিন ধরে মনের মতো পার্টনার খোঁজার চেষ্টা করেছিলাম। বহুবার নিজের কল্পনায় পার্টনারকে এঁকেছি। কিন্তু, যতবার আমি এই কাজটা করেছি ততবারই প্রত্যাশা বেড়ে গিয়েছে। আমার ভাবনার সঙ্গে তাল মিলিয়ে সঙ্গী পাওয়া বাস্তবে সম্ভব নয় সেটা বুঝেছিলাম। শুধু তাই নয় প্রত্যাশা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন হতাশা আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। বাবা-মা আমাকে ওই পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন।'
- Nov 17, 2025 11:14 IST
Gaurav Chakrabarty: চুম্বন দৃশ্যের দ্বিধা থেকে প্রেম, রিধিমাকে প্রথম দেখার মুহূর্তে কী মনে হয়েছিল গৌরবের?
গৌরব নিজের অভিনয় জীবন শুরু করেন, কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। সিরিয়াল দিয়েই শুরু হয় তাঁর। রিধিমাও তাই। বউ কথা কও ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পেটে শুরু করেন। কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায়ের রং মিলান্তি ছবিতে দুজনের পরিচয়, সেই পরিচয়ের শুরুর দিনগুলো বেশ অন্যরকম ছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us