Entertainment Latest News Highlights: প্রয়াত কিংবদন্তি গায়ক

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
death news today celebrity

চলে গেলেন কিংবদন্তি...

Singer Humane Sagar Death: রবিবাসরীয় সকালেই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ ওড়িয়া প্লেব্যাক গায়ক হুম্যান সাগর। ভর্তি ছিলেন ভুবনেশ্বরের AIIMS হাসপাতালে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভেন্টিলেটর সাপোর্টে থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন গায়ক। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শনিবার আইএমস ভুবনেশ্বরে চিকিৎসাধীন জনপ্রিয় গায়কের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী AIIMS-এর মেডিক্যাল টিমকে গায়কের অবস্থা স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। প্রয়োজনে দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছিলেন। এর মাঝেই সোমবার সন্ধ্যায় সব শেষ। মাত্র ৩৫ বছরে থামল সুরেলা সফর। 

Advertisment
  • Nov 18, 2025 17:56 IST

    Sayantani Ghosh: জগদ্ধাত্রী'-র কাজ শুরুর আগেই প্রেগন্যান্সির গুঞ্জন, চর্চার মাঝে মুখ খুললেন বঙ্গললনা সায়ন্তনী

    ২০২১ সালে অনুগ্রহ তিওয়ারির সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন সায়ন্তনী। সংসার আর কাজ দুটোই সামলাচ্ছেন অভিনেত্রী। নতুন মেগা 'জগদ্ধাত্রী' নিয়ে ফের টেলিভিশনের পর্দায় ফিরেছেন সায়ন্তনী। বিয়ে-সন্তান পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, 'আমি কী বলব বুঝতে পারছি না। যখন হওয়ার, তখন হবে। ৪০–এর কোঠায় বয়স হয়েছে বলেই এখনই বাচ্চা হওয়া উচিত এই স্টেরিওটাইপ চিন্তাধারা কবে বদলাবে? উন্নত সমাজে এই ধরনের ভাবনাগুলো একেবারে ভিত্তিহীন।' প্রসঙ্গত ঢিলেঢালা পোশাকে সায়ন্তনী লেন্সবন্দি হতেই শুরু প্রেগন্যান্সি চর্চা।



  • Nov 18, 2025 16:08 IST

    Humane Sagar-Riya Dey: 'বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই', বিশিষ্ট সংগীতশিল্পীর প্রয়াণে শোকে পাথর অভিনেত্রী

    মঙ্গলের সকালে মৃত্যুসংবাদ! আইসিইউ-তে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন বিশিষ্ট ওড়িয়া সংগীতশিল্পী হুম্যান সাগর। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রিয়া দে। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত গায়কের সঙ্গে ছবি শেয়ার করে হৃদয়বিদারক লাইন লেখেন রিয়া। ভারাক্রান্ত হৃদয়ে সারা লেখেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না। খুব তাড়াতাড়ি চলে গেলে ভাই। তুমি চিরকাল আমাদের হৃদয়ে রয়ে যাবে। সর্বদা তোমার কণ্ঠ আমাদের কানে ধ্বনিত হবে। তোমার প্রয়াণে গভীরভাবে শোকাহত। তোমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আত্মার চিরশান্তি কামনা করি। একটা যুগের অবসান হল।'



  • Advertisment
  • Nov 18, 2025 15:55 IST

    Dhurandhar trailer: আদিত্য ধরের কামব্যাক! 'ধুরন্ধর' ট্রেলারে রণবীর সিংয়ের বিস্ফোরক অবতার চমকে দেবে

    Dhurandhar trailer-Ranveer Singh:  রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর ট্রেলার ১৮ নভেম্বর মুম্বইয়ে প্রকাশ পেতেই দর্শকদের তীব্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ট্রেলারে গ্রাফিক ভিজ্যুয়াল, তীব্র অ্যাকশন এবং পরপর শক্তিশালী চরিত্রের উপস্থিতি- সব মিলিয়ে এটি অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে হিংস্র ও উচ্চ-তীব্রতার সিনেমা হিসেবেই জায়গা করে নিতে পারে। নির্মাতারা ট্রেলারে গল্পের পুরোটা না দেখালেও, মূল চরিত্রগুলি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।



  • Nov 18, 2025 14:50 IST

    Abir Chatterjee Birthday: প্রথমবার আবীর দাকে দেখে আমি জাস্ট ক্লিন বোল্ড, শট দিতে পারতাম না: ইশা সাহা

    ১৮ নভেম্বর 'সোনা দা' আবারী চট্টোপাধ্যায়ের জন্মদিন। প্রথমবার প্রিয় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা, মানুষ হিসেবে আবীর চট্টোপাধ্যায় ঠিক কী রকম? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে বার্থ ডে বয়কে নিয়ে কথা বললেন 'ঝিনুক' ইশা। 'গুপ্তধনের সন্ধানে করার আগে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে চিনতাম কিন্তু মানুষটা সম্পর্কে তো কোনও ধারণা ছিল না। প্রথমবার দেখে আমি জাস্ট ক্লিন বোল্ড। পছন্দের তারকাকে সামনে থেকে দেখলে ঠিক যেটা হয় আমারও সেটাই হয়েছিল। সেই সময় আমি শট দিতে পারতাম না কারণ চোখের সামনে দেখছি আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এঁরা সকলে একসঙ্গে হাসছে আবার পরক্ষণেই শট দিচ্ছে! আর আমার মধ্যে সেই রেশটা রয়ে যেত।'



  • Nov 18, 2025 14:50 IST

    Zubeen Garg Birthday Exclusive: জুবিনের জন্মদিনে শূন্যতা আরও বাড়ল, বন্ধুর বাড়িতে আজকে ছুটে গেলেন কে?

    Zubeen Garg Birthday: কাছের বন্ধু চলে যাওয়ার দুঃখ যার যায় সে-ই জানে। যার কাছের একজন হঠাৎ করে পাড়ি দেয় না ফেরার দেশে, সেই মানুষটা বোধহয় সেই কাজটা করে, যা আজ জিৎ গঙ্গোপাধ্যায় করলেন। জুবিন শুধু অসমের না, বরং এমন একজন শিল্পী ছিলেন, যিনি সারা ভারতের মানুষের তো বটেই, তাঁর সঙ্গে বর্ডার পেরিয়েও কিন্তু একই সম্মান ছিল তাঁর জন্য। 



  • Nov 18, 2025 13:37 IST

    Humane Sagar Death: অসুস্থতা সত্ত্বেও জোর করে শো করানোর অভিযোগ, লেজেন্ডারি গায়কের অকাল মৃত্যুতে বিস্ফোরক মা

    ৩৫-এ নিভল জীবন প্রদীপ। প্লেব্যাক গায়ক হুম্যান সাগরের অকালপ্রয়াণের পর তাঁর মা শেফালি সুনা কাঠগোড়ায় তুলেছেন ম্যানেজার ও ইভেন্ট আয়োজকদের। গুরুতর অভিযোগ, শরীর খারাপ থাকা সত্ত্বেও জোর করে সাগরকে স্টেজ শো করানো হতো। হুম্যানের মা অভিযোগ করেন, শারীরিক অবস্থা ভাল না থাকা সত্ত্বেও তাঁর ছেলেকে শো করতে রীতিমতো বাধ্য করা হতো। আরও অভিযোগ, ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করা হয়েছে। ন্যায়বিচারের দাবিতে তিনি বলেন, তাঁর ছেলের মৃত্যুর জন্য যাঁরা দায়ী তাঁদের দ্রুত গ্রেফতার করতে হবে। ম্যানেজার ও আয়োজকরাই এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যা তাঁর ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।



  • Nov 18, 2025 13:03 IST

    Dharmendra Health Updates: এখন কেমন আছেন ধর্মেন্দ্র? হেমার সঙ্গে দেখা করতে গেলেন কে?

    Dharmendra health Update: ৮৯ বছর বয়সী বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে, ৩১ অক্টোবর শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর ১২ নভেম্বর তাকে ছাড়া হয় এবং বর্তমানে তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। তার সুস্থতা নিয়ে উদ্বেগের মাঝেই, সহ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা, স্ত্রী পুনম সিনহাকে নিয়ে দেখা করেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনীর সঙ্গে।



  • Nov 18, 2025 12:46 IST

    Sushmita Sen Surgery: সজাগ থেকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি! অচেতন হতে কেন ভয় পেয়েছিলেন? অস্ত্রোপচারের অভিজ্ঞতা ভাগ সুস্মিতার

    সম্প্রতি দিব্যা জৈনের সঙ্গে একটি পডকাস্টে প্রাক্তন মিস ইউনিভার্স জানান কেন তিনি সেই সময় অচেতন না করার সিদ্ধান্ত জানিয়েছিলেন। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার মাত্র ১৫ দিন পরই কেন কাজে ফিরেছিলেন? সব কিছু নিয়েই খোলামেলা কথা বলেন সুস। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া থেকে অস্ত্রোপচার, পুরো সময়টাই সম্পূর্ণ সচেতন ছিলেন এবং যত দ্রুত সম্ভব Aarya 3–এর সেটে ফিরতে চেয়েছিলেন। সুস্মিতার সংযোজন, 'যাঁরা আমার চিকিৎসা করেছেন তাঁরা জানেন আমি কী চেয়েছিলাম। আমি চিকিৎসকদের বলেছিলাম, অস্ত্রোপচারের সময় অচেতন থাকতে চাই না। আমার চরিত্রের ‘কন্ট্রোল ফ্রিক’বৈশিষ্টটা অচেতন থাকতে একদম পছন্দ করে না। আর সেটাই আমাকে বাঁচিয়েছিল। কারণ তখন আমার সামনে দুটো পথ খোলা ছিল। একটি ব্যথা সয়ে সচেতন থাকা অথবা অচেতন হয়ে ঘুমিয়ে যাওয়া। আমি পুরো সময়টাই সচেতন ছিলাম এবং অস্ত্রোপচারের সময়ও সজাগ থাকতে চেয়েছিলাম। আমি ব্যথা কমানোর ওষুধও নিতে চাইনি, দেখতে চেয়েছিলাম কী হচ্ছে। চিকিৎসকদের বলেছিলাম তাড়াতাড়ি সবটা শেষ করতে কারণ আমার সেটে ফিরতে হবে। পুরো টিম আমার জন্য জয়পুরে অপেক্ষা করছিল।'



  • Nov 18, 2025 12:33 IST

    Jojo-Zubeen Garg Birthday: 'আমার জন্য কেক বেলুন দিয়ে মেক আপ রুম সাজিয়ে...', জুবিনের জন্মদিনে জোজোর স্মৃতিচারণ

     ১৮ নভেম্বর জুবিনের জন্মদিনে আবেগে ভাসলেন জোজো। তিনি বলেন, 'রিয়্যালিটি শোয়ে আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। একবার শুটিংয়ের দিন জন্মদিন ছিল। সেই জন্য আগের দিন আমার মনটা একটু খারাপ ছিল এই ভেবে যে জন্মদিনেও শুটিং করতে হবে। আমাকে জুবিন এসে বলেছিল মুখটা এইরকম প্যাঁচার মতো করে আছো কেন? আমি বললাম, কাল জন্মদিন, ছুটি থাকলে ভাল হত। সেটা শুনে জুবিনের প্রতিক্রিয়া ছিল 'হু, বুঝেছি। কাজ তো করতেই হবে।' আমরা ওইদিন শুটিং শেষে বাড়ি চলে আসি। পরদিন সকালে সেটে এসে আমাকে সারপ্রাইজ দিল। অথচ সেই মানুষটাই সবসময় দেরিতে আসত। আমি স্টুডিওতে ঢোকার ওঁর টিমের একটি ছেলে এসে আমাকে বলে জুবিন দা ডাকছে। আমি গিয়ে দেখি মেক আপ রুম কেক, বেলুন দিয়ে সাজিয়ে বার্থ ডে সেলিব্রেশনের বন্দোবস্ত করেছে। এই স্মৃতিগুলো খুব সুন্দর যা চিরদিন মনের মনকোঠায় থেকে যাবে। ওঁর তো সেদিন এসব করার কোনও দরকার ছিল না। কিন্তু, বন্ধুর দায়িত্ব পালন করেছিল।'



  • Nov 18, 2025 12:07 IST

    মাত্র ৩৫ এ থামল সুরেলা সফর, সংগীতের নক্ষত্রপতনে...

    Odishatv.in-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চিকিৎসকরা লাইফ-সাপোর্ট সিস্টেমের সাহায্যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি গায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'খ্যাতনামা প্লেব্যাক গায়ক হুম্যান সাগরের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ওঁর মৃত্যু আমাদের সংগীত ও সিনেমা জগতের কাছেঅপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং প্রয়াত শিল্পীর আত্মার চিরশান্তি কামনা করি।'



Entertainment News Today