/indian-express-bangla/media/media_files/2025/12/18/noname-2025-12-18-11-33-22.png)
জেনে নিন আজকের আপডেট...
Entertainment Latest Highlights: মিস ইন্ডিয়ার মুকুট জয়ী প্রথম নারী এবং ভারতের ফ্যাশন সাংবাদিকতার অগ্রদূত মেহের কাস্টেলিনো, বুধবার ৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি রেখে গেছেন তাঁর ছেলে কার্ল, পুত্রবধূ নিশা এবং মেয়ে ক্রিস্টিনাকে। মুম্বইয়ে জন্মগ্রহণকারী মেহের, ১৯৬৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে জাতীয় পরিচিতি পান। সেই সঙ্গে তিনি মিস ইউনিভার্স ও মিস ইউনাইটেড নেশনসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে, ভবিষ্যৎ ভারতীয় সৌন্দর্য প্রতিযোগীদের জন্য এক নতুন পথ খুলে দিয়েছিলেন।
- Dec 18, 2025 18:00 IST
সাই-ফাই দুনিয়ার কিংবদন্তি গিল জেরার্ডের মৃত্যু, শোকস্তব্ধ ভক্তরা
প্রবীণ আমেরিকান অভিনেতা গিল জেরার্ড আর নেই। ১৯৭৯ সালের জনপ্রিয় ও কাল্ট সাই-ফাই টেলিভিশন সিরিজ বাক রজার্স ইন দ্য টুয়েন্টি-ফিফথ সেঞ্চুরি-তে, ক্যাপ্টেন উইলিয়াম “বাক” রজার্স চরিত্রে তাঁর আইকনিক অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ৮২ বছর বয়সে ক্যান্সারের একটি বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক রূপের সঙ্গে, স্বল্প লড়াইয়ের পর তাঁর মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জ্যানেট।
- Dec 18, 2025 16:53 IST
Javed Akhtar-Burqa controversy: ‘মুখ ঢাকতে হবে কেন?’ নীতীশ কাণ্ডে বোরখা বিতর্কে কড়া প্রতিক্রিয়া জাভেদের
উৎসবে এক ছাত্র, জাভেদ আখতারের বক্তব্যকে চ্যালেঞ্জ করে জানতে চান, বোরখা না পরা নারীদের দ্বারা, লালিত-পালিত হয়েও কেন অনেক মহিলা মুখ ঢাকতে চান? এবং মুখ ঢেকে রাখলে কেন একজন নারী কম শক্তিশালী হয়ে পড়েন? এই ধারণার উৎস কোথায়। উত্তরে জাভেদ বলেন, "আপনি আপনার মুখ নিয়ে লজ্জা পাবেন কেন? এমন কী আছে, আপনার মুখে যা অশালীন বা অসম্মানজনক যে সেটি ঢেকে রাখতে হবে?" তিনি স্পষ্ট করে দেন, পোশাকের শালীনতা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তাঁর মতে, অতিরিক্ত খোলামেলা পোশাক যেমন মর্যাদাপূর্ণ নয়, তেমনি অযৌক্তিকভাবে মুখ ঢেকে রাখাও প্রশ্নের জন্ম দেয়।
- Dec 18, 2025 15:27 IST
Zubeen Garg Death: নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামতে বাধ্য করা হয়েছিল জুবিনকে? চার্জশিটে গুরুতর অভিযোগ
উত্তর-পূর্ব ভারত উৎসবের, সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। উৎসব শুরুর আগে আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের, উদ্যোগে একটি ইয়ট ভ্রমণের আয়োজন করা হয়। সেই ভ্রমণেই সাঁতার কাটার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও সিঙ্গাপুর কর্তৃপক্ষের ডেথ সার্টিফিকেটে, মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আসাম পুলিশের তদন্তে জানা যায়, ঘটনার সময় জুবিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
- Dec 18, 2025 14:53 IST
Priyanka Chopra Jonas: 'আমার আসল ভালবাসা তুমিই', প্রিয়াঙ্কাকে সামনে পেয়েই কপিলের এহেন মন্তব্যের কারণ?
নেটফ্লিক্সে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত কপিল শর্মা। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর চতুর্থ সিজন নিয়ে, আবারও দর্শকদের হাসির রোলারকোস্টারে চড়াতে চলেছেন তিনি। নতুন মরসুমের উত্তেজনা আরও বাড়িয়ে নির্মাতারা প্রকাশ করেছেন প্রথম প্রোমো, যেখানে অতিথি হিসেবে দেখা যাবে, গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। আগের সিজনগুলিতে যেখানে রণবীর কাপুর, আলিয়া ভাট কিংবা সালমান খানের মতো তারকারা প্রথম অতিথি ছিলেন, সেখানে এবারের শুরুটাই হচ্ছে একেবারে আন্তর্জাতিক চমক নিয়ে।
- Dec 18, 2025 12:35 IST
Meher Castellino: প্রয়াত মেহের কাস্টেলিনো, ভারতের প্রথম মিস ইন্ডিয়াকে চেনেন?
ফেমিনা মিস ইন্ডিয়া অর্গানাইজেশন এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "গভীর শোকের সঙ্গে আমরা ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং প্রথম মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনোর প্রয়াণে শোক প্রকাশ করছি। তিনি ছিলেন এক প্রকৃত পথিকৃৎ- যিনি প্যাজেন্টের দরজা খুলে দিয়েছেন, মান নির্ধারণ করেছেন এবং প্রজন্মের পর প্রজন্মকে নির্ভয়ে স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছেন।" সংগঠনটি আরও জানায়, তাঁর করুণা, মর্যাদা এবং শান্ত শক্তি আজও অনুপ্রেরণার আলো হয়ে থাকবে।
- Dec 18, 2025 11:36 IST
Nachiketa Chakraborty: 'ভুল করে আবার বেঁচে গেলাম', মৃত্যুমুখ থেকে ফিরতেই নচিকেতার পোস্ট ঘিরে তোলপাড়
তাঁর ঘনিষ্ঠ মারফত জানা গিয়েছিল, তিনি নাকি হাসপাতালে একটু সুস্থ হয়েই, সেখানে বই পড়তে শুরু করেন। এবং, গান গাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। তবে, চিকিৎসকরা জানিয়েছিলেন, সামনের কিছু দিন তাঁকে সুস্থ থাকতে হবে এবং বিশ্রামে থাকতে হবে। তবে, নিজের সমাজ মাধ্যমে নচিকেতা একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি নিজের জীবনের নানা অধ্যায়ে হওয়া অনুভূতি এবং অভিব্যক্তি প্রসঙ্গে গল্প লিখেছেন।
Nachiketa Chakraborty: 'ভুল করে আবার বেঁচে গেলাম', মৃত্যুমুখ থেকে ফিরতেই নচিকেতার পোস্ট ঘিরে তোলপাড়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us