/indian-express-bangla/media/media_files/2025/12/23/noname-2025-12-23-14-33-55.png)
জেনে নিন আপডেট...
গতকাল ছোট্ট নডির অন্নপ্রাশন উপলক্ষে বসেছিল এক মিষ্টি মধুর আসর। পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর খুদে নিষাদ গতকাল প্রথমবারের মত ভাত খেয়েছে। এবং সেই আনন্দেই টলিপাড়ার অনেকেই হাজির হয়েছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলি- পুঁচকে নডির নতুন শুরুর দিনে আশীর্বাদ দিতে গিয়েছিলেন অনেকেই।
পরনে গোলাপি রঙের পোশাক, একরত্তিকে নিয়ে শুরু হয় নানা মিষ্টি আয়োজন। টলিপাড়ার নানা তারকারা তাঁকে কোলে নিয়ে যেমন আনন্দ উপভোগ করেন, তেমনই তাঁর বাবা-মা পরম-পিয়া আতিথেয়তায় কোনও খামতি রাখেননি। ঠিক সেরকমই ছিল সুন্দর খাবারের আয়োজন। পরম-পিয়ার আমন্ত্রণে এসেছিলেন অনেকেই। মুনমুন-রাইমা থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়।
- Dec 23, 2025 18:53 IST
Saurav Palodhi Exclusive-Bangladesh: 'ধর্মের নিরিখে ঔদ্ধত্য বাড়ছে'! জুলাই অভ্যুত্থানকে সমর্থন, বর্তমান বাংলাদেশ প্রসঙ্গে কী দাবি সৌরভের?
লংমার্চ টু ঢাকা, ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা। আর এই পোস্ট এখন ঝড়ের গতিতে ভাইরাল। তিনি আরও লিখেছিলেন, পাসপোর্ট-ভিসা ছাড়াই আমার মন আর মাথা দুটোই শাহবাগে থাকবে। এই পোস্ট এখন ঝড়ের গতিতে ভাইরাল। কারণ বর্তমানে, সেদেশের যা পরিস্থিতি ওসমান হাদির মৃত্যুর পর, সেখানের মানুষদের কণ্ঠে আরও বাড়ছে, ভারত বিদ্বেষ। সংখ্যালঘু হিন্দুকে মেরে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে নানা ঘটনা। তাঁর সঙ্গে সেভেন সিস্টার্স আলাদা করার মত দিবাস্বপ্ন তো তাঁদের লেগেই আছে।
- Dec 23, 2025 16:37 IST
Parambrata-Piya: পরম-পিয়ার নডির অন্নপ্রাশনে মুখ্যমন্ত্রী, নিষাদকে দিলেন বিশেষ উপহার
পরনে গোলাপি রঙের পোশাক, একরত্তিকে নিয়ে শুরু হয় নানা মিষ্টি আয়োজন। টলিপাড়ার নানা তারকারা তাঁকে কোলে নিয়ে যেমন আনন্দ উপভোগ করেন, তেমনই তাঁর বাবা-মা পরম-পিয়া আতিথেয়তায় কোনও খামতি রাখেননি। ঠিক সেরকমই ছিল সুন্দর খাবারের আয়োজন। পরম-পিয়ার আমন্ত্রণে এসেছিলেন অনেকেই। মুনমুন-রাইমা থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়।
- Dec 23, 2025 15:20 IST
Mithun Chakraborty: পশ্চিমবঙ্গ অলমোস্ট বাংলাদেশ! 'শেষ রক্তবিন্দু দিয়ে...', লগ্নজিতার পাশে মিঠুন, দিলেন বড় হুঁশিয়ারি..
মা শব্দটা সাম্প্রদায়িক! শাস্ত্রে বলে, মা শব্দে মোক্ষলাভ হয়। সেই জাগো মা গাইতেই গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হতে হল ভয়ানক আক্রমণের শিকার। গায়িকা, দেবী চৌধুরানী ছবির এই গান গাইছিলেন মেদিনীপুরে। সেখানেই, ইসলাম ধর্মাবলম্বী এক ব্যক্তি, প্রকাশ্যে ভরা স্টেজে উঠে তাঁকে হুমকি দেন। এমনও বলে বসেন, মেরে ফেলব। একজন শিল্পী বাংলার বুকে মা বলতে পারবেন না? তাহলেই তাঁকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হবে?
- Dec 23, 2025 14:36 IST
একাধিকবার বিশ্বাসঘাতকতা, এক ছবিতেই জীবন পাল্টে গেল এই পরিচালকের, পেলেন স্ত্রী-কেও..
সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যের সুবাদে, এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত সিনে নির্মাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন আদিত্য ধর। প্রায় দুই দশক ধরে ইন্ডাস্ট্রিতে সক্রিয় থাকলেও, পরিচালনায় তাঁর আত্মপ্রকাশ ঘটে ২০১৯ সালে। ছয় বছর পর, ২০২৫-এ আসে তাঁর দ্বিতীয় ছবি। আশ্চর্যের বিষয়, মাত্র দুটি ছবি দিয়েই আদিত্য ধর বিশ্বব্যাপী ১,২০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছেন, যার মধ্যে ‘ধুরন্ধর’ এখনও দুর্দান্ত বক্স অফিসে। তবে এই সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us