Entertainment Latest News Highlights: ‘আমি কলকাতার রসোগোল্লা’ গানে ফের ঝড় তুললেন দেবশ্রী রায়, মঞ্চ কাঁপালেন শুভশ্রী!

Entertainment Latest News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Debashree roy dance

মঞ্চে ঝড় তুললেন দেবশ্রী রায়!

Entertainment Latest Live News Updates: জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান-এর মঞ্চে হাজির হয়ে আবারও দর্শকদের চমকে দিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। অনুষ্ঠানে গিয়ে তিনি নেচে উঠলেন তাঁর সেই বহুল আলোচিত গান ‘আমি কলকাতার রসোগোল্লা’-এর তালে। একসময় এই গানেই তাঁর প্রাণবন্ত নাচ ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। সেই স্মৃতিই যেন আবার নতুন করে ফিরল রিয়েলিটি শোর মঞ্চে।

Advertisment

গানের সুর বাজতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দেবশ্রী। স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে নাচতে শুরু করেন তিনি, আর মুহূর্তেই জমে ওঠে পুরো মঞ্চ। তাঁর এনার্জি আর হাসিমুখে পারফরম্যান্স দেখে দর্শকরাও দারুণ আনন্দ পান। শুধু তাই নয়, এই নাচে তাঁর সঙ্গে যোগ দেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও। দু’জনকে একসঙ্গে নাচতে দেখে করতালিতে ভরে ওঠে স্টুডিও।

  • Mar 02, 2026 19:38 IST

    Zaher Alvi Wife Death: ইকরার মৃত্যু ‘হত্যা’ দাবি বাবার! দেশে ফিরেও প্রকাশ্যে নন আলভী, বাড়ছে জল্পনা

    অভিনয়শিল্পী জাহের আলভী বর্তমানে চরম বিতর্কের মুখে। তাঁর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায়, প্ররোচনার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও রোববার রাতে তিনি দেশে ফিরেছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবু এখনো পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবার, সহকর্মী কিংবা সংশ্লিষ্ট কেউই নিশ্চিত করে বলতে পারছেন না- এই মুহূর্তে তিনি কোথায় আছেন।



  • Mar 02, 2026 16:04 IST

    Koel Mullick: কালীঘাটে পুজো দিলেন কোয়েল, নতুন অধ্যায়ের আগে মাতৃআশীর্বাদ?

    তার কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হয়, রাজ্যসভা সাংসদ নির্বাচনের প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক। টলি কুইনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে অনেক। কেউ কেউ বলছেন, তার এই কাজ করা উচিত হয়নি। আবার কেউ কেউ এমনও বলছেন, এই কাজে কোয়েলের লাভের থেকে বেশি ক্ষতি হবে না তো? কারণ, এমন অনেক তারকাই আছেন যারা রাজনীতির রঙ গায়ে লাগিয়ে নিজের অনেককিছুই হারিয়েছেন। 



  • Advertisment
  • Mar 02, 2026 15:56 IST

    Pallavi Sharma: জীবনদর্শন নিয়ে কি বললেন পল্লবী ?

    টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন ও ব্যক্তিগত ভাবনার কথা খোলামেলাভাবে তুলে ধরেছেন। তিনি জানান, বর্তমান সময়ে মানুষের জীবন এতটাই ব্যস্ততা আর প্রতিযোগিতায় ভরা যে অনেকেই থেমে ভাবার সুযোগই পান না, আসলে তাঁরা কী করছেন, কেন করছেন কিংবা জীবনে সত্যিই কী চান। তাঁর মতে, বেশিরভাগ মানুষই যেন ভিড়ের সঙ্গে দৌড়ে চলেছেন, কারণ অন্যরা দৌড়চ্ছে বলেই তাঁরাও দৌড়তে বাধ্য হচ্ছেন। কিন্তু এই মানসিকতায় তিনি বিশ্বাসী নন।



  • Mar 02, 2026 14:59 IST

    Arijit Singh: 'এই মাটির আলাদা আকর্ষণ আছে', ছোটবেলায় কী করতেন গায়ক? ছেলে অরিজিৎ-কে নিয়ে আবেগঘন সুরিন্দর সিং

    সুরিন্দর সিং জানান, তাঁদের পৈতৃক ভিটে ছিল লাহোরের কাছে। দেশভাগের অভিঘাতে সবকিছু ছেড়ে নতুন আশ্রয়ের সন্ধানে বেরোতে হয় পরিবারকে। তিনি বলেন, “আমাদের পৈতৃক বাড়ি লাহোরের কাছে ছিল। দেশভাগের পর, আমার বাবা এবং তাঁর তিন ভাই পশ্চিমবঙ্গের লালগোলায় চলে আসেন।” সেই সময় বহু পরিবারের মতো তাঁদেরও নতুন করে জীবন শুরু করতে হয়। টেক্সটাইল ব্যবসার সঙ্গে যুক্ত এই পরিবার ধীরে ধীরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বসতি স্থাপন করে। সুরিন্দর সিংয়ের কথায়, “তারা টেক্সটাইল ব্যবসায়ী ছিলেন এবং কোনওভাবে জিয়াগঞ্জে পৌঁছাতে সক্ষম হন। নদীর তীরে নিজেদের বাড়ি গড়ে তোলেন।”



  • Mar 02, 2026 14:07 IST

    Abar Proloy 2: ‘আবার প্রলয় ২’-এর প্রচারে মজার মুহূর্ত, রাজের কথায় ‘হ্যাঁ’ বলে উঠলেন শাশ্বত

    ‘আবার প্রলয় ২’-এর আড্ডায় এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে নানা কথা বলেন রাজ চক্রবর্তী। সেখানে ছবির চরিত্র, আবহ এবং মানুষের ভেতরের দ্বৈত সত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এক মজার মন্তব্য করেন। পরিচালক বলেন, “আমরা বাড়িতে বেড়াল আর বাইরে বাঘ। বাইরে আমরা বলি চোখ উপড়ে নেবো, জিভ টেনে ছিঁড়ে দেবো- এগুলো সব বাইরে। কিন্তু বাড়িতে এলে সব বদলে যায়, তখন শুধু বলি ‘হ্যাঁ’।” তাঁর এই মন্তব্যে উপস্থিত সবাই হেসে ওঠেন।



  • Mar 02, 2026 12:52 IST

    US-Iran War: মার্কিন-ইরান সংঘাতের প্রভাব দুবাইয়ে, উদ্বেগে ভারতীয় তারকারা

    মার্কিন-ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও অস্থিরতা। ইউনাইটেড স্টেট (United States) ও ইরান (Iran)-এর সংঘর্ষের প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব  সহ একাধিক দেশে। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন ভারতীয় তারকা বর্তমানে দুবাইয়ে আটকে পড়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু, টেলিভিশন অভিনেত্রী এরিকা জে ফার্নান্ডেজ, অভিনেত্রী-গায়িকা সোনাল চৌহান, অভিনেত্রী ঈশা গুপ্তা, অভিনেতা অজিত কুমার এবং অভিনেত্রী নার্গিস ফাখরি ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।



  • Mar 02, 2026 12:24 IST

    Vijay Divorce: ‘কাগজে-কলমে টিকে থাকা বিয়ে’, পরকীয়া করছেন অভিনেতা? পিটিশনে বিস্ফোরক দাবি বিজয়ের স্ত্রীর

    ২০০৪ সাল। এক মঞ্চসাক্ষাৎকারে ‘থালাপাথি’ বিজয়কে প্রশ্ন করা হয়েছিল- তিনি কীভাবে এত স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করেন? সাধারণত তারকারা এমন প্রশ্ন এড়িয়ে যান, রসিকতায় উড়িয়ে দেন। কিন্তু বিজয় থেমে ভেবে উত্তর দিয়েছিলেন। “আমি জানি না, আমি নিজেও জানি না আমি সুদর্শন কি না।” তারপর প্রায় সঙ্গে সঙ্গেই যোগ করেন, “তবে মনে হয় এর কৃতিত্ব আমার মা আর আমার স্ত্রীর।”



  • Mar 02, 2026 11:56 IST

    Ranabaali: বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড়পর্দায় বিজয়–রশ্মিকা!

    দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা-কে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড়পর্দায় আসতে চলেছেন এই তারকা জুটি, আর সেই ছবির নাম ‘রানাবালি’ (Ranabaali)। ঐতিহাসিক পটভূমিতে তৈরি এই ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই ছবির ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে উঠেছে।



  • Mar 02, 2026 11:25 IST

    Eden Garden: ইডেন গার্ডেন্সে ক্রিকেটের সঙ্গে তারকাদের উন্মাদনা তুঙ্গে!

    কলকাতার ইডেন গার্ডেন্স-এ শুরু হয়েছে হাইভোল্টেজ ক্রিকেট লড়াই। সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। ম্যাচ ঘিরে কলকাতার ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই ম্যাচ দেখতে ইডেনে হাজির হয়েছিলেন টলিউডের একঝাঁক তারকাও। গ্যালারিতে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী তৃণা সাহা, অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান এবং গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়-সহ আরও অনেক পরিচিত মুখকে।



Tollygunge tollywood news Tollywood Actress tollywood Entertainment News Today entertainment Entertainment News Debashree Roy