Mimi Chakraborty: 'যদি আজ একটি স্পষ্ট সীমারেখা না টানি', বনগাঁ বিতর্কে সাক্ষ প্রমাণ পেশ করলেন মিমি!

মিমি চক্রবর্তীর দাবি, মঞ্চে গান পরিবেশন করার সময় আচমকাই এক ব্যক্তি স্টেজে উঠে এসে তাঁর পরিবেশনে বাধা দেন এবং তাঁকে মঞ্চ ছেড়ে নামার নির্দেশ দেন। এই আচরণকে তিনি অপমানজনক ও অসম্মানজনক বলে উল্লেখ করেছেন।

মিমি চক্রবর্তীর দাবি, মঞ্চে গান পরিবেশন করার সময় আচমকাই এক ব্যক্তি স্টেজে উঠে এসে তাঁর পরিবেশনে বাধা দেন এবং তাঁকে মঞ্চ ছেড়ে নামার নির্দেশ দেন। এই আচরণকে তিনি অপমানজনক ও অসম্মানজনক বলে উল্লেখ করেছেন।

author-image
Anurupa Chakraborty
New Update
mimi2

mimi Chakraborty: কী বলছেন মিমি...

 রবিবার বনগাঁর নয়া গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে অভিনেত্রী মিমি চক্রবর্তীর উপস্থিতি বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে। অনুষ্ঠান চলাকালীন ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মিমি এবং আয়োজক পক্ষ একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisment

মিমি চক্রবর্তীর দাবি, মঞ্চে গান পরিবেশন করার সময় আচমকাই এক ব্যক্তি স্টেজে উঠে এসে তাঁর পরিবেশনে বাধা দেন এবং তাঁকে মঞ্চ ছেড়ে নামার নির্দেশ দেন। এই আচরণকে তিনি অপমানজনক ও অসম্মানজনক বলে উল্লেখ করেছেন। একজন শিল্পী হিসেবে মঞ্চে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান তিনি। ঘটনার প্রতিবাদে তিনি সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, অনুষ্ঠানের ক্লাব আয়োজকেরা মিমির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দেড় ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছান মিমি। তবুও তাঁকে যথাযথ সম্মান জানিয়ে মঞ্চে তোলা হয়। আয়োজকদের দাবি, পুলিশের অনুমতি অনুযায়ী রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান করার ছাড় ছিল। সেই কারণে প্রশাসনিক নিয়ম মেনে তাঁকে অনুষ্ঠান শেষ করার অনুরোধ জানানো হয়।

Varun Dhawan: ভাইরাল ভিডিওতে বিতর্ক: মুম্বাই মেট্রোতে বরুণ ধাওয়ানের আচরণে আইনি সতর্কতা

এদিকে, সেদিন যারা সেই স্থানে উপস্থিত ছিলেন, তাদের অনেকেই মিমির পাশে দাঁড়িয়েছেন। তাদের তরফে মিমির কাছে নানা মেসেজ এবং বার্তা এসে পৌঁছেছে, যাতে স্পষ্ট দাবি, অভিনেত্রীর তরফে বা তার দলের তরফে কোনও খারাপ আচরণ করা হয়নি। মিমি সেই স্ক্রিনশট গুলোই নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। সেই প্রেক্ষিতেই তিনি বলছেন... 

"গত রাতের অসংখ্য পোস্টের মধ্য থেকে আমার প্রিয় দর্শকদের কয়েকটি বার্তা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি—যাঁরা ভালোবাসা, সমর্থন এবং যত্ন নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। এই ভালোবাসাই আমাকে আরও শক্তি জোগায়, আরও দৃঢ় করে তোলে। মহিলা শিল্পীদের ক্ষেত্রে এই চাপটা অনেক বেশি। আমাদের কাছ থেকে সবসময় মানিয়ে নেওয়া, সহ্য করা এবং নীরব থাকার প্রত্যাশা করা হয়। আমরা যদি মুখ খুলে কথা বলি, তবে আমাদের ‘কঠিন’ বা ‘সমস্যাজনক’ বলে চিহ্নিত করা হয়। আবার যদি চুপ থাকি, তবে একই আচরণ বারবার ফিরে আসে। এই দ্বন্দ্বের মধ্যেই আমাদের এগিয়ে চলতে হয়।" এখানেই থামলেন না মিমি। তিনি আরও বলেন...

Hiraan Chatterjee: 'বড় ব্লান্ডার...!' ভুলের মাশুল গুনছেন? বিস্ফোরক মন্তব্য হিরণের প্রাক্তন স্ত্রীর

"আমি আত্মসম্মান, পরিশ্রম এবং শৃঙ্খলার উপর ভর করেই আমার কেরিয়ার গড়ে তুলেছি। মঞ্চের আড়ালে, নিজের গাড়িতে ২০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করেছি শুধু এই সম্মান বজায় রাখতে, যে অন্য একজন শিল্পী তখনও তাঁর পরিবেশনা শেষ করছেন। সেই সত্ত্বেও যখন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হতে হয়, তখন আমি প্রতিশোধের পথে না হেঁটে জবাবদিহিতার বৈধ পথ বেছে নিয়েছি। কারণ, আমরা যদি আজ একটি স্পষ্ট সীমারেখা না টানি, তবে আগামী দিনে একই ঘটনা আরও অনেকের সঙ্গে ঘটতে থাকবে।" 

মঞ্চে যাঁরা অপমানিত হন, বাধার সম্মুখীন হন বা অন্যায়ভাবে দোষারোপের শিকার হন- প্রত্যেক শিল্পীর উদ্দেশে আমার একটাই কথা: আপনারা একা নন। আপনার পরিবেশনার মতোই আপনার সম্মান ও মর্যাদাও সমান গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য, সাহস জোগানোর জন্য এবং ভালোবাসা দিয়ে ঘিরে রাখার জন্য আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।" 

সবশেষে মিমি এও বললেন, "শিল্পীর সম্মান কোনও বিলাসিতা নয়। এটা আমাদের অধিকার। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।" 

Mimi Chakraborty Entertainment News Today