/indian-express-bangla/media/media_files/2026/01/22/bony-2026-01-22-14-27-16.png)
কী বলছেন বনি...
Hiran Chatterjee-Bonny Sengupta: হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার বিয়ে করে দারুণ আলোচনায় এসেছেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তিনি হৃতিকা গিরিকে বিয়ে করেছেন। আর তারপরই হিন্দু শাস্ত্রের রীতিনীতি নিয়ে প্রশ্ন উঠছে। কী করে এই কাণ্ড সম্ভব, সেকথাই ভেবে পাচ্ছেন না অনেকে। আর তাঁর স্ত্রী অনিন্দিতা বড়সড় বোমা ফাটিয়েছেন এই ঘটনার পর থেকে।
হিরণের স্ত্রী এবং তাঁর মেয়ে নিয়াসা গতকাল থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে হিরণের সদ্য বিবাহিত স্ত্রী নিয়াসা জানিয়েছেন, অনিন্দিতা নাকি আগে থেকেই এই প্রসঙ্গে জানতেন। তাহলে এখন কেন এত প্রশ্ন তুলছেন? বাবার কীর্তিতে ভেঙে পড়েছেন অভিনেতার ১৯ বছরের মেয়েও। তাঁর কথায়..."আমি আমার বন্ধুদের বাবাদের দেখি, আর আমার বাবাকেও দেখি। কী বলব আর?"
এদিকে, হিরণের সহ অভিনেতা বনি সেনগুপ্ত, এবার এই প্রসঙ্গে নিজের মতামত রেখেছেন। হিরণের সঙ্গে ২-৩টি ছবিতে তিনি কাজ করেছেন। তাই তো অনিন্দিতা এবং হিরণকে বেশ আগে থেকেই চেনেন তিনি। দুজনের এই সমস্যা পাবলিকলি আরও বেশি নষ্ট হচ্ছে বলেই দাবি বনির। অভিনেতা ভানুপ্রিয়া ভাতের হোটেলের মিউজিক লঞ্চে গিয়েই, বনি নিজের বক্তব্য রাখলেন।
Sayani Gupta: ‘অভিনেতারা পতিতা’, সায়নী গুপ্তার মা নিজের হাত কেটে ফেলতে চেয়েছিলেন!
তাঁকে বলতে শোনা গেল, "এটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়। আসলে, এগুলোকে জনসমাজে টেনে বের করে আরও মানুষের প্রতিক্রিয়া আকর্ষণ করা একেবারেই উচিত না। আমার ব্যক্তিগত সম্পর্ক প্রসঙ্গে অনেকেই জানেন, কিন্তু আমি সেটা সংক্রান্ত কোনও সমস্যা হলে, সেটাকে বাইরে টেনে আনি না। আমার মনে হয় এটা ওদের নিজেদের মিটিয়ে নেওয়া উচিত। আমাদের কিছু বলা ওদের জীবনে ম্যাটার করবে না। আর কিছু বলা উচিৎ-ও না। আমি ওদের দুজনকে অনেক আগে থেকেই চিনি।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us