Border 2 Box Office Collection: যুদ্ধ শুধু পর্দায় নয়, বক্স অফিসেও! ‘বর্ডার ২’-এর দাপটে কাঁপছে ইন্ডাস্ট্রি

বছরের শুরুতে যে ছবি কয়েক সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছিল, সেই ‘ধুরন্ধর’-কে কার্যত টপকে গিয়েছে ‘বর্ডার ২’। আন্তর্জাতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সিনেমাটি।

বছরের শুরুতে যে ছবি কয়েক সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছিল, সেই ‘ধুরন্ধর’-কে কার্যত টপকে গিয়েছে ‘বর্ডার ২’। আন্তর্জাতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সিনেমাটি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Border-2

বক্স অফিসে ঝড়!

নতুন বছরের  প্রথম মাসে বক্স অফিস যেন যুদ্ধের ময়দান, আর সেই লড়াইয়ে একের পর এক রেকর্ড ভেঙে সামনে চলে এসেছে ‘বর্ডার ২’। মুক্তির পর থেকেই দর্শকের ঢল নেমেছে।  কেন একে বছরের সবচেয়ে শক্তিশালী বক্স অফিস দাবিদার বলা হচ্ছে। বছরের শুরুতে যে ‘ধুরন্ধর’ দাপট দেখিয়েছিল, তাকে টপকে গিয়ে এখন বক্স অফিসের শীর্ষে জায়গা করে নিয়েছে এই যুদ্ধভিত্তিক সিনেমা।

Advertisment

বছরের শুরুতে যে ছবি কয়েক সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছিল, সেই ‘ধুরন্ধর’-কে কার্যত টপকে গিয়েছে ‘বর্ডার ২’ ছবি। গত ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া ‘বর্ডার ২’ মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই দেশের বক্স অফিসে ২২৪ কোটি টাকা অতিক্রম করে ফেলেছে বলে জানিয়েছে ট্রেড ট্র্যাকার স্যাকনিল্ক।

মুক্তির সপ্তম দিন অর্থাৎ বৃহস্পতিবার ছবিটি আরও ১৩.১৪ কোটি টাকা আয় করে। এর ফলে ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৪৪.৯৭ কোটি টাকা। শুধু দেশীয় বাজারই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ‘বর্ডার ২’। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৩২৮.২৭ কোটি টাকা-তে, যা ২০২৬ সালের অন্যতম বড় বক্স অফিস সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে সাফল্যের এই ধারা সত্ত্বেও তুলনা আসছে সানি দেওলের আগের ব্লকবাস্টার ছবি ‘গদর ২’-এর সঙ্গে। মুক্তির প্রথম সাত দিনে ‘গদর ২’ যেখানে ঘরে তুলেছিল ২৮৪.৬৩ কোটি টাকা, সেখানে ‘বর্ডার ২’-এর এখনও কিছুটা পথ চলা বাকি। শুধু তাই নয়, প্রায় ১০ সপ্তাহের প্রেক্ষাগৃহে চলার মেয়াদে ‘গদর ২’ বিশ্বব্যাপী মোট ৬৮৬ কোটি টাকা আয় করে এক অনন্য নজির তৈরি করেছিল। সেই রেকর্ড ছোঁয়া বা টপকানো ‘বর্ডার ২’-এর পক্ষে কতটা সম্ভব, তা নিয়ে এখন নজর রাখছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

আরও পড়ুন: ক্যারিয়ারের শুরুর দিকটা কলকাতাতেই ছিলেন বিগ বি! মায়ানগরীতে কেমন কাটত তাঁর সন্ধ্যা ?

ট্রেড বিশেষজ্ঞদের মতে, ‘বর্ডার ২’-এর ভবিষ্যৎ সাফল্য অনেকটাই নির্ভর করবে দ্বিতীয় সপ্তাহের ধরে রাখার ক্ষমতা, দর্শকমহলে মুখে-মুখে প্রশংসা, এবং বিশেষ করে মাস সার্কিটে ছবিটির পারফরম্যান্সের উপর। এই সব দিক ইতিবাচক থাকলে ছবিটি ‘ধুরন্ধর’ কিংবা ‘গদর ২’-এর আয়ের রেকর্ডের কাছাকাছি পৌঁছতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘ডাউন টু আর্থ মানুষটাই আমাদের গর্ব’, অরিজিতের সিদ্ধান্তে কী বললেন মুর্শিদাবাদবাসী?

‘বর্ডার ২’ ইতিমধ্যেই একটি বড় মাইলফলক ছুঁয়েছে। এই ছবি হয়ে উঠেছে বরুণ ধাওয়ান, দিলজিৎ এবং আহান শেট্টির কেরিয়ারের সবচেয়ে বেশি আয় করা ছবি। ফলে বক্স অফিসে ছবিটির গুরুত্ব আরও বেড়েছে। অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ হল জে পি দত্ত পরিচালিত ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধচিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল।

entertainment Entertainment News Entertainment News Today Border 2 Border 2 Box Office Collection