Border 2 Box Office Collection: বক্স অফিসে ঝড় তুলছে ‘বর্ডার ২’, সানি দেওয়লের সিনেমা ১০০ কোটি ছাড়াল!

‘ধুরন্ধর’ মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ৬০ কোটি টাকা আয় করেছিল। সেই রেকর্ডের দিকে তাকিয়ে অনেকেই মনে করছেন, ‘বর্ডার ২’ একই রকম ঐতিহাসিক সাফল্যের পথে এগোচ্ছে।

‘ধুরন্ধর’ মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ৬০ কোটি টাকা আয় করেছিল। সেই রেকর্ডের দিকে তাকিয়ে অনেকেই মনে করছেন, ‘বর্ডার ২’ একই রকম ঐতিহাসিক সাফল্যের পথে এগোচ্ছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Border 2

বক্স অফিসে ঝড় তুলল ‘বর্ডার ২’

বক্স অফিসে দুর্দান্ত শুরুর পর ‘বর্ডার ২’ (Border 2)-এর গতি একটুও কমেনি। বরং প্রতিদিনের আয়ে নতুন মাত্রা ছুঁয়ে ছবিটি প্রমাণ করে দিচ্ছে যে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা দুটোই পূরণ করতে পেরেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শনিবার ছবিটি একাই ৩৬.৭ কোটি টাকা আয় করেছে। ফলে মাত্র কয়েক দিনের মধ্যেই ছবিটির দেশে মোট আয় দাঁড়িয়েছে ৬৬.৭ কোটি টাকা। 

Advertisment

ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি এবং সানি দেওল। চার তারকার উপস্থিতি, দেশাত্মবোধক আবহ এবং আবেগঘন গল্প সব মিলিয়ে ‘বর্ডার ২’ দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে। শনিবার ছবিটি সামগ্রিকভাবে ৪১.৫৮% হিন্দি দর্শক উপস্থিতি রেকর্ড করেছে। এর মধ্যে রাতের শো-গুলোতে সর্বোচ্চ ৬১.৭০% দর্শক উপস্থিতি ছিল। 

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দীর্ঘ ছুটির সপ্তাহান্ত ছবিটির (Border 2 Box Office Collection) জন্য বিশেষভাবে লাভজনক হবে বলেই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া এবং শক্তিশালী ওয়ার্ড অফ মাউথ ছবিটির আয়ের গতি আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে পিভিআর আইনক্স পিকচার্সের সিইও কমল জিয়ানচান্দানি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ ছবিটি খুব ভালো ব্যবসা দিয়ে শুরু করেছে এবং দর্শকদের প্রতিক্রিয়াও স্পষ্টভাবে ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন যে সপ্তাহান্তে ছবিটি আরও ভালো ব্যবসা করবে।’

কমল জিয়ানচান্দানি আরও জানান, রাজস্থান, গুজরাট, বিহার, উত্তর প্রদেশ, দিল্লি এবং মুম্বইয়ের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলো থেকে ছবিটি অসাধারণ সাড়া পাচ্ছে। এই অঞ্চলগুলিতে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং এখান থেকেই ছবিটির আয়ের বড় অংশ আসছে। তাঁর মতে, এই দীর্ঘ সপ্তাহান্তে ছবিটি তার বর্তমান গতি বজায় রাখতে পারলে সোমবারের মধ্যেই ১৫০ কোটি টাকার গণ্ডি অতিক্রম করা খুবই সম্ভব।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও একই ধরনের আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছেন, দর্শকদের প্রশংসাসূচক প্রতিক্রিয়ার জোরে ছবিটির আয় আরও বাড়বে। পাশাপাশি তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, প্রজাতন্ত্র দিবসের ছুটির দিনটি এই দীর্ঘ সপ্তাহান্তের মধ্যে সবচেয়ে বেশি আয় এনে দিতে পারে।

আরও পড়ুন: সুরে সুরে ইতিহাস গড়লেন কলকাতার কন্যা অলকা ইয়াগনিক! পদ্মভূষণে সম্মানিত হয়ে ধন্যবাদ জানালেন শ্রোতাদের

বর্তমানে ‘বর্ডার ২’-কে তুলনা করা হচ্ছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর সঙ্গে, যা ২০২৫ সালের সবচেয়ে বড় হিট এবং সর্বকালের সর্বোচ্চ আয়কারী একক ভাষার হিন্দি চলচ্চিত্র হিসেবে পরিচিত। ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ৬০ কোটি টাকা আয় করেছিল। সেই রেকর্ডের দিকে তাকিয়ে অনেকেই মনে করছেন, ‘বর্ডার ২’ একই রকম ঐতিহাসিক সাফল্যের পথে এগোচ্ছে।

আরও পড়ুন: ‘অনেক ঠকেছি, তবু মানুষের উপর বিশ্বাস হারাতে পারি না’, ব্যক্তিত্বেও উজ্জ্বল বুম্বাদা!

‘বর্ডার ২’ পরিচালনা করেছেন অনুরাগ সিং। এটি জে. পি. দত্ত পরিচালিত ১৯৯৭ সালের কালজয়ী ব্লকবাস্টার ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল। প্রথম ছবিটির আবেগ, দেশপ্রেম ও সাহসিকতার উত্তরাধিকার বহন করেই ‘বর্ডার ২’ নতুন প্রজন্মের দর্শকদের সামনে হাজির হয়েছে। সব মিলিয়ে বলা যায়, ভালো গল্প, অসাধারণ অভিনয় এবং জাতীয়তাবোধের সঙ্গে সংযুক্ত বিষয়বস্তু এই তিনের মেলবন্ধনেই ‘বর্ডার ২’ বক্স অফিসে একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠছে।

bollywood entertainment Entertainment News Entertainment News Today Bollywood Actor Border 2 Border 2 Box Office Collection