/indian-express-bangla/media/media_files/2026/01/25/border-2-diljit-dosanjh-2026-01-25-11-48-06.jpg)
কী বলছেন দিলজিত?
বহুল প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ অবশেষে এই শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবং মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের নজির গড়েছে। সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠি অভিনীত এই ছবিটি উদ্বোধনী দিনেই প্রায় ৩২ কোটি টাকা আয় করে সকলকে চমকে দিয়েছে। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম দিনের আয়কেও ছাপিয়ে গিয়েছে এই পরিসংখ্যান। ফলে ২০২৬ সালের হিন্দি সিনে জগতে এটি এক শক্তিশালী সূচনা করেছে বলেই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।
পরিচালক অনুরাগ সিংয়ের দক্ষ পরিচালনা এবং প্রযোজক জে.পি. দত্ত ও ভূষণ কুমারের যৌথ উদ্যোগে তৈরি এই ছবিটি, দেশপ্রেম, আবেগ ও অ্যাকশনের এক অনবদ্য মিশ্রণ উপস্থাপন করেছে। সানি দেওল, তাঁর চিরাচরিত শক্তিশালী উপস্থিতি দিয়ে আবারও দর্শকের হৃদয় জয় করেছেন। পাশাপাশি বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠির অভিনয়ও প্রশংসিত হচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে কথোপকথনে দিলজিৎ দোসাঞ্জ শেয়ার করেছেন একটি আবেগঘন স্মৃতি। তিনি জানান, ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘বর্ডার’ ছবিটি তখন আর্থিক কারণে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি। দিলজিৎ বলেন, "ছোটবেলায় আমার পরিবার আর্থিকভাবে স্বচ্ছল ছিল না, তাই সিনেমা দেখার সুযোগ পাওয়া ছিল একপ্রকার বিলাসিতা। অথচ সেই ছবিতেই একদিন অভিনয় করার সুযোগ পাব, তা আমি কোনোদিন কল্পনাও করিনি।
Palash Muchchal: স্মৃতি মান্ধানা সংযোগে বিতর্ক, আইনি পথে হাঁটলেন পলাশ মুছল, কোটি টাকার...
এই সিক্যুয়ালে দিলজিৎ অভিনয় করছেন, বীর ভারতীয় সেনা ফ্লাইং অফিসার, নির্মল জিৎ সিং শেখন-এর চরিত্রে। তিনি বলেন, "এই চরিত্রটি তাঁর জীবনের অন্যতম গর্বের কাজ এবং দর্শকদের শেখনের জীবনকাহিনি জানার আহ্বান জানান।"
উল্লেখ্য, ছবিটি মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছিল। পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারির প্রেক্ষাপটে, দিলজিতের অন্য একটি ছবি ঘিরে প্রশ্ন ওঠে। তখন গুঞ্জন ছড়ায় যে ‘বর্ডার ২’ থেকে তাঁকে বাদ দেওয়া হতে পারে। তবে প্রযোজক ভূষণ কুমার স্পষ্টভাবে জানিয়ে দেন, দিলজিৎ এই ছবির অবিচ্ছেদ্য অংশ এবং থাকবেন-ই। শেষ পর্যন্ত সমস্ত বিতর্ক পেরিয়ে ‘বর্ডার ২’ এখন বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us