/indian-express-bangla/media/media_files/2026/01/19/border-2026-01-19-12-00-09.jpg)
‘বর্ডার ২’ মুক্তির আগে ফের আলোচনায় 'বর্ডার'
দেশপ্রেম, সাহস আর আত্মত্যাগের গল্প আবার ফিরছে বড়পর্দায়। বহু প্রতীক্ষিত ‘বর্ডার ২’ (Border 2) মুক্তির আগে ফের আলোচনায় জে পি দত্তের কালজয়ী ছবি ‘বর্ডার’। অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি ও দিলজিৎ দোসাঞ্জকে।
তবে ‘বর্ডার ২’ দেখার আগে চাইলে দর্শকরা ঝালিয়ে নিতে পারেন জে পি দত্তের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর স্মৃতি। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি এখনও অনলাইনে দেখা যায়। অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবিটি স্ট্রিম করা যাচ্ছে। পাশাপাশি এটি ইউটিউবেও দেখা যাবে। প্রায় ১২ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে বিশ্বজুড়ে আয় করেছিল আনুমানিক ৬৫ থেকে ৬৭ কোটি টাকা। মুক্তির বছরে ছবিটি ছিল অন্যতম সফল।
আরও পড়ুন: খুশিতে ভাসছেন তারকা দম্পতি, রাজকুমার-পত্রলেখার ঘরে পার্বতীর আগমন
জে পি দত্ত পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন সানি দেওল, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, জ্যাকশ্রফ, সুধেশ বেরি ও পুনীত ইস্সার। ‘বর্ডার’-এর সিক্যুয়েল হিসেবে আসছে ‘বর্ডার ২’, যেখানে আবারও যুদ্ধের পটভূমিতে তুলে ধরা হবে ভারতীয় সেনাদের বীরত্বগাথা। ছবিতে সানি দেওলের সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টি। মহিলা মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোনম বাজওয়া, মোনা সিং, মেধা রানা ও আন্যা সিং।
আরও পড়ুন: 'ভাবিজি ঘর পর হ্যায়?', এবার উত্তর মিলবে সিনেমা হলে
এই ছবিটিও ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে মুক্তি পাওয়ায় ছবিটিকে ঘিরে দেশাত্মবোধের আবেগ আরও তীব্র হবে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা। সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর বীর জওয়ানদের সাহসিকতার নানা গল্পই ফুটে উঠবে ‘বর্ডার ২’-এর পর্দায়। বহু প্রতীক্ষিত ‘বর্ডার ২’ মুক্তি পাচ্ছে ২৩ জানুয়ারি ২০২৬।
আরও পড়ুন: বিচ্ছেদের পরও ধানুশ-ঐশ্বর্যর বন্ধুত্ব অটুট! একসাথে সন্তানের পাশে, গর্বিত বাবা-মা!
সানি দেওল, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি ও অক্ষয় খান্নার শক্তিশালী অভিনয় দর্শকের মনে গভীর প্রভাব ফেলে। জে পি দত্তের বাস্তবধর্মী নির্মাণ, আবেগঘন সংলাপ ও সঙ্গীত ছবিটিকে কালজয়ী করে তুলেছে। সীমিত বাজেটেও বিশাল স্কেলের যুদ্ধদৃশ্য উপস্থাপন তাঁর দক্ষতার প্রমাণ। ‘বর্ডার’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি সৈনিকদের বীরত্ব ও দেশের প্রতি অটল ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us