/indian-express-bangla/media/media_files/2026/01/14/bts-2026-01-14-14-15-20.jpg)
নেই ভারতের নাম...
কয়েক মাস ধরে টানা জল্পনার পর, অবশেষে বিটিএস ঘোষণা করল, তাদের বহু প্রতীক্ষিত বিশ্বপর্যায়ের প্রত্যাবর্তন সফর। কে-পপের বিশ্বখ্যাত সেপ্টেট, ২০২৬-২০২৭ সালের জন্য প্রকাশ করল এক বছরেরও বেশি সময় ধরে চলা বিশাল গ্লোবাল ট্যুরের সময়সূচি। এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় সফর শুরু হয়ে ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে ৭০টিরও বেশি কনসার্ট।
তবে এবারও ভারত নেই তালিকায়- এতেই হতাশ ভারতের বিটিএস আর্মি। গত মাসেই ভি উইভার্স চ্যাটে এক ভারতীয় ভক্তকে “নমস্তে ইন্ডিয়ান আর্মি, আগামী বছর দেখা হবে” বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই মন্তব্যই ভক্তদের মধ্যে আশার সঞ্চার করেছিল যে ২০২৬ সালে হয়তো ভারতে প্রথমবারের মতো বিটিএস আসবে।
তাছাড়া HYBE গত কয়েক বছরে ভারতে কার্যক্রম শুরু করে এবং BookMyShow Live-এর সঙ্গে পার্টনারশিপে মুম্বাইয়ে জংকুকের “Golden: The Moments” প্রদর্শনী আনে, যা ভারতীয় ভক্তদের কাছে ছিল বড় প্রাপ্তি। সেই সময় BookMyShow-এর COO অনিল শর্মা বলেছিলেন, “বিটিএসকে ভারতে আনতে সময় লাগবে, তবে এই সহযোগিতা দিগন্ত খুলে দিচ্ছে।”
Dev: তরুণীদের চোখের জলে ভিজল বর্ধমানের মঞ্চ, দেব বললেন, ‘পুরোনো সম্পর্ক ছিল’
ফলে ভারতীয় ভক্তরা ভাবছিলেন, হয়তো বিটিএসের আসন্ন ট্যুরে ভারত যুক্ত হবে। কিন্তু আপাতত প্রকাশিত কনসার্ট ক্যালেন্ডারে ভারতের নাম নেই। অবশ্য HYBE জানিয়েছে, এখনও পূর্ণ তালিকা প্রকাশ সম্পূর্ণ হয়নি। ২০২৭ সালের জন্য আরও শহর যোগ করা হবে, বিশেষ করে জাপান ও মধ্যপ্রাচ্যের নতুন তারিখ। তাই ভারত ভবিষ্যতে যুক্ত হতে পারে- এমন আশা আর্মির মধ্যে এখনো রয়েছে।
তবে যারা আন্তর্জাতিক ভ্রমণ করতে পারবেন, তাদের জন্য বিটিএসের অ্যারেনা ও স্টেডিয়াম কনসার্টে অংশ নেওয়ার প্রচুর সুযোগ রয়েছে। চার বছরের বিরতির পর এই প্রথম গ্রুপটি আবার একত্রে পারফর্ম করতে চলেছে। কনসার্ট শুরু হবে ৯ এপ্রিল ২০২৬, দক্ষিণ কোরিয়ার গোয়াং শহরে। এরপর টোকিও, টাম্পা, টেক্সাস, মেক্সিকো সিটি, লাস ভেগাস, মাদ্রিদ, লন্ডন, প্যারিস, নিউ জার্সি, টরন্টো, লস অ্যাঞ্জেলেসসহ মোট ৩৪টি শহর জুড়ে বিস্তৃত হবে এই সফর।
'বাপ কা মাল হ্যায়', আরডি বর্মণ কি সত্যিই বাবার সুর নকল করতেন?
এশিয়া লেগে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও ফিলিপাইনের মতো দেশে কনসার্টের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের মার্চে ম্যানিলায় এই সফরের শেষ স্টেজ অনুষ্ঠিত হবে।
৭৯টি শো নিয়ে এটি বিটিএসের ক্যারিয়ারের সবচেয়ে বড় একক বিশ্ব সফর হতে চলেছে। ভক্তদের উচ্ছ্বাস এখন চরমে এবং প্রতিটি কনসার্টই রেকর্ড ভিউয়ারশিপ ছুঁই ছুঁই করবে বলে অনুমান ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের। আপাতত ভারতীয় ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে—পরবর্তী ঘোষণা হয়তো সুখবর বয়ে আনবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us