সাই-ফাই দুনিয়ার কিংবদন্তি গিল জেরার্ডের মৃত্যু, শোকস্তব্ধ ভক্তরা

১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন গিল জেরার্ড। ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও ছোট চরিত্রে অভিনয় করেন। বাক রজার্স তাঁকে এনে দেয় বড় পরিচিতি। সিরিজটি মোট দুই সিজন ও ৩২টি পর্ব সম্প্রচারিত হয়।

১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন গিল জেরার্ড। ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও ছোট চরিত্রে অভিনয় করেন। বাক রজার্স তাঁকে এনে দেয় বড় পরিচিতি। সিরিজটি মোট দুই সিজন ও ৩২টি পর্ব সম্প্রচারিত হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
gilgerpassaway-1766026722295_d

চলে গেলেন অভিনেতা...

প্রবীণ আমেরিকান অভিনেতা গিল জেরার্ড আর নেই। ১৯৭৯ সালের জনপ্রিয় ও কাল্ট সাই-ফাই টেলিভিশন সিরিজ বাক রজার্স ইন দ্য টুয়েন্টি-ফিফথ সেঞ্চুরি-তে, ক্যাপ্টেন উইলিয়াম “বাক” রজার্স চরিত্রে তাঁর আইকনিক অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ৮২ বছর বয়সে ক্যান্সারের একটি বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক রূপের সঙ্গে, স্বল্প লড়াইয়ের পর তাঁর মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জ্যানেট।

Advertisment

ফেসবুকে একটি আবেগঘন পোস্টে জ্যানেট লেখেন, "আজ সকালে গিল-আমার আত্মার সঙ্গী, ক্যান্সারের সঙ্গে তার লড়াইয়ে হেরে গেল। আমরা যখন বুঝতে পারলাম যে, কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে, তখন থেকে তার মৃত্যু পর্যন্ত, মাত্র কয়েক দিনের ব্যবধান ছিল। আমি যতগুলো বছরই তাঁর সঙ্গে কাটানোর সুযোগ পেতাম না কেন, তা কখনও যথেষ্ট হত না। আপনার জীবনের প্রিয় মানুষদের শক্ত করে ধরে রাখুন এবং তাদের গভীরভাবে ভালোবাসুন।"

Nachiketa Chakraborty: 'ভুল করে আবার বেঁচে গেলাম', মৃত্যুমুখ থেকে ফিরতেই নচিকেতার পোস্ট ঘিরে তোলপাড়

গিল জেরার্ডের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টেও জ্যানেট একটি বার্তা শেয়ার করেছেন, যা প্রয়াত অভিনেতা নিজেই ভক্তদের উদ্দেশে রেখে গিয়েছিলেন। সেই বার্তায় গিল লেখেন, “আমার জীবন ছিল এক অসাধারণ যাত্রা। যে সুযোগগুলো পেয়েছি, যাদের সঙ্গে পরিচিত হয়েছি এবং যে ভালোবাসা দিয়েছি ও পেয়েছি- সব মিলিয়ে এই গ্রহে আমার ৮২ বছর ছিল পরিপূর্ণ। আরকানসাস থেকে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস হয়ে শেষ পর্যন্ত উত্তর জর্জিয়ায় আমার বাড়ি- এই যাত্রা ছিল দুর্দান্ত। এমন কোনও কিছুর পেছনে সময় নষ্ট করবেন না যা আপনাকে আনন্দ বা ভালোবাসা দেয় না। মহাবিশ্বের কোথাও আবার দেখা হবে।”

Priyanka Chopra Jonas: 'আমার আসল ভালবাসা তুমিই', প্রিয়াঙ্কাকে সামনে পেয়েই কপিলের এহেন মন্তব্যের কারণ?

১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন গিল জেরার্ড। ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও ছোট চরিত্রে অভিনয় করেন। বাক রজার্স তাঁকে এনে দেয় বড় পরিচিতি। সিরিজটি মোট দুই সিজন ও ৩২টি পর্ব সম্প্রচারিত হয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সাইডকিকস, ডেজ অফ আওয়ার লাইভস, নাইটিঙ্গেলস, ই.এ.আর.টি.এইচ ফোর্স এবং সাম্প্রতিক সময়ের দ্য নাইস গাইস ও ব্লাড ফেয়ার। তাঁর প্রয়াণে বিনোদন জগৎ হারাল এক স্মরণীয় তারকাকে।

Entertainment News Today actor death news