Federation-Bengali Cinema: প্রযোজকদের বৈঠকে নতুন নিয়মে ক্ষোভ- বাংলা ছবির ভবিষ্যৎ কি আরও সংকটে?

বাংলার বুকে কি সবসময় বিগ বাজেট ছবি-ই হয়? খেয়াল করলে দেখা যাবে, শেষ কিছু সময়ে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কিংবা ডিপ ফ্রিজের মত ছবি দারুন প্রশংসা পেয়েছে।

বাংলার বুকে কি সবসময় বিগ বাজেট ছবি-ই হয়? খেয়াল করলে দেখা যাবে, শেষ কিছু সময়ে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কিংবা ডিপ ফ্রিজের মত ছবি দারুন প্রশংসা পেয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
fd

নতুন নিয়মে ক্ষোভের ঝড়...

Federation-Bengali Cinema: বাংলা সিনেমার পাশে দাঁড়ান - এই একটাই কথা দীর্ঘদিন ধরে শোনা গিয়েছে, বাংলার আনাচে কানাচে। নানা সময় তারকারা এই একই কথা বলেছেন। একসময় যে বাংলা ছবি আন্তর্জাতিক স্তরে অনেক সম্মান এনে দিয়েছে, সেই বাংলা ছবির ক্ষেত্রে এখন যেভাবে তাঁকে বেড়াজালে বেঁধে ফেলা হচ্ছে, তাতে করে সংশয় যেন আরও জোরাল হয়ে উঠছে সিনেপ্রেমীদের কাছে।  

Advertisment

বাংলার বুকে কি সবসময় বিগ বাজেট ছবি-ই হয়? খেয়াল করলে দেখা যাবে, শেষ কিছু সময়ে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কিংবা ডিপ ফ্রিজের মত ছবি দারুন প্রশংসা পেয়েছে। এবং, বেশ বড় কিছু বাজেটের বাংলা ছবি আশানুরূপ ফল করতে পারেনি। শেষ কিছু সময় ধরে ফেডারেশনের যে মিটিং হচ্ছে, তাতে নানা কিছু শোনা যাচ্ছে।

Bigg Boss-Gaurav Khanna: 'আমি স্ত্রীর সিদ্ধান্তকে', সন্তান আবেগে বিগ-বস শেষের আগে চোখে জল গৌরবের

Advertisment

প্রথমে জানা গিয়েছিল, বাংলা ছবি যদি হিন্দি ছবির সঙ্গে রিলিজ করে, তবে প্রতিটি বাংলা ছবিকে হলে প্রাইম টাইম দিতেই হবে। এরপর জানা গেল, নির্দিষ্ট সময়ে যদি একই প্রযোজনা সংস্থার তরফে দুটি ছবি রিলিজ করার প্লানিং থাকে, সেই জায়গায় একটি ছবি আনা হবে। যে কারণেই ডিসেম্বর মাসে রিলিজ করতে চলেছে, লহ গৌরাঙ্গের নাম রে। যেখানে রিলিজ করার কথা ছিল, কাকাবাবুর বিজয় নগরের হীরে-ও। তবে, শেষ মিটিং- যেখানে উপস্থিত ছিলেন টলিপাড়ার বড় প্রযোজকরা, সেই মিটিং-এ এমন একটি বিষয় আলোচনা হয়েছে। 

Ranveer Singh controversy: চামুণ্ডি দেবীকে অপমানের অভিযোগ, বিরাট গ্যাঁড়াকলে রণবীর

যে বাংলা ছবির বাজেট ২ কোটি টাকার কম, সেটি প্রাইম টাইমে হল পাবে না। অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যে- সেসময় হল পাবে না সেই ছবি। এবং এই সিদ্ধান্তে উঠছে বহু প্রশ্ন। সেই আলোচনায় উপস্থিত ছিলেন দেব থেকে নিসপাল সিং। কিন্তু, ইন্ডাস্ট্রির স্বল্প বাজেটের প্রযোজকদের সেখানে দেখা যায়নি। ফলে, এমন প্রশ্ন-ও উঠছে, এই কাণ্ডের ফলে, বাংলা ছবি-ই পিছিয়ে গেল। নির্দিষ্ট বাংলা ছবিকে আটকে দেওয়া হল। কম বাজেটে যে ভাল ছবি তৈরি হয়, এমনটাই দাবি বেশিরভাগের। 

প্রসঙ্গে, আসন্ন বড়দিনের রিলিজের মধ্যে তিনটি ছবি বেশ চর্চায়। প্রজাপতি ২, লহ গৌরাঙ্গের নাম রে তাঁর মধ্যে অন্যতম।    

tollywood Cine Federation Entertainment News Today