/indian-express-bangla/media/media_files/2025/12/17/dheer-2025-12-17-11-42-11.jpg)
ধীরের কুকিজ কারসাজি
/indian-express-bangla/media/media_files/2025/12/17/a1-2025-12-17-11-35-58.jpg)
ছোট্ট ধীর এখন ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তাঁর দুষ্টু মিষ্টি কীর্তির ঝলক মাঝে মধ্যেই তাঁর বাবা মায়ের দৌলতে দেখা যায়। আর এবার তো মায়ের সঙ্গে ছোট্ট বেকার হয়ে উঠেছে সে।
/indian-express-bangla/media/media_files/2025/12/17/a2-2025-12-17-11-37-15.jpg)
যদিও বা গৌরব এবং রিধিমা তাঁদের ছেলেকে একেবারেই পারিবারিকভাবে বড় করে তুলছেন। দিন কয়েক আগের দার্জিলিং-এ তোলা বেশ কিছু ছবি সেই গল্পই যেন বলেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/12/17/a3-2025-12-17-11-37-38.jpg)
বিশেষ করে, ফেলুদার সঙ্গে তোলা একটি ছবি যেন আরও নজর কেড়েছিল। সব্যসাচী মশাইয়ের কোলে ছোট্ট ধীর, এই দৃশ্যে মন মজেছিল অনেকের। আর আজ সে ছোট্ট বেকার।
/indian-express-bangla/media/media_files/2025/12/17/a4-2025-12-17-11-38-03.jpg)
রিধিমা সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ধীরের পরনে শেফ এপ্রন। কুকিজের বেকিং এর সঙ্গে সঙ্গে খুদের ছবি তোলার স্টাইলে মন গলতে বাধ্য। রিধিমা সেই ছবি শেয়ার করে, সময় ধরে এই বিশেষ দিনগুলিতে মায়ের সঙ্গে বেকিং-র অভিজ্ঞতা শেয়ার করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/17/a5-2025-12-17-11-38-26.jpg)
তিনি লিখছেন, ক্রিসমাস - কুকিজ, অগোছালো কাউন্টার আর একরাশ মিষ্টি স্মৃতিতে ভরা এক সুন্দর ঐতিহ্য। শৈশবে মায়ের সঙ্গে কুকিজ বেক করেই বড় হয়েছি। হাসি, গল্প, ময়দায় ভেজা আঙুল আর ছোট ছোট আনন্দে তৈরি হওয়া স্মৃতি, আজও আমাকে ঘিরে থাকে। তখন বুঝিনি, এই সাধারণ মুহূর্তগুলোই একদিন এত মূল্যবান হয়ে উঠবে।
/indian-express-bangla/media/media_files/2025/12/17/a6-2025-12-17-11-38-49.jpg)
তাঁর কথায়, আজ সেই একই ঐতিহ্য আমি ভাগ করে নিচ্ছি আমার ছোট্ট সন্তানের সঙ্গে। ধীরকে প্রতিটি কুকির ওপর চিনি আর আনন্দ ছিটিয়ে দিতে দেখে মনে হয়, আমার হৃদয় যেন সম্পূর্ণ এক বৃত্তে এসে থেমেছে। তার চোখের উচ্ছ্বাস, ছোট ছোট হাতে কুকিজ সাজানোর আনন্দ- সব মিলিয়ে এই মুহূর্তগুলো অমূল্য।
/indian-express-bangla/media/media_files/2025/12/17/a6-2025-12-17-11-39-13.jpg)
কিছু ঐতিহ্য শুধু টিকে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে তারা আরও গভীর হয়, আরও ভালোবাসায় ভরে ওঠে। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে সেই উষ্ণতা, যা কখনও ফুরোয় না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us