/indian-express-bangla/media/media_files/2025/11/25/cats-2025-11-25-15-27-41.jpg)
Celina Jaitly Husband-Domestic Violence: ৪৪৩ দিন পরও ভাইয়ের কোনও খোঁজ পাননি অভিনেত্রী সেলিনা জেটলি। অভিনেত্রীর অভিযোগ, সংযুক্ত আরব আমিরশাহিতে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে তাঁকে। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ভাইয়ের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি, দিল্লি হাই কোর্টের দ্বারস্থও হয়েছেন সেলিনা। এর মাঝেই মহাবিপদ। বাড়িতেই চরম মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার অভিনেত্রী। অভিযোগের আঙুল স্বামীর দিকে। হ্যাঁ, অস্ট্রিয়ান স্বামী পিটার হ্যাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে স্থানীয় আদালতের দ্বারস্থ হয়েছেন।
মুম্বই আদালতে মামলা করে স্বামীর থেকে ৫০ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন সেলিনা। সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ টাকার দাবিও করেছেন। মঙ্গলবার বিচারিক ম্যাজিস্ট্রেট এস. সি. টাড্য়ের আদালতে এই আবেদনের শুনানি হয়। সেলিনার স্বামীকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। পরবর্তী শুনানির দিন আগামী ১২ ডিসেম্বর। ৪৭ বছর বয়সি এই অভিনেত্রী দাবি করেছেন, স্বামীর শারীরিক, মানসিক, যৌন এবং মৌখিক নির্যাতনের কারণে তিনি অস্ট্রিয়ায় নিজের বাড়ি ছেড়ে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন 'জুবিনকে খুন করা হয়েছে', বিধানসভায় বক্তব্য পেশ করার মাঝে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
সেলিনার অভিযোগ, 'মানুষ হিসাবে অত্যন্ত খারাপ মানুষ। এতটাই স্বার্থপর যে নিজেরটা ছাড়া কিছু বোঝে না। সবসময় মাথা গরম আর মদে আসক্ত।' আরও বলেছেন, 'আমাকে সবসময় বলত আমি নাকি ওঁর পরিচারিকার মতো দেখতে। এ ছাড়া গায়ে হাত তোলা, গালিগালাজ ছিল নিত্যসঙ্গী।' আবেদনে আরও বলা হয়েছে, সেলিনার স্বামী গত আগস্টে অস্ট্রিয়ার একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করেছেন।
২০১০ সালের সেপ্টেম্বরে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পর হ্যাগ তাঁকে কাজ করতে বারণ করেছিলেন। দায়ের করা অভিযোগে উল্লেখ রয়েছে, সন্তানদের কাছে রাখতে দেখনি সেলিনার স্বামী। তিন সন্তানের কাছে যাওয়ার অধিকার চেয়েছেন, যাঁরা বর্তমানে ওদের বাবার সঙ্গে অস্ট্রিয়ায় রয়েছে।
আরও পড়ুন ধরমের চলে যাওয়ার পর আর কখনও নিজের জন্মদিন উদযাপন করার ইচ্ছে হবে না: শর্মিলা ঠাকুর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us