/indian-express-bangla/media/media_files/2025/11/26/celina-jaitly-peter-haag-2025-11-26-10-04-58.jpg)
কী কী অভিযোগ করলেন সেলিনা?
অভিনেত্রী সেলিনা জেটলি বর্তমানে, তাঁর স্বামী পিটার হাগের সঙ্গে তীব্র ও জটিল বিবাহবিচ্ছেদের লড়াইয়ের মধ্যে রয়েছেন। ২০১১ সালে বিয়ের পর, তিনি অস্ট্রিয়ায় চলে গেলেও, ২০২4 সালে দীর্ঘ বৈবাহিক নির্যাতনের অভিযোগ তুলে ভারতে ফিরে আসেন। তাঁদের তিন সন্তান- উইনস্টন, বিরাজ ও আর্থার, বর্তমানে পিটার হাগের কাছে অস্ট্রিয়ায় রয়েছে। সেলিনার দাবি, অস্ট্রিয়ান পারিবারিক আদালত কর্তৃক যৌথ হেফাজতের নির্দেশ থাকা সত্ত্বেও, তাঁকে সন্তানদের সঙ্গে যোগাযোগ বা দেখা করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সেলিনা লিখেছেন, অস্ট্রিয়ায় তিনি তাঁর সম্মান, সন্তানদের সুরক্ষা এবং ভাইয়ের মর্যাদা রক্ষার জন্য, অপমানজনক পরিস্থিতি সহ্য করতে বাধ্য হন। ১১ অক্টোবর ২০২৫ ভোরে প্রতিবেশীদের সহায়তায় তিনি দেশ ছাড়েন। এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভারতে ফিরে আসেন। দেশে ফিরে তাঁর নিজের কেনা বাড়িতে প্রবেশের জন্যও আইনের দ্বারস্থ হতে হয়, কারণ তাঁর স্বামী ঐ সম্পত্তির মালিকানা দাবি করেছিলেন।
অভিনেত্রীর অভিযোগ, তিনি নিখুঁত মা হিসেবে সন্তানদের লালনপালন করলেও তাঁর স্বামী বারবার তাঁদের সঙ্গে তাঁর যোগাযোগে বাধা সৃষ্টি করেছেন। এমনকি সন্তানদের তাঁর বিরুদ্ধে বিচ্ছিন্নতা তৈরি করতে, মগজ ধোলাই করার অভিযোগও করেন তিনি। সেলিনা আরও জানান, বিবাহবিচ্ছেদ সৌহার্দ্যপূর্ণভাবে মেটানোর চেষ্টা করলেও, তাঁকে অযৌক্তিক শর্ত মানতে বাধ্য করা হয়। বিবাহপূর্ব তাঁর সম্পত্তি এবং স্বাধীনতা হারানোর ভয়ও তৈরি করা হয়েছিল।
তিনি দাবি করেন, তাঁকে বলা হয়েছিল সন্তানদের যৌথ হেফাজত বজায় রাখতে চাইলে অস্ট্রিয়ার ছোট গ্রামে সাফাইকর্মী বা সুপারমার্কেটে চাকরি করতে হবে। তাঁর মতে, এটি তাঁর পেশাগত সাফল্য, মর্যাদা ও ব্যক্তিগত স্বাধীনতাকে অপমানিত করার সমান।
Amal Chowdhury: নিভৃত প্রস্থান, সংক্রান্তিতেই শেষ নিঃশ্বাস ফেললেন ‘মহিষাসুর’ অমলবাবু
নিয়মতান্ত্রিক নিপীড়ন, আর্থিক জবরদস্তি এবং বিচার প্রক্রিয়ার ভারসাম্যহীনতার কারণে তিনি সন্তানদের কাছে পৌঁছানোর অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন সেলিনা। তাঁর দাবি, ২০২৪ সালে তাঁর নিজের আয়ের অংশও বন্ধ করে দেওয়া হয়, যার ফলে তিনি ভাইয়ের আইনি সহায়তার জন্য বিদেশ যেতে পারেননি।
গত বছর সেলিনা অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন। ডিসেম্বর মাসে দু’জনেই আন্ধেরি আদালতে হাজির হন। অভিনেত্রী তাঁদের তিন সন্তানের হেফাজত দাবি করেন এবং স্বামীর বিরুদ্ধে আর্থিক আত্মসাৎ ও তাঁর আর্থিক স্বাধীনতা লুণ্ঠনের অভিযোগ আনেন। সেলিনার বক্তব্য—তিনি সন্তানদের জন্য লড়াই চালিয়ে যাবেন এবং বৈবাহিক নিপীড়নের মুখেও নীরব হবেন না।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us