Celina Jaitly: বাড়ির পরিচারিকার সঙ্গে তুলনা, সন্তান প্রসবের পরপরই মারাত্মক নির্যাতন! স্বামীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন সেলিনা

Celina Jaitly: পিটার হাগ, ইতিমধ্যেই অস্ট্রিয়ায় বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। সেলিনা জেটলি পাল্টা দাবি হিসেবে প্রতি মাসে ১০ লক্ষ টাকা রক্ষণাবেক্ষণ, এবং দীর্ঘদিনের উপার্জন-হানি...

Celina Jaitly: পিটার হাগ, ইতিমধ্যেই অস্ট্রিয়ায় বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। সেলিনা জেটলি পাল্টা দাবি হিসেবে প্রতি মাসে ১০ লক্ষ টাকা রক্ষণাবেক্ষণ, এবং দীর্ঘদিনের উপার্জন-হানি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Celina-Jaitly-Peter-Haag

কী কী অভিযোগ করলেন সেলিনা?

Celina Jaitly Filed domestic violence: অভিনেত্রী সেলিনা জেটলি তার স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা আইন, ২০০৫-এর অধীনে গুরুতর অভিযোগ দায়ের করেছেন। আইন সংস্থা করণজাওয়ালা অ্যান্ড কোং-এর মাধ্যমে আদালতে জমা দেওয়া পিটিশনে তিনি দাবি করেছেন, যে দীর্ঘদিন ধরে তিনি মানসিক, শারীরিক, যৌন এবং মৌখিক নির্যাতনের শিকার ছিলেন। শুধু তাই নয়, সেলিনা আরও উল্লেখ করেন যে তিনি বর্ণবাদী বৈষম্য সহ্য করেছেন। পিটার নাকি প্রায়শই তাকে “পরিচারিকা” বা তার গৃহপরিচারিকার মতো দেখায় বলে অপমান করতেন।

Advertisment

পিটিশনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ হলো, সন্তান জন্মের মাত্র তিন সপ্তাহ পর ঘটে যাওয়া এক নির্মম ঘটনা। সেই সময় সিজারিয়ানের সেলাই সঠিকভাবে শুকায়নি এবং তিনি কষ্ট করে হাঁটছিলেন। তিনি স্বামীকে অনুরোধ করেছিলেন, পিতৃত্বকালীন ছুটি কয়েকদিন বাড়িয়ে তাকে নবজাতকদের দেখাশোনায় সাহায্য করতে। কিন্তু পিটার নাকি ক্ষিপ্ত হয়ে সেলিনাকে "অকৃতজ্ঞ" বলে গালাগাল করেন এবং তার কব্জি ধরে টেনে অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেন। বুকের দুধ খাওয়ানোর পোশাকে তিনি হলওয়েতে অসহায়ভাবে দাঁড়িয়ে ছিলেন, পরে এক প্রতিবেশী তাকে উদ্ধার করেন।

সুচিত্রার সৌন্দর্যে বিমোহিত, মহানায়িকার সঙ্গে কোথায় কোথায় ঘুরতেন ধর্মেন্দ্র?

Advertisment

অভিযোগে আরও বলা হয়, পিটার বারবার চাপ দিতেন যাতে সেলিনা তার মুম্বাইয়ের বাড়িটি তার নামে করে দেন। এই চাপটি এসেছিল একটি অত্যন্ত সংবেদনশীল সময়ে। ২০১৭ সালে হৃদরোগে তাদের ছেলে সামশেরার মৃত্যু, তারপর অল্প সময়ের ব্যবধানে বাবা-মাকে হারানো, গভীর হতাশায় ভুগতে থাকেন সেলিনা। এই পরিস্থিতিতে নির্যাতন অসহনীয় হয়ে উঠলে সেলিনা বাধ্য হন, মধ্যরাতে অস্ট্রিয়ার বাড়ি ছেড়ে ভারতে ফিরে আসতে। তিনি বলেন যে, ফিরে আসার পর পিটার সন্তানদের কাছে তার প্রবেশাধিকারও বন্ধ করে দেন এবং বাড়ি হস্তান্তরের আইনি নোটিশ জানার পর আরও কঠোর আচরণ শুরু করেন।

এদিকে পিটার হাগ, ইতিমধ্যেই অস্ট্রিয়ায় বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। সেলিনা জেটলি পাল্টা দাবি হিসেবে প্রতি মাসে ১০ লক্ষ টাকা রক্ষণাবেক্ষণ, এবং দীর্ঘদিনের উপার্জন-হানি ও ক্ষতির জন্য ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। বিচারাধীন মামলা হওয়ায় এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

রক্ষণশীল পরিবারের চাপে সব শেষ! পরপর মৃত্যু, দাম্পত্যে ভাঙন! কত কী যে সহ্য করলেন অভিনেত্রী..

২০১১ সালে মুম্বাইয়ে ব্যক্তিগত অনুষ্ঠানে পিটারকে বিয়ে করেন সেলিনা। দম্পতির তিন সন্তান- যমজ ভিরাজ ও উইনস্টন (২০১২) এবং আর্থার (২০১৭)। সেলিনা ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’, ‘জনশিন’, ‘আপনা স্বপ্না মানি মানি’ সহ একাধিক জনপ্রিয় ছবির অভিনেত্রী হিসেবে পরিচিত।

Entertainment News Entertainment News Today Celina Jaitly