/indian-express-bangla/media/media_files/2026/02/16/chandan-sen-2026-02-16-16-08-53.jpg)
'আমার সঞ্চয় বলতে প্রায় কিছুই নেই...'
বাংলা থিয়েটার জগতের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম মুখ চন্দন সেন (Chandan Sen)। মঞ্চাভিনয়ে তাঁর শক্তিশালী উপস্থিতি, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি এবং চরিত্রের গভীরে প্রবেশ করার দক্ষতা বহু দর্শকের মন জয় করেছে দীর্ঘদিন ধরেই। বাণিজ্যিক তারকাখ্যাতির ঝলকানি থেকে খানিকটা দূরে থেকেও তিনি নিজস্ব অভিনয়দক্ষতা ও সাংস্কৃতিক দায়বদ্ধতার মাধ্যমে গড়ে তুলেছেন আলাদা মর্যাদা। গুণী অভিনেতা হওয়ার পাশাপাশি ব্যক্তি চন্দন সেনও মানবিকতা ও সরল জীবনদর্শনের জন্য শিল্পীমহলে বিশেষভাবে শ্রদ্ধেয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কথা বলতে গিয়ে তিনি অকপটে জানান তাঁর আর্থিক বাস্তবতার কথাও। অভিনেতার কথায়, তিনি অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ। সারাজীবনে যা উপার্জন করেছেন, তার বড় অংশই ব্যয় হয়েছে থিয়েটারের পেছনে। ব্যক্তিগত সঞ্চয় বলতে প্রায় কিছুই নেই। এমনকি তাঁর মায়ের অবস্থাও একইরকম, তাঁরও কোন সঞ্চয় নেই। অসুস্থতার সময় জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে তিনি উপলব্ধি করেছেন মানুষের পাশে থাকা কত বড় শক্তি। তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ছয়জন চিকিৎসককে, যাঁরা তাঁর চিকিৎসার জন্য একটি টাকাও নেননি।
আরও পড়ুন: পাবনা থেকে বাংলা সিনেমার শীর্ষে, কেন হঠাৎ নিজেকে গুটিয়ে নেন সুচিত্রা সেন?
চন্দন সেন আরও বলেন, অসুস্থ অবস্থায় এমন একটি দিনও যায়নি যেদিন তিনি একা পড়ে ছিলেন। প্রতিদিনই কেউ না কেউ তাঁর খোঁজ নিতে, দেখা করতে এসেছেন। তাঁর কথায়, এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, মানুষের ভালোবাসা ও পাশে থাকা।
অন্যদিকে চলতি মাসে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম-এর সাম্প্রতিক নির্বাচন নতুন করে আলোচনায় নিয়ে এসেছে তাঁকে। এই নির্বাচনে বামপন্থী প্যানেলের উল্লেখযোগ্য সাফল্য নজর কেড়েছে শিল্পীমহলে। গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে অভিনেতা চন্দন সেন এবং দেবদূত ঘোষের জয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসরে সক্রিয় এই শিল্পীদের সাফল্যকে অনেকেই টলিউডের শিল্পীমহলের মতাদর্শগত বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন। ফল ঘোষণা হওয়ার পর থেকেই স্টুডিওপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম সব জায়গাতেই শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন: ভ্যালেন্টাইনস ডে-তে তারার মেলা! রাজকীয় বিয়েতে নজর কাড়লেন যশ-নুসরত
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us