/indian-express-bangla/media/media_files/2026/02/22/chandan-sen-2026-02-22-15-38-12.jpg)
চন্দন সেনের মন্তব্যে নতুন মাত্রা!
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। তাঁর এই দলবদল রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ এই সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়কর বলে মনে হয়েছে। বিশেষ করে যারা এখনও বামপন্থী রাজনীতির আদর্শ ও ঐতিহ্যের দিকে তাকিয়ে থাকেন, তাঁদের কাছে বিষয়টি কিছুটা বিভ্রান্তিকর বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এই প্রসঙ্গে অভিনেতা-নাট্যকার চন্দন সেন (Chandan Sen) বলেন, ক্ষতি একটা হতেই পারে। যে সমস্ত মানুষজন বামপন্থীদের দিকে তাকিয়ে থাকে বা তাকিয়ে থেকেছে, তাঁদের কাছে এটা একটা বিভ্রান্তিকর ঘটনা হয়ে উঠতে পারে। কারণ আদর্শভিত্তিক রাজনীতি থেকে হঠাৎ করে অন্য রাজনৈতিক শিবিরে চলে যাওয়া স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে।
তবে তিনি একই সঙ্গে ঘটনাটির অন্য একটি দিককেও গুরুত্ব দিয়েছেন। তাঁর কথায়, “উল্টো দিকের ঘটনাটি আমার কাছে খুব ইন্টারেস্টিং। প্রতীক উর রহমানের এই দলবদলের ফলে বহুদিন পর আবার কমিউনিস্ট পার্টির ভেতরে নীতি, নৈতিকতা, শ্রেণীসংগ্রাম এই শব্দগুলো ফিরে এসেছে আলোচনায়।”
আরও পড়ুন: ভাষা ও সংস্কৃতির বন্ধনে ছায়ানটের একুশে উদযাপন
তিনি আরও বলেন, গত কয়েক বছরে রাজনীতির আলোচনায় কেবলমাত্র তৃণমূল ও বিজেপিকে ঘিরেই তর্ক-বিতর্ক হয়েছে। মন্দির-মসজিদ, ভোটের অঙ্ক, ক্ষমতার ভাগাভাগি এই বিষয়গুলোই বেশি প্রাধান্য পেয়েছে। কোথায় কত সিট পাওয়া গেল, কোন জোটে কার লাভ এই হিসাবনিকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল রাজনৈতিক আলোচনা। যদিও তিনি স্বীকার করেন, এই কৌশলগত দিকগুলোর প্রয়োজন আছে, কিন্তু কমিউনিস্ট পার্টির রাজনীতি শুধু আসনসংখ্যা বা ক্ষমতার সমীকরণে সীমাবদ্ধ থাকতে পারে না।
আরও পড়ুন: ‘চোখ তো ভেজে না বহুদিন, মন ভিজে গেল’, ভাষা দিবসে বঙ্গবিভূষণ সম্মান পেয়ে আবেগে ভাসলেন শ্রীজাত
তাঁর মতে, আদর্শ, নৈতিক অবস্থান এবং শ্রেণীভিত্তিক রাজনীতির প্রশ্নই বামপন্থার মূল ভিত্তি। প্রতীক উর রহমানের দলবদলের ঘটনাটি সেই মৌলিক প্রশ্নগুলোকে নতুন করে সামনে এনে দিয়েছে। তাই এই ঘটনাকে তিনি কেবল দলত্যাগ হিসেবে দেখছেন না, বরং বাম রাজনীতির ভেতরে আত্মসমালোচনা ও আত্মপর্যালোচনার একটি সুযোগ হিসেবেই দেখছেন।
আরও পড়ুন: গুঞ্জনের মাঝেও মজবুত বন্ধন! অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক ঘিরে নতুন বার্তা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us