Chandrabindoo on Messi Kolkata Visit: সল্টলেক মেসি কাণ্ড নিয়ে তীব্র ব্যঙ্গ, মঞ্চ কাঁপাল চন্দ্রবিন্দু

শহর কলকাতায় এসেছিলেন ফুটবলের ঈশ্বরের বরপুত্র। এবং তাঁকে দেখতে সল্টলেক স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন হাজারে হাজারে মানুষ। টিকিটের আকাশছোঁয়া দাম থাকা স্বত্বেও নিজেদের পকেটের চিন্তা না করে মানুষ হাজির হয়েছিলেন...

শহর কলকাতায় এসেছিলেন ফুটবলের ঈশ্বরের বরপুত্র। এবং তাঁকে দেখতে সল্টলেক স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন হাজারে হাজারে মানুষ। টিকিটের আকাশছোঁয়া দাম থাকা স্বত্বেও নিজেদের পকেটের চিন্তা না করে মানুষ হাজির হয়েছিলেন...

author-image
Anurupa Chakraborty
New Update
messi

যা করলেন তাঁরা...

এই পৃথিবীর বুকে বিপ্লপ থেকে আন্দোলন গান ছাড়া আদৌ কোনওিদন কিছু সম্ভব হয়েছে? গানের মাধ্যমেই যেমন ভালবাসা ছড়ানো সম্ভব ঠিক তেমনই প্রতিবাদ করাও যুক্তিযুক্ত। আর এবারও ব্যতিক্রম না। গান দিয়েই যেন মোক্ষম জবাব দেওয়া হল মেসি ম্যাসাকার ঘটনায়। 

Advertisment

শহর কলকাতায় এসেছিলেন ফুটবলের ঈশ্বরের বরপুত্র। এবং তাঁকে দেখতে সল্টলেক স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন হাজারে হাজারে মানুষ। টিকিটের আকাশছোঁয়া দাম থাকা স্বত্বেও নিজেদের পকেটের চিন্তা না করে মানুষ হাজির হয়েছিলেন। আর সেখানেই হয় বড় ডিসাস্টার। মেসিকে মাঠে ঘিরে রেখে দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের পরিবার এবং নিরাপত্তারক্ষীরা। মেসিকে দেখতে পাননি কোনও মানুষ। তারপর যে ঘটনা ঘটে, সেটি সকলের জানা। 

Dev-Karimul Haque Exclusive: দেবের ৫০তম ছবিতে বাস্তবের নায়ক, করিমুল কী শিক্ষা দিলেন অভিনেতাকে? 

মেসি এবং ফুটবল ভক্তরা যেন রেগে আগুন। তাঁদের ঈশ্বরকে দেখতে না পেয়ে, তাঁর ক্যারিস্মা চাক্ষুষ না করে পেরে তখন সল্টলেক স্টেডিয়াম যেন রণক্ষেত্র। মাঠে নেমে, ব্যারিকেড ভেঙে- মানুষ তখন ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখান। তাঁর আগেই মাঠ ছাড়েন মেসি। আর এই ঘটনার জল গরিয়েছিল অনেকদুর। অরগানাইজার শতুদ্রকে গ্রেফতার করা হয়। এবং তারপরেও অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

কিন্তু, সেই ঘটনার জেরেই নানা তারকারা নানা মন্তব্য করেছিলেন। দেব জানিয়েছিলেন, বাঙালি হিসেবে এই ঘটনা খুব কষ্টদায়ক। আবার অঙ্কুশ বলেছিলেন যারা নিজেদের সর্বস্ব দিয়ে এসেছিলেন দেখতে, তাঁদের কথা ভেবে খারাপ লাগছে। আর এবার বাংলার অন্যতম জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু - তাঁরাও ঠুকে দিলেন! প্রকাশ্য মঞ্চেই তাঁরা নিজেদের গানের মাধ্যমে যা করলেন।

হেসে লুটোপুটি খেলেন ভক্তরা। চন্দ্রবিন্দু নিজেদের গানের মাধ্যমে শোনালেন, এদের ব্যাডলাকের কথা শুনলে আটকে যাবে নিঃশ্বাস। এরা দেখতে গেল মেসি, দেখল অরূপ বিশ্বাস - ব্যাস! আর কিছুই বলতে হয়নি। সকলেই হেসে গড়াগড়ি খেলেন। সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিও। এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা জিও চন্দ্রবিন্দু। এখানেই শেষ না। 

Archana Puran Singh: লন্ডনে কোহিনুর আনতে গিয়েছেন? নিজেদের সিক্রেট মিশন প্রকাশ্যে আনলেন অর্চনা

এর আগেও প্যারোডি গেয়ে, অনির্বাণ এবিং তাঁর হুলিগানিজম আলোড়ন ফেলেছিলেন। তিন ঘোষ- কুণাল-শতরুপ এবং দীলিপ - এই তিনজনকে নিয়ে রসিকতা করে, বেশ ভাইরাল হয়েছিলেন। আর এবার চন্দ্রবিন্দু। 

Chandrabindoo Lionel Messi Kolkata visit