Chandrike Dixit: ‘বড়া পাভ গার্ল’ চন্দ্রিকা দীক্ষিতের বিস্ফোরক অভিযোগ, স্বামী যুগম গেরার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার দাবি

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে তিনি প্রকাশ্যে তাঁর স্বামী যুগম গেরার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। এই ভিডিও ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও পাল্টা প্রতিক্রিয়া।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে তিনি প্রকাশ্যে তাঁর স্বামী যুগম গেরার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। এই ভিডিও ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও পাল্টা প্রতিক্রিয়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chandrika-dixit-husband-1600

কী বলছেন বড়া পাভ গার্ল?

সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন ‘বড়া পাভ গার্ল’ নামে পরিচিত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার চন্দ্রিকা দীক্ষিত। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে তিনি প্রকাশ্যে তাঁর স্বামী যুগম গেরার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। এই ভিডিও ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও পাল্টা প্রতিক্রিয়া।

Advertisment

ভিডিওতে চোখের জল ধরে রাখতে না পেরে চন্দ্রিকা বলেন, “তুমি শুধু আমাদের ঝগড়া আর তর্ক দেখাচ্ছ। কিন্তু জানো কি, গত দু’মাস ধরে আমি কী সহ্য করছি? দু’মাসেরও বেশি সময় আমি চুপ করে থেকেছি, কিছু বলিনি।” তাঁর দাবি, মানসিক যন্ত্রণা এতটাই বেড়েছে যে তিনি স্বাভাবিকভাবে কাজ করতেও পারছেন না। একই সঙ্গে সংসার, সন্তান ও কাজ- সব কিছু একা সামলানোর চাপের কথাও তুলে ধরেন তিনি।

Arijit Singh-Aamir Khan: মেগাস্টার আমির খানের হঠাৎ সফর, জিয়াগঞ্জে বাড়ল কৌতূহল, ঘিরে ধরলেন ভক্তরা

চন্দ্রিকা আরও বলেন, “আমি কাজ করছি, সন্তানের যত্ন নিচ্ছি, বাড়ি চালাচ্ছি- সবকিছু সামলাচ্ছি। আর তুমি হঠাৎ উঠে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিলে? কাকে জিজ্ঞেস করে? কেন?” ভিডিওতে স্বামী ও অন্য এক নারীর ছবি দেখিয়ে তিনি স্পষ্ট করেন, বিষয়টি শুধুই কয়েকটি ছবি পর্যন্ত সীমাবদ্ধ নয়। তাঁর কথায়, “ছবির থেকেও ভয়ংকর কিছু রয়েছে, যা আমার হৃদয়কে ছিঁড়ে দিচ্ছে। আমি কাজ করতে পারছি না, কিছুই করতে পারছি না। কেন আমার সঙ্গে এটা করা হল?”

এই ভিডিও পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দেন যুগম গেরা। তিনিও একটি ভিডিও প্রকাশ করে অভিযোগের জবাব দেন। সেখানে যুগম বলেন, “তুমি যা দেখানোর, দেখিয়েছ। ভুল আমার, আমি সেটা মেনে নিচ্ছি। কিন্তু বিষয়টা এত বড় নয়।” একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর কাছেও বহু ‘প্রমাণ’ রয়েছে, যদিও সেগুলি তিনি প্রকাশ করবেন না। ভিডিওর এক জায়গায় যুগম বলেন, “তুমি যে রেস্তোরাঁ চালাচ্ছ, সেটার পিছনেও আমি রয়েছি—এটা মনে রেখো।”

Rajinikanth: সততার নজির গড়ে রজনীকান্তের কাছ থেকে বহুমুল্য উপহার পেলেন সাফাই কর্মী

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “তোমায় আমি বানিয়েছি, এটা মনে রেখো।” এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। উল্লেখ্য, দিল্লির সৈনিক বিহারে একটি স্টলে বড়া পাভ বিক্রির ভিডিও ভাইরাল হওয়ার পরেই চন্দ্রিকা দীক্ষিত ‘বড়া পাভ গার্ল’ নামে পরিচিতি পান। পরে তিনি ‘বিগ বস ওটিটি ৩’-এ অংশ নেন এবং নিজের ক্যাফেও চালু করেন। বর্তমানে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন তাঁর জনপ্রিয়তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।

bollywood Entertainment News Today