Hiraan Chatterjee: 'না খেলাম, না আঁচালাম..', হিরণের দ্বিতীয় বিয়েকে ডোন্ট কেয়ার চিরঞ্জিতের

Hiraan Chatterjee-Chiranjit: অনিন্দিতার অভিযোগ, হিরণ মাঝেমধ্যেই মেয়েকে ফোন করে নিজের অসহায়তার কথা জানাতেন এবং পরিবারে ফেরার অনুরোধ করতেন।

Hiraan Chatterjee-Chiranjit: অনিন্দিতার অভিযোগ, হিরণ মাঝেমধ্যেই মেয়েকে ফোন করে নিজের অসহায়তার কথা জানাতেন এবং পরিবারে ফেরার অনুরোধ করতেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chiranjit

কী বললেন তিনি?

বারাণসীর গঙ্গার ঘাটে দ্বিতীয়বার বিয়ে করে তীব্র বিতর্কে জড়ান বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। অভিযোগ উঠেছে, প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না ঘটিয়েই তিনি ঋতিকা গিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পরিস্থিতি আরও ঘোলাটে হয়, যখন ঋতিকা দাবি করেন- অনিন্দিতা নাকি তাঁদের সম্পর্কের কথা আগেই জানতেন। সেই দাবি সরাসরি খারিজ করে হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিন্দিতা ও তাঁর কন্যা নিয়াসা।

Advertisment

বাবার নামে অভিযোগ দায়ের করে থানা থেকে বেরিয়ে আবেগঘন প্রতিক্রিয়া দেন ১৯ বছরের নিয়াসা। তিনি জানান, বাবার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো ছিল না, তবুও হঠাৎ এই বিয়ের খবর তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাবার বিয়ের ছবি দেখে তিনি স্তব্ধ হয়ে যান। তাঁর কথায়, “মা কাঁদছিল, তখন আমারও নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে।” তিনি আরও বলেন, বন্ধুবান্ধবদের বাবার সঙ্গে নিজের বাবার তুলনা করলেই কষ্ট বেড়ে যায়।

Arijit Singh: প্রথম ৫-এ না পৌঁছেও জীবন সংগ্রামে সফল, অরিজিত সিংয়ের অজানা কাহিনী জানলে গর্ব হবে

এদিকে অনিন্দিতার অভিযোগ, হিরণ মাঝেমধ্যেই মেয়েকে ফোন করে নিজের অসহায়তার কথা জানাতেন এবং পরিবারে ফেরার অনুরোধ করতেন। কিছু সময় একসঙ্গেও ছিলেন তাঁরা। কিন্তু এরপরও হিরণ ফের ঋতিকার সঙ্গে যোগাযোগ রাখেন বলে দাবি তাঁর। অনিন্দিতার কথায়, “এটা যেন একটা খেলা— মানুষের অনুভূতি নিয়ে খেলা।” এই পুরো ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও প্রশ্নের ঝড়।

 এদিকে, তার বিয়ে নিয়েই গোটা টলিউডে হইচই। কেউ কেউ এই নিয়ে হাসাহাসি করছেন। কেউ কেউ আবার তাকে ব্যাঙ্গ করছেন। কেউ কেউ কটাক্ষ করছেন। পরিচালক-প্রযোজক সকলেই আলোচনা সভা বসাচ্ছেন এই নিয়ে। কিন্তু, হিরণের বিয়েতে নিমন্ত্রণ না পেয়েই চিরঞ্জিত যা বললেন... বিয়েতে ডাক পেলে হয়তো বা নিজের বক্তব্য রাখতেন। বর্ষীয়ান অভিনেতার কথায়... 

Arijit Singh-Dev: প্লে-ব্যাক ছাড়লেন অরিজিত, দুঃখে যা বললেন দেব

"হিরণ বিয়ে করেছে তো আমার কী? আমায় নেমন্তন্ন করেনি তো। নেমন্তন্ন করলে তো কথা হবে। না খেলাম, না কিছু করলাম, না আঁচালাম, কথা বলে কী লাভ? ওটা ওর ব্যাপার, অন্য পার্টির ব্যাপার! ও বুঝবে।"  

Entertainment News Today Chiranjeet Chakraborty Hiraan Chatterjee Marriage