Bengali Serial TRP: জীতু দিতিপ্রিয়ার বিবাদই হল কাল? প্রথম পাঁচ থেকে ছিটকে গেল জগদ্ধাত্রী! TRP-তে বেঙ্গল টপার কে?

TRP This Week: জীতু-দিতিপ্রিয়ার অর্ন্তকলহ-ই কাল হল? চলতি সপ্তাহেও প্রথম তিনে নেই 'চিরদিনই তুমি যে আমার'। বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল কোন মেগা? জেনে নিন বিস্তারিত।

TRP This Week: জীতু-দিতিপ্রিয়ার অর্ন্তকলহ-ই কাল হল? চলতি সপ্তাহেও প্রথম তিনে নেই 'চিরদিনই তুমি যে আমার'। বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল কোন মেগা? জেনে নিন বিস্তারিত।

author-image
Kasturi Kundu
New Update
cats

টিআরপি-তে চমক

Bengali Serial Rating This Week: প্রতি সপ্তাহের মতো চলতি সপ্তাহের বৃহস্পতিবারও হাতে এল বাংলা মেগার রিপোর্ট কার্ড। নম্বরের ভিত্তিতে হয় ভাগ্য নির্ধারণ। কোন ধারাবাহিক কাকে টপকে এগিয়ে গেল বা কোন সিরিয়াল রিপোর্ট কার্ড অনুযায়ী প্রথম পাঁচ বা দশ থেকে ছিটকে গেল, টিআরপি-তে থাকে সেই তালিকাই। ১৬ ও ১৭ নভেম্বর পরশুরাম আজকের নায়ক-এ হাই ভোলটেজ দু'দিনের পর্ব সম্প্রচারিত হওয়ার আগেই হারানো স্থান ফিরে পেয়েছিল। চলতি সপ্তাহেও বজায় থাকল সেই ধারাবাহিকতা। ৭.১ পয়েন্ট সহযোগে ফের বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল পরশুরাম আজকের নায়ক। 

Advertisment

আরও পড়ুন হাই ভোলটেজ পর্বের আগেই TRP-তে ধামাকা পরশুরামের, সেরা ৫ থেকে ছিটকে গেল কোন মেগা?

গত সপ্তাহের মতো চলতি সপ্তাহে পরশুরাম যেমন প্রথম স্থান দখল করে রেখেছে, রাঙামতিও নিজের জায়গায় অটুট। নভেম্বরের তৃতীয় সপ্তাহে দ্বিতীয় স্থানাধিকারী রাঙামতি তিরন্দাজ। মোট নম্বর ৬.৯। সেরা তিনের তালিকার শেষে রয়েছে রাণী ভবানী। এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট। উল্লেখ্য, চলতি সপ্তাহে প্রথম তিন এমনকী টপ ফাইভ থেকেও ছিটকে গেল জগদ্ধাত্রী। এবার দেখে নেওয়া যাক প্রথম পাঁচের শেষ দুইয়ে জায়গা পেল কোন দুই মেগা?

Advertisment

আরও পড়ুন জীতু হাসপাতালে ভর্তি হতেই নম্বর কমল 'চিরদিনই তুমি যে আমার'-এর, শীর্ষস্থানে কামাল কোন মেগার?

দু-এক সপ্তাহ বেঙ্গল টপার ছিল বাংলা মেগা পরিণীতা। কিন্তু, গত সপ্তাহেও বেশ খানিকটা নম্বর কমেছিল এই ধারাবাহিকের। তৃতীয় স্থান থেকে চলতি সপ্তাহে চতুর্থে নেমে এল এই সিরিয়াল। পরিণীতা পেয়েছে ৬.৩ পয়েন্ট। টিআপরি তালিকায় বেশ খানিকটা রদবদল হলেও পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার। এই মেগার ঝুলিতে এসেছে ৬.১। জীতু-দিতিপ্রিয়ার বিবাদের প্রভাব ধারাবাহিকে পড়ল সে কথা বলাইবাহুল্য। লাস্ট বাট নট ইন লিস্ট গত সপ্তাহে টিআরপি তালিকায় চিরসখা, জগদ্ধাত্রী প্রছথম পাঁচে থাকলেও এই সপ্তাহে দেখা মিললি না দুই মেগার। 

আরও পড়ুন জগদ্ধাত্রী পুজোয় TRP-তে আছে আপনার পছন্দের মেগা? উৎসবের মরশুমে ভাগ্যবদল কোন ধারাবাহিকের?

Bengali Serial Bengali serial TRP