/indian-express-bangla/media/media_files/2026/01/05/chitra-2026-01-05-16-30-45.jpg)
চলে গেলেন চিত্রার বোন
ওমানের জেবেল শামস অঞ্চলে ট্রেকিং করতে গিয়ে, মর্মান্তিক দুর্ঘটনায় বোন শারদা আইয়ারের মৃত্যুর কয়েকদিন পর, সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়লেন বিশিষ্ট প্লেব্যাক গায়িকা ও অভিনেত্রী চিত্রা আইয়ার। ইনস্টাগ্রামে শারদার একাধিক ছবি শেয়ার করে, তিনি তাঁর বোনের স্মৃতিতে একটি আবেগপ্রবণ পোস্ট লেখেন। নিজের শোক জ্ঞাপন করেন চিত্রা।
শারদার আগের বিভিন্ন অভিযানের ছবি পোস্ট করে চিত্রা লেখেন, বোনের সঙ্গে তিনি আবার "শীঘ্রই মিলিত হবেন" - এই প্রতিশ্রুতি দেন নিজেকেই। লেখার সুর কখনও হালকা, কখনও গভীর বেদনায় ভরা। ফোনের অপর প্রান্তে শারদার অবিরাম বকবক, পাশের ঘর থেকে চেঁচামেচি বা তাঁর ‘বিরক্তিকর’ উপস্থিতি ছাড়া জীবন কেমন শূন্য মনে হবে- তা কল্পনাই করতে পারছেন না। আদরের সঙ্গে তিনি লেখেন, শারদা শুধুই বোন নন, তিনি ছিলেন এক জীবন্ত অনুভূতি।
Debolina Nandy: 'মেয়েদেরই কেন সব...?' দিনের পর দিন ভয়ঙ্কর মানসিক নির্যাতন! নিজেকে শেষ করার সিদ্ধান্ত দেবলীনার?
চিত্রার মেয়ে, জনপ্রিয় অভিনেত্রী অঞ্জলি শিবরমনও তাঁর প্রিয় মাসির উদ্দেশে একটি হৃদয়স্পর্শী নোট লেখেন। অঞ্জলি জানান, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। তাঁর কথায়, শারদা শুধু মাসি ছিলেন না, তিনি ছিলেন মা, বন্ধু, অভিভাবক এবং জীবনের সবচেয়ে বড় সমর্থক। তাঁর চলে যাওয়ায় যেন পৃথিবীটাই ঠিকঠাক নেই। ভবিষ্যতের বহু পরিকল্পনা, স্মৃতি আর হাসি অসম্পূর্ণ থেকে যাওয়ার আক্ষেপ ফুটে ওঠে অঞ্জলির লেখায়।
গাল্ফ নিউজ সূত্রে জানা যায়, ৫৫ বছর বয়সি শারদা আইয়ার, মাস্কাটে বসবাসকারী একজন ভারতীয় প্রবাসী ছিলেন। ২ জানুয়ারি বন্ধুদের সঙ্গে জেবেল শামস এলাকায় ট্রেকিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয়। কেরালার কোল্লাম জেলার করুণাগাপ্পালির থাজাভায় জন্ম শারদার। তিনি আগে ওমান এয়ারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
Dev: জয় গোস্বামীর পর দেব? এসআইআর শুনানি নিয়ে নতুন জল্পনা
চিত্রা ও শারদা দু’জনেই প্রয়াত কৃষি বিজ্ঞানী ড. আরডি আইয়ার ও ড. রোহিণী আইয়ারের কন্যা। উল্লেখযোগ্যভাবে, এক মাসেরও কম সময়ের মধ্যে এটি পরিবারে দ্বিতীয় বড় আঘাত। গত ১১ ডিসেম্বর আরডি আইয়ারের মৃত্যু হয়। বাবার শেষকৃত্যে যোগ দিতে শারদা ভারতে এসে পরে ওমানে ফিরে যান। তাঁর মরদেহ বর্তমানে কেরালায় আনা হচ্ছে এবং ৭ জানুয়ারি থাজাভায় শেষকৃত্য সম্পন্ন হবে।
অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সঙ্গে দীর্ঘদিনের কাজের জন্য পরিচিত চিত্রা আইয়ার, মালায়ালাম ও তামিল সিনেমায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অভিনয়েও তাঁকে দেখা গেছে একাধিক সিনেমা ও টেলিভিশন সিরিজে, যার মধ্যে সাম্প্রতিক কাজ স্ট্রিমিং সিরিজ মনোরথাঙ্গল-এর “বিল্পনা” অধ্যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us