/indian-express-bangla/media/media_files/2025/11/23/cats-2025-11-23-16-21-38.jpg)
ভিকির অধরা ইচ্ছে...
Soumyadipta Guin Passes Away: রবিবার স্টুডিওপাড়ায় থমথমে পরিবেশ। ছুটির দিনে শোকের ছায়া। প্রয়াত টলিউডের অত্যন্ত জনপ্রিয় চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন। সকলের কাছে ভিকি নামেই পরিচিত ছিলেন। পরিচালক রাজা চন্দ, প্রেমেন্দুবিকাশ চাকীর দীর্ঘ ১৫ বছরের সঙ্গী ছিলেন। চিত্রগ্রাহক সৌম্যদীপ্তর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রির সতীর্থরা। কসবার বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ভিকির দেহ। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী এবং শিশুকন্যা। সম্প্রতি পরিচালক রাজ চন্দের সঙ্গে হালুম- ছবিতে কাজ করেছিলেন। টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানেও কাজ করেছেন সৌম্যদীপ্ত। এরপরই আমচকা তাঁর মৃত্যুর খবর যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। মাত্র ৪০ বছরে আত্মঘাতী ভিকি!
একাধিক বাংলা ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছে বাই বাই ব্যাংকং থেকে ভূতপূর্ব সহ আরও অনেক। রাজা চন্দের হালুম-এ চিত্রগ্রাহকের ভূমিকায় কাজ করছিলেন। ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেও মানসিক অবসাদে ভুগছিলেন সৌম্যদীপ্ত। যদিও ঘুণাক্ষরেও তা কেউ টের পায়নি। প্রয়াত চিত্রগ্রাহকের পরিবারকে গিল্ডের তরফে আর্থিক সাহায্য করা হবে। ময়নাতদন্তের পর এনআরএস থেকে দেহ আনা হবে। কী কারণে সৌম্যদীপ্ত নিজের জীবন শেষ করে দিলেন সেই তদন্তে পুলিশ।
আরও পড়ুন প্রস্থেটিক মেকআপে মুখের ভোলবদল! অক্ষয়ের ক্যামেরায় কী ভাবে ধরা পড়লেন খরাজ?
তিনি খুবই হাসিখুশি ছিলেন। সেটে সকলকে একেবারে জমিয়ে রাখতেন। বাই বাই ব্যাংককে ভিকির সঙ্গে কাজ করেছিলেন খরাজ মুখোপাধ্যায়। রাজ চক্রবর্তীর আগামী প্রজেক্ট 'আবার প্রলয়'-এ কাজ করে সদ্য বাড়ি ফিরেছেন খরাজ। তারপর ভিকির প্রয়াণের খবরে একেবারে ভেঙে পড়েছেন তিনি। বাই বাই ব্যাংককের স্মৃতি হাতড়ে খরাজ বলেন, 'ভীষণ প্রাণবন্ত একটা ছেলে। সেটে সকলের সঙ্গে সবসময় হাসি-মজা করত। পুরো ইউনিটকে একেবারে জমিয়ে রাখত।'
শুটিংয়ের ফাঁকে অনেক গল্পই হত তাঁদের। মনের ইচ্ছের কথাও শেয়ার করতেন। ভিকির মনের এক সুপ্ত বাসনার কথা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে শেয়ার করলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। রেস্তোরাঁ খোলার স্বপ্ন দেখেছিলেন সৌম্যদীপ্ত। সেই অধরা ইচ্ছের কথা বলতে গিয়ে খরাজ বলেন, 'ভিকি একবার আমাকে বলেছিল, দাদা ভাবছি দেশপ্রিয় পার্কের কাছে একটা রেস্তোরাঁ খুলব। একেবারে অন্য স্টাইলে সাজাব আর সেখানে তোমাকে একদিন খাওয়াব। আমিও বলেছিলাম কর ভাই, নিশ্চয়ই যাব।'
আরও পড়ুন 'আমিও আজ একটু...', গ্রামের বাড়িতে কোন উৎসবে মেতেছেন খরাজ? দেখুন ভিডিও
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us