Tele Academy Awards: টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সোনামণির হ্যাটট্রিক, এক নজরে দেখে নিন সেরার সেরা তালিকা

Tele Academy Awards 2025: বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 'ধন ধান্যট প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এক নজরে সেরার সেরা তালিকা।

Tele Academy Awards 2025: বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 'ধন ধান্যট প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এক নজরে সেরার সেরা তালিকা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ছবি পার্থ পাল

Tele Academy Awards Winner List: ২০ নভেম্বর বৃহস্পতিবার ছিল সেই বহুপ্রতিক্ষীত মুহূর্ত। ছোট পর্দার কলাকুশলী থেকে মেগার সঙ্গে জড়িত প্রতিটি সদস্য অপেক্ষা করে থাকে বছরের এই দিনটির জন্য। অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কে হবেন সেরার সেরা। বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 'ধন ধান্যট প্রেক্ষাগৃহে  অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। প্রতিবারের মতো এবারেও হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেরাদের হাতে তুলে দিলেন পুরস্কার। উল্লেখ্য, কল্যাণ তহবিলে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হল সিনে টেকনিশিয়ানসকে। মুখ্যমন্ত্রী চেক তুলে দিলেন সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে। সেই সঙ্গে নাচে-গানে জমজমাট বৃহস্পতির সন্ধ্যা।

Advertisment

আরও পড়ুন জীতু দিতিপ্রিয়ার বিবাদই হল কাল? প্রথম পাঁচ থেকে ছিটকে গেল জগদ্ধাত্রী! TRP-তে বেঙ্গল টপার কে?

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে দেওয়া হয় 'মরণোত্তর সম্মান'। সেই সম্মান গ্রহণ করেছেন বাসন্তীদেবীর মেয়ে। জীবনকৃতি সম্মান পান লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। এই বিশেষ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য এবং অভিনেত্রী জুন মালিয়া। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, 'যাঁরা পুরস্কার পাবেন, তাঁরা সম্পূর্ণ নিজের দক্ষতায় পাবেন। আর যদি কেউ বঞ্চিত হচ্ছেন বলে মনে হয় তাহলে বলবেন পুষিয়ে দেব।'

Advertisment

আরও পড়ুন সাংসারিক জটিলতার মাঝে ফিরবে হারিয়ে যাওয়া শৈশব! রূপকথার কাহিনিতে কোন গল্প বলবে রাজকন্যা 'রূপমতী'?

মোট ৪১টি বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। সেই তালিকায় ছিল প্রিয় জুটি থেকে মেগার নতুন মুখ, সেরা অভিনেতা, অভিনেত্রী, প্রিয় পরিবার-সহ আরও অনেক বিভাগ। নন-ফিকশন অনুষ্ঠানগুলির জন্যও ছিল আলাদা বিভাগ। নন ফিকশন শো-এর সঙ্গে যুক্ত পরিচালক, সঞ্চালক থেকে ক্যামেরার নেপথ্যে থাকা সদস্যরা সেরার সেরা বিচারে পুরস্কৃত হয়েছেন।

আরও পড়ুন ছোট বা স্লিভলেস ড্রেস মানেই খারাপ চরিত্র নয় আর গ্ল্যামার মানেই শরীর প্রদর্শন না: সৌমি পাল

সেরা জুটির পুরস্কার পেয়েছে তটিনী-পরশুরাম, স্বতন্ত্র-কমলিনী, ঝাঁপি-সৌরভ, লাজবন্তী-অনুভব, নিশা-উজি, এভি-কথা, নীল-লহরী। সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন রাঙামতী তিরন্দাজের সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং গৃহপ্রবেশের কৌশাম্বী চক্রবর্তী। চিরদিনই তুমি যে আমার নিয়ে চলা বিতর্কের মাঝেই প্রিয় মেয়ের পুরস্কার পেয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

এক নজরে দেখে নিন সেরার সেরা তালিকা

জনপ্রিয় সিরিয়াল- চিরসখা 

সেরা অভিনেতা- রুবেল দাস 

সেরা অভিনেত্রী- সোনামণি সাহা

সেরা সহ অভিনেতা - দ্রোণ মুখোপাধ্যায়

সেরা সহ অভিনেত্রী - রূপসা চক্রবর্তী 

সেরা জুটি- সাইনা চট্টোপাধ্যায়- সোমরাজ মাইতি

সেরা বউমা- ঊষশী রায়, সোনামণি সাহা 

প্রিয় ছেলে- অভিজিৎ ভট্টাচার্য 

প্রিয় শ্বশুর - চন্দন সেন 

প্রিয় শাশুড়ি - চন্দ্রেয়ী ঘোষ. মল্লিকা মজুমদার 

প্রিয় মা- সোহিনী সান্যাল, সোনামণি সাহা  

প্রিয় বোন ও ভাই- তিয়াসা লেপচা, অম্বরীশ ভট্টাচার্য 

সেরা নন-ফিকশন - দিদি নম্বর ১ 

সেরা সঞ্চালক নন ফিকশন - রচনা বন্দ্যোপাধ্যায়

সেরা পরিচালক নন-ফিকশন - অভিজিৎ সেন 

বিশেষ পুরষ্কার- সংঘমিত্রা তালুকদার

প্রিয়  খল-নায়ক- বিভান ঘোষ ও অনিন্দ্য চট্টোপাধ্যায় 

প্রিয় খল-নায়িকা-  সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, কৌশাম্বী চক্রবর্তী 

আজীবন অবদানের স্বীকৃতি- লীনা গঙ্গোপাধ্যায় 

মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান- বাসন্তী চট্টোপাধ্যায়

প্রিয় শিশুশিল্পী -  আয়ুশ্ৰী মুখোপাধ্যায়

Tele Academy Awards 2025