/indian-express-bangla/media/media_files/2025/12/19/bharti-2025-12-19-13-57-02.jpg)
কী হল ভারতীর?
শুক্রবার সকালে ভারতীর শারীরিক অস্বস্তি বাড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, সেদিন ভারতীর জনপ্রিয় শো লাফটার শেফস-এর শুটিংয়ের কথা থাকলেও হঠাৎ করে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি সন্তানের জন্ম দেন। মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী, লেখক-প্রযোজক হর্ষ লিম্বাচিয়া শুক্রবার তাঁদের দ্বিতীয় পুত্রকে কোলে পেয়ে উচ্ছ্বসিত।
Jeet Injury: স্টান্ট করতে গিয়ে বিপদ? জিৎ-এর আঘাত নিয়ে সত্যিটা কী!
গত অক্টোবরে সুইজারল্যান্ড ভ্রমণের সময় ভারতী ও হর্ষ তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আনেন। এরপর থেকেই ভারতী নিয়মিত তাঁর ইউটিউব ভ্লগের মাধ্যমে, ভক্তদের সঙ্গে গর্ভাবস্থার নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন। কখনও চিকিৎসকের কাছে যাওয়ার অভিজ্ঞতা, কখনও বা মজার পারিবারিক আলাপ- সবকিছুতেই ভারতীর স্বভাবসুলভ হাস্যরস নজর কেড়েছে দর্শকদের।
সম্প্রতি এক ভ্লগে এই দম্পতি মজার ছলে ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, তাঁদের নাকি একসঙ্গে তিনটি সন্তানের জন্ম হতে চলেছে। হর্ষ যখন ‘ত্রয়ী’ শব্দটি ব্যবহার করেন, তখন ভারতী হঠাৎ থেমে গিয়ে তাঁর দিকে তাকিয়ে রসিকতার সুরে বলেন, 'আমি কি ভেড়া নাকি?' এই মজার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
Malti Chahar: 'আমাকে জোর করে চুম্বন করতে চেয়েছিল', অস্বস্তিকর অভিজ্ঞতা বিগ বস খ্যাত মালতীর
নভেম্বর মাসে ভারতী ও হর্ষ তাঁদের গর্ভাবস্থার শুটিংয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। একটি ছবির ক্যাপশনে হর্ষ লেখেন, “সবচেয়ে ছোট কিক, সবচেয়ে বড় অনুভূতি।” অন্যদিকে ভারতী লেখেন, “দ্বিতীয় বেবি লিম্বাচিয়া খুব শিগগিরই আসছে।”
গত সপ্তাহেই এই দম্পতি, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে একটি জমকালো বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন। সেখানে, ‘শিশুর নামের পরামর্শ’ এবং ‘ডাইপার পং’-এর মতো নানা মজার গেমের ব্যবস্থা ছিল।
উল্লেখ্য, ভারতী ও হর্ষ ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাঁদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম লক্ষ্ম্য, আদর করে যাকে ডাকা হয় ‘গোলা’। পারিবারিক ভ্লগে গোলাকে প্রায়শই দেখা যায়। আগের একটি ভ্লগে ছোট ভাই বা বোনের নাম হিসেবে ‘কাজু’ রাখার প্রস্তাব দিয়েছিল গোলা, যা শুনে বাবা-মা হেসে ফেলেন। এখন পরিবারে নতুন সদস্যের আগমনে আনন্দের আবহ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us