Dalai Lama-Grammy: আধ্যাত্মিকতার স্বীকৃতি গ্র্যামিতে, দালাই লামার প্রথম জয়

এই অ্যালবামে অংশ নিয়েছেন ভারতের কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আমজাদ আলী খান এবং তাঁর পুত্র আমান আলী বঙ্গশ ও আয়ান আলী বঙ্গশ। এছাড়াও রয়েছেন বহু-গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও সুরকার টেড ন্যাশ...

এই অ্যালবামে অংশ নিয়েছেন ভারতের কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আমজাদ আলী খান এবং তাঁর পুত্র আমান আলী বঙ্গশ ও আয়ান আলী বঙ্গশ। এছাড়াও রয়েছেন বহু-গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও সুরকার টেড ন্যাশ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dalai

কী বললেন দলাই?

কেন্ড্রিক লামার, ব্যাড বানি এবং লেডি গাগার মতো আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে, রাজনৈতিকভাবে আলোচিত ও সঙ্গীতসমৃদ্ধ এক সন্ধ্যার সাক্ষী থাকল ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। লস অ্যাঞ্জেলেসের Crypto.com এরিনায় অনুষ্ঠিত, এই জমকালো অনুষ্ঠানে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করলেন তিব্বতি আধ্যাত্মিক গুরু দালাই লামা। ৯০ বছর বয়সে প্রথমবারের মতো গ্র্যামি জিতে নিলেন তিনি-‘সেরা অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে।

Advertisment

দালাই লামা এই সম্মান অর্জন করেছেন Meditations: The Reflections of His Holiness the Dalai Lama অ্যালবামের জন্য। এই অ্যালবামটি শুধুমাত্র আধ্যাত্মিক ভাবনার সংকলন নয়, বরং সংগীত ও দর্শনের এক গভীর মেলবন্ধন। অ্যালবামটির প্রযোজনা করেছেন বহু-গ্র্যামি ও এমি পুরস্কারজয়ী কবির সেহগাল।

Arijit Singh-Ila Arun: ‘ও ইঁদুর দৌড়ে বিশ্বাসী নয়’, অরিজিৎ সিংকে কেন লম্বা রেসের ঘোড়া বললেন ইলা?

অনুষ্ঠানে দালাই লামার অনুপস্থিতিতে তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন কানাডিয়ান-আমেরিকান শিল্পী রুফাস ওয়েনরাইট। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ম্যাগি রজার্স এবং আন্দ্রা ডে। সোনালী গ্রামোফোন হাতে নিয়ে ওয়েনরাইট বলেন, “এই প্রকল্পে অংশ নেওয়া ছিল আমার জীবনের এক অসাধারণ সৌভাগ্য। পরম পবিত্র দালাই লামার পক্ষ থেকে এই স্বীকৃতি গ্রহণ করা আমার কাছে গভীর সম্মানের।”

এই অ্যালবামে অংশ নিয়েছেন ভারতের কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আমজাদ আলী খান এবং তাঁর পুত্র আমান আলী বঙ্গশ ও আয়ান আলী বঙ্গশ। এছাড়াও রয়েছেন বহু-গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও সুরকার টেড ন্যাশ, গ্র্যামি-মনোনীত কোস্টারিকান শিল্পী দেবি নোভা এবং পেরুভিয়ান-আমেরিকান সংগীতজ্ঞ টনি সুকার।

Rohit Shetty: নিরাপত্তা আতঙ্কে নিজেকে গুটিয়ে নিলেন রোহিত শেঠি, বাতিল সব পরিকল্পনা

এক বিবৃতিতে দালাই লামা বলেন, “আমি এই সম্মান কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। এটি ব্যক্তিগত কোনো অর্জন নয়, বরং শান্তি, করুণা, পরিবেশের যত্ন এবং মানবতার ঐক্যের বার্তার স্বীকৃতি।” তাঁর মতে, এই মূল্যবোধগুলোই, আজ আট বিলিয়ন মানুষের কল্যাণের জন্য অপরিহার্য। 

ওস্তাদ আমজাদ আলী খানও জানান, দালাই লামার সঙ্গে এই কাজ, তাঁদের পরিবারের কাছে আজীবনের অনুপ্রেরণা। তাঁর শান্তি ও মানবিকতার দর্শন তাঁদের সংগীত ও জীবন—দু’টোকেই পথ দেখিয়েছে।

তবে এই সাফল্য ছাড়া ভারতীয় সংগীতের জন্য রাতটি খুব একটা সুখকর ছিল না। আনুশকা শঙ্কর, শক্তি ব্যান্ড, চারু সুরি এবং ‘সাউন্ডস অফ কুম্ভ’-এর মতো একাধিক মনোনয়ন থাকলেও কোনও ভারতীয় শিল্পী সেদিন পুরস্কার জিততে পারেননি। ভারত সফরে থাকায় আনুশকা শঙ্কর এ বছর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলেও জানা যায়।

Grammy Awards Entertainment News Today